সোমবার, ২৯ জুন ২০২৬

পরীর পাহাড়ে অবৈধ স্থাপনা, দায়ী সিডিএ-পরিবেশ অধিদপ্তর: ক্যাব

- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রাম নগরী পরীর পাহাড় (কোর্ট হিল) এলাকায় অবৈধ স্থাপনা নির্মাণ কাজে কোন প্রকার বাধা প্রদান না করে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ) ও পরিবেশ অধিদপ্তরের দায়িত্বহীনতার পরিচয় দিয়েছে বলে মন্তব্য করেছেন কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) চট্টগ্রাম নগর ও বিভাগীয় নেতৃবৃন্দ। দেশের প্রচলিত আইন ও বিধিবিধান অমান্য করে পরিবেশ বিধ্বংসী দখলবাজি, খাসজমিতে অবৈধ স্থাপনা নির্মাণ করায় ক্যাব এক বিবৃতিতে এ কথা জানা গেছে।
রোববার (১২ সেপ্টেম্বর) সংবাদপত্রে পাঠানো এক বিবৃতিতে ক্যাব নেতৃবৃন্দ উপরোক্ত দাবি জানান।
ক্যাব কেন্দ্রিয় কমিটির ভাইস প্রেসিডেন্ট এস এম নাজের হোসাইন, ক্যাব চট্টগ্রাম বিভাগীয় সাধারন সম্পাদক কাজী ইকবাল বাহার ছাবেরী, ক্যাব মহানগরের সভাপতি জেসমিন সুলতানা পারু, সাধারণ সম্পাদক অজয় মিত্র শংকু ও ক্যাব চট্টগ্রাম দক্ষিণ জেলা সভাপতি আলহাজ্ব আবদুল মান্নান বিবৃতিতে স্বাক্ষর করেছেন ।
বিবৃতিতে বলা হয়, অবৈধ স্থাপনার কারণে ভূমিকম্প, ভূমিধস বা অগ্নিকান্ডের মতো পরিস্থিতির উদ্ভব হলে মারাত্মক মানবিক বিপর্যয় হতে পারে বলে আশঙ্কা করছেন পরিবেশবিদ ও ভূমিকম্প বিশেষজ্ঞরা।
বিবৃতি উল্লেখ করা হয়, চট্টগ্রামের ঐতিহ্যবাহী প্রাচীন স্থাপত্যের অংশ পরির পাহাড়ের কোর্ট বিল্ডিং এর বিভিন্ন অংশে অসংখ্য অবৈধ স্থাপনা রয়েছে বলে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ-সিডিএ সম্প্রতি তাদের প্রতিবেদনে জানিয়েছেন। পরীর পাহাড়ের সাবরেজিস্ট্রি অফিসের চারপাশে এবং জহুর হকার মার্কেটের দক্ষিণাংশে সেমিপাকা স্থাপনা রয়েছে। এগুলোয় বৈদ্যুতিক সংযোগ এবং কয়েকটিতে গ্যাস ও পানির সংযোগ আছে। এসব স্থাপনার জন্য সিডিএ থেকে অনুমোদন নেওয়া হয়নি।
বিবৃতিতে আরও বলা হয়, অনুমোদনহীন স্থাপনায় বসবাসরত ব্যক্তিরা চট্টগ্রাম জেলা প্রশাসন থেকে ভাড়া/ লিজ নিয়ে তারা দখলে আছেন এবং নিয়মিত জেলা প্রশানকে ভাড়া দিচ্ছেন বলে জানান। আইনজীবী ভবনের নকশা সিডিএ কর্তৃক অনুমোদিত হলেও কোনো ধরনের পরিকল্পনা ছাড়াই অনুমোদনবিহীন ও সম্পূর্ণ অবৈধভাবে বেশকিছু ঝুঁকিপূর্ণ স্থাপনা, রাস্তার ওপর যত্রতত্র পার্কিং, হকার্স, স্টেশনারি দোকান, খাবার হোটেল, কম্পিউটার দোকান, অস্থায়ী কাঁচাবাজার, শুঁটকি বাজার, ভ্রাম্যমাণ হকার বসার কারণে সৌন্দর্যকন্যা পরির পাহাড় বর্তমানে সৌন্দর্য হারিয়ে ইটপাথরের জঞ্জালে পরিণত হয়েছে। কোট বিল্ডিং এর প্রবেশ পথেও দোকান, মোটরসাইকেল পার্কিং এর কারনে আদালতের বিচার প্রার্থী, অন্যান্য আগন্তুককে ঘন্টার পর ঘন্টা যানজটে পড়তে হয়। যার কারনে সাধারন মানুষ ও সরকারি-বেসরকারি আগন্তুক ও বিচার প্রার্থীদের বিপুল কর্মঘন্টা নষ্ঠ হচ্ছে।
বিবৃতিতে নেতৃবৃন্দ অভিযোগ করে বলেন, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ(সিডিএ) পরিকল্পিত নগরী প্রতিষ্ঠায় সরকারী দায়িত্ব প্রাপ্ত হলেও তাদের মূল কাজ বাসা-বাড়ীর অনুমোদন, অনুমোদিত স্থাপনার যথাযথ বাস্তবায়ন, অনুমোনদবিহীন স্থাপনা উচ্ছেদ হলেও তারা বাসা-বাড়ীর অনুমোদনে সীমাহীন দীর্ঘসুত্রিতা, তাদের আওতা বর্হিভুত অন্য কাজে ব্যস্ত। ঠিক একইভাবে পরিবেশ-প্রতিবেশ সংরক্ষণে পাহাড় কাটা বন্ধ, পাহাড়ে বসতীস্থাপন বন্ধ, পরিবেশ দূষণরোধ, পলিথিন উৎপাদন ও বাজারজাতকরণ বন্ধ, নদী, পুকুর খাল ভরাট বন্ধ পরিবেশ অধিদপ্তরের মূল কাজ হলেও তারা পোল্ট্রি খামার, গরুর খামারকে নোটিশ প্রদান করে যাচ্ছে। নগরীতে দিন দপুরে পাহাড় কাটা, অবৈধ স্থাপনা, পাহাড়ে বসতি বাড়লেও পরিবেশ অধিদপ্তরের কোন বক্তব্য নাই।
নেতৃবৃন্দ ক্ষোভ প্রকাশ করে বলেন, সরকারের দায়িত্ব প্রাপ্ত বিভাগগুলো যদি তাদের ওপর অর্পিত দায়িত্ব পালনে অবেহলা করে, দায়িত্বপালনের নামে ভিন্ন কাজ নিয়ে ব্যস্ত থাকে তাহলে সাধারণ জনগণ আইন ও প্রশাসনের ওপর আস্থা হারাবে। তাই অবিলম্বে পরীর পাহাড় (কোর্ট হিল) এলাকায় পরিবেশবিধ্বংসী ও অনুমোদনহীন অবৈধ স্থাপনা উচ্ছেদে কার্যকর ব্যবস্থা গ্রহণ করে ঐতিহ্যবাহী প্রাচীন স্থাপত্যের পরীরপাহাড় সংরক্ষণের দাবি জানান।

এই বিভাগের সব খবর

আসল অস্ত্রের ছদ্মবেশে লাইটার, কর্ণফুলীতে প্রতারক চক্রের ৪ সদস্য আটক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় আগ্নেয়াস্ত্র বলে একটি রিভলবার আকৃতির লাইটার বিক্রির চেষ্টার অভিযোগে চারজনকে আটক করেছে পুলিশ। রোববার (২৮ জুন) বিকেলে উপজেলার চরলক্ষ্যা ইউনিয়নের চরফরিদ এলাকার...

চট্টগ্রামে ভিটামিন ‘এ’ ক্যাপসুল নিতে কেন্দ্রগুলোতে ছিল শিশু ও অভিভাবকদের ভিড়

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে চট্টগ্রাম নগরীর বিভিন্ন কেন্দ্রে শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়াতে সকাল থেকে বিকেল পর্যন্ত অভিভাবকদের ব্যাপক ভিড় লক্ষ্য করা...

সীতাকুণ্ডে ব্যাংকের বুথ থেকে ১৭ লাখ টাকা চুরি, নিরাপত্তাকর্মী গ্রেফতার

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসে অবস্থিত ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র এটিএম বুথ থেকে ১৭ লাখ টাকা চুরির ঘটনায় দায়িত্বরত নিরাপত্তা কর্মীকে...

সর্বশেষ

আসল অস্ত্রের ছদ্মবেশে লাইটার, কর্ণফুলীতে প্রতারক চক্রের ৪ সদস্য আটক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় আগ্নেয়াস্ত্র বলে একটি রিভলবার আকৃতির লাইটার...

চট্টগ্রামে ভিটামিন ‘এ’ ক্যাপসুল নিতে কেন্দ্রগুলোতে ছিল শিশু ও অভিভাবকদের ভিড়

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে চট্টগ্রাম নগরীর বিভিন্ন...

সীতাকুণ্ডে ব্যাংকের বুথ থেকে ১৭ লাখ টাকা চুরি, নিরাপত্তাকর্মী গ্রেফতার

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসে অবস্থিত...

সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বর্তমান প্রজন্মই দেশের ভবিষ্যৎ। তাই...

কক্সবাজার সৈকতে গোসলে নেমে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

কক্সবাজারের ইনানী সমুদ্র সৈকতে গোসলে নেমে নিখোঁজ হওয়া পর্যটক...

রাঙ্গামাটিতে সার জব্দ করেছে বিজিবি

জেলার বরকল উপজেলায় আজ ভারতে পাচারকালে বিভিন্ন ধরনের বিপুল...