শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬

চট্টগ্রামে মাসব্যাপী মুক্তিযুদ্ধের বিজয়মেলা শুরু

- Advertisement -
Single page 1st Paragraph

প্রতি বছরের ন্যায় অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে আজ বৃহস্পতিবার আউটার স্টেডিয়ামে মাসব্যাপী শুরু হয়েছে মুক্তিযুদ্ধের বিজয় মেলা। এবারের মেলায় আকর্ষণ হিসাবে থাকছে চিরায়ত বাঙালির গৌরবোজ্জ্বল অহংকার কারুশিল্প, চারুশিল্প, হস্তশিল্প, মৃৎশিল্পসহ দূর-দূরান্ত থেকে আগত নানা প্রকারের শিল্পকর্মের মনোরম পণ্য।
বীর মুক্তিযোদ্ধা আলহাজ বদিউল আলমের সভাপতিত্বে মুক্তিযুদ্ধের বিজয় মেলা পরিষদের মহাসচিব বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ ইউনুসের সঞ্চালনায় মুক্তিযুদ্ধের পণ্যমেলার উদ্বোধন করেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র চট্টল বীর আলহাজ এবিএম মহিউদ্দিন চৌধুরীর সহধর্মীনি, চট্টগ্রাম মহানগর মহিলা আওয়ামী লীগের সভানেত্রী হাসিনা মহিউদ্দিন।

প্রধান অতিথির বক্তব্যে হাসিনা মহিউদ্দিন বলেন, মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন এবং মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস সারাদেশে ছড়িয়ে দিতে মুক্তিযুদ্ধের বিজয় মেলা প্রগতিশীল মন-মানসিকতা উদ্বুদ্ধ সকলের কাছে একটি শক্তিশালী প্লাটফর্ম হিসেবে সুপ্রতিষ্ঠিত। সুদীর্ঘ ৩৪ বছরে চলার পথে দেশের সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক এবং দুর্যোগপূর্ণ আবহাওয়ায় তার গতি কখনো দুর্বার আবার কখনও শ্লথ ছিল। বারবার শকুনের থাবা থেকে বাংলাদেশের শোষিত, নির্যাতিত, নিপীড়িত মানুষকে রক্ষার জন্য স্বাধীনতার মহান স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যেভাবে আদর্শিক পথ দেখিয়েছিলেন তারই সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনা তা বাস্তবায়ন করেছেন। আমরা তাঁর হাতকে শক্তিশালী করতে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লে. কর্নেল মাহবুব মোরশেদ, মুক্তিযুদ্ধের বিজয় মেলা কর্মকর্তা বীর মুক্তিযোদ্ধা জাহাঙ্গীর চৌধুরী সিএনসি (স্পেসাল), মহিউদ্দীন রাশেদ, পান্টুলাল সাহা, নৌ-কমান্ডো গোলাম জিলানি চৌধুরী, যুদ্ধকালীন কমান্ডার মাহবুব-উল-আলম, গ্রুপ কমান্ডার নুরুদ্দীন আহমেদ, আওয়ামী লীগ নেতা সৈয়দ মাহমুদুল হক, ফরিদ মাহমুদ, ১৪ দলীয় নেতা মিঠুল দাশ গুপ্ত, ডা. সেলিম জাহাঙ্গীর, মুক্তিযোদ্ধা সন্তান স্কোয়াডের আহবায়ক বোরবানুল হাসান সালেহীন, মওলানা আবদুর রাজ্জাক প্রমুখ।

এই বিভাগের সব খবর

চট্টগ্রাম ডায়াবেটিক জেনারেল হাসপাতালে চার দিনব্যাপী ডায়াবেটিক মেলা শুরু

‘ডায়াবেটিসে দেরি নয়, ব্যবস্থা নিন এখন’ –এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে চট্টগ্রামে শুরু হয়েছে চার দিনব্যাপী ১৩তম ডায়াবেটিক মেলা। গতকাল বৃহস্পতিবার...

জলবায়ু সম্মেলনে অংশগ্রহণ শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী

তুরস্কে জাতিসংঘ জলবায়ু পরিবর্তন বিষয়ক কপ-৩১ সম্মেলনে অংশগ্রহণ  শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ শুক্রবার সকাল ৫টা ৪০ মিনিটের দিকে প্রধানমন্ত্রী, তাঁর সহধর্মিণী ডা....

আমাদের নতুন প্রজন্মকে বইমুখি করতে হবে

চট্টগ্রাম সৃজনশীল প্রকাশক পরিষদের বইমেলার বৃহস্পতিবার তৃতীয় দিনের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক বিএনপি নেতা মাহবুবের রহমান শামীম বলেছেন, আমাদের...

সর্বশেষ

চট্টগ্রাম ডায়াবেটিক জেনারেল হাসপাতালে চার দিনব্যাপী ডায়াবেটিক মেলা শুরু

‘ডায়াবেটিসে দেরি নয়, ব্যবস্থা নিন এখন’ –এই প্রতিপাদ্যকে সামনে...

জলবায়ু সম্মেলনে অংশগ্রহণ শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী

তুরস্কে জাতিসংঘ জলবায়ু পরিবর্তন বিষয়ক কপ-৩১ সম্মেলনে অংশগ্রহণ  শেষে...

আমাদের নতুন প্রজন্মকে বইমুখি করতে হবে

চট্টগ্রাম সৃজনশীল প্রকাশক পরিষদের বইমেলার বৃহস্পতিবার তৃতীয় দিনের আলোচনা...

এমপি নুসরাতের বাড়িতে আগুন শর্টসার্কিট থেকে হওয়ার সম্ভাবনা বেশি: স্বরাষ্ট্রমন্ত্রী

কুষ্টিয়ার দৌলতপুরে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের...

শীর্ষ সন্ত্রাসী ‘ডেভিড ইমন’ ২ দিনের রিমান্ডে

চট্টগ্রামের আলোচিত ‘সন্ত্রাসী’ মোবারক হোসেন ইমন ওরফে ডেভিড ইমনের...

বৈশ্বিক জলবায়ু সংকট মোকাবিলায় ৫ জরুরি পদক্ষেপের আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান বিশ্বব্যাপী জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে থাকা দেশগুলোর...