বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

আর্থ সামাজিক উন্নয়ন ও উদ্যোক্তা সৃষ্টির লক্ষ্যে

লামায় নারীদের দিনব্যাপী এমব্রয়ডারি বিষয়ক প্রশিক্ষণ

- Advertisement -
Single page 1st Paragraph

আর্থ সামাজিক উন্নয়ন ও উদ্যোক্তা সৃষ্টির লক্ষ্যে বান্দরবানের লামা উপজেলায় দিনব্যাপী এমব্রয়ডারি মেশিন পরিচালনা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। পৌরসভা ও ইউনিয়ন পর্যায়ের ৬২জন নারীকে নিয়ে পৃথক এ প্রশিক্ষণের আয়োজন করে বান্দরবান পার্বত্য জেলা পরিষদ। সোমবার(১৩ সেপ্টেম্বর) সকালে বান্দরবান পার্বত্য জেলা পরিষদ সদস্য শেখ মাহাবুবুর রহমানের সভাপতিত্বে প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. মোস্তফা জামাল প্রধান অতিথি ছিলেন। লামা বাজারস্থ জেলা পরিষদ গেস্ট হাউজ মিলনায়তনে উপজেলা যুবলীগ নেতা মো. সাহাব উদ্দিন রিটুর সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, বান্দরবান পার্বত্য জেলা পরিষদ সদস্য ফাতেমা পারুল। এতে বিশেষ অতিথি ছিলেন, নির্বাহী অফিসার মো. রেজা রশীদ ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. জাহেদ উদ্দিন। মহিলা ও শিশু বিষয়ক অধিদপ্তরের হালিমা খাতুন, আলেয়া আক্তার মনি, নূর আয়েশা এবং যুব উন্নয়ন অধিদপ্তরের শীতা তংচঙ্গা ও লাভী রানী পাল নারীদের এ প্রশিক্ষণ প্রদান করেন।
প্রশিক্ষণের সত্যতা নিশ্চিত করে বান্দরবান পার্বত্য জেলা পরিষদ সদস্য ফাতেমা পারুল বলেন, জেলা পরিষদের আয়োজনে লামা পৌরসভার এলাকা থেকে ৩১জন ও উপজেলার সাতটি ইউনিয়ন থেকে ৩১জন নারীকে নিয়ে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে। পরবর্তীতে এ প্রশিক্ষণপ্রাপ্ত নারীদেরকে বিনামূল্যে এমব্রয়ডারি মেশিন প্রদান করা হবে। এতে করে নারীদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হওয়ার পাশাপাশি নারী উদ্যোক্তা উন্নয়নে গতি সঞ্চারিত হবে। সর্বোপরি নারীর ক্ষমতায়ন এবং পর্যায়ক্রমে দেশের দারিদ্র বিমোচনে সহায়ক হবে বলেও জানান তিনি।

এই বিভাগের সব খবর

নির্বাচনী এজেন্টের ব্যাংক হিসাব দাখিল বাধ্যতামূলক করল ইসি

নির্বাচনী ব্যয় সংক্রান্ত তথ্য দাখিলের ক্ষেত্রে প্রার্থীর পাশাপাশি প্রার্থীর নিয়োজিত নির্বাচনী এজেন্টের ব্যাংক হিসাব নম্বর অন্তর্ভুক্ত করার বিধান করেছে নির্বাচন কমিশন (ইসি)। এ লক্ষ্যে...

চট্টগ্রাম কলেজে ‘সজীবতা’ রিফ্রেশমেন্ট জোনের কাজ উদ্বোধন

শিক্ষার্থীদের সুপেয় পানির সুবিধা ও স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করতে চট্টগ্রাম কলেজে ‘সজীবতা’ নামে একটি রিফ্রেশমেন্ট জোন স্থাপন করছে আলহাজ্ব শামসুল হক ফাউন্ডেশন। ‘বিশুদ্ধ পানি, পরিচ্ছন্নতা...

রোহিঙ্গাদের দ্রুত প্রত্যাবাসনে বাংলাদেশের পাশে থাকার আশ্বাস ওআইসির

রোহিঙ্গাদের নিজ দেশে দ্রুত ও নিরাপদ প্রত্যাবাসনের লক্ষ্যে ইসলামি সহযোগিতা সংস্থার (ওআইসি) দৃঢ় সমর্থন ও বাংলাদেশের পাশে থাকার আশ্বাস দিয়েছেন সংস্থাটির নবনির্বাচিত মহাসচিব ইসমাইল...

সর্বশেষ

নির্বাচনী এজেন্টের ব্যাংক হিসাব দাখিল বাধ্যতামূলক করল ইসি

নির্বাচনী ব্যয় সংক্রান্ত তথ্য দাখিলের ক্ষেত্রে প্রার্থীর পাশাপাশি প্রার্থীর...

চট্টগ্রাম কলেজে ‘সজীবতা’ রিফ্রেশমেন্ট জোনের কাজ উদ্বোধন

শিক্ষার্থীদের সুপেয় পানির সুবিধা ও স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করতে...

রোহিঙ্গাদের দ্রুত প্রত্যাবাসনে বাংলাদেশের পাশে থাকার আশ্বাস ওআইসির

রোহিঙ্গাদের নিজ দেশে দ্রুত ও নিরাপদ প্রত্যাবাসনের লক্ষ্যে ইসলামি...

ভূমি মন্ত্রণালয়ের অধীনে রেজিস্ট্রেশন দপ্তর আনতে কমিটির সিদ্ধান্ত

ত্রয়োদশ জাতীয় সংসদের ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম...

চট্টগ্রামে ডেঙ্গু প্রতিরোধ অভিযানে ৪ জনকে জরিমানা

চট্টগ্রাম নগরীর ডিটি রোডের মুনছুরাবাদ এলাকায় ডেঙ্গু প্রতিরোধে অভিযান...

একনেকে ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি টাকার মেট্রোরেলের ৩ প্রকল্পসহ ১২ প্রকল্প অনুমোদন

রাজধানীতে পরিবেশবান্ধব গণপরিবহন ব্যবস্থা সহজতর করতে তিনটি মেট্রোরেল প্রকল্পসহ...