সোমবার, ১৯ অক্টোবর ২০২৬

চুয়েটে “শেখ হাসিনার উন্নয়ন, নারীর ক্ষমতায়ন” শীর্ষক আলোচনা সভা

সমাজকে প্রগতির পথে এগিয়ে নিতে নারী প্রকৌশলীদের ভূমিকা রাখতে হবে: চসিক মেয়র রেজাউল করিম

- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র বীর মুক্তিযোদ্ধা জনাব মো. রেজাউল করিম চৌধুরী বলেন, দেশের প্রায় ৫১ ভাগ জনগোষ্ঠী নারী। সমাজকে প্রগতির পথে এগিয়ে নিতে হলে নারী প্রকৌশলীদেরও ভূমিকা রাখতে হবে। স্বাধীনতার পরে নারী শিক্ষার উন্নয়ন ও নারীর ক্ষমতায়নে সবচেয়ে বেশি অবদান জননেত্রী শেখ হাসিনার। বিশ্বব্যাংক যখন পদ্মাসেতুর অর্থায়নে থেকে সরে গিয়েছিল তখন বঙ্গবন্ধু কন্যার দৃঢ়চেতা নেতৃত্বগুণেই মাত্র ৮ বছরেই নিজস্ব অর্থায়নে পদ্মাসেতু নির্মাণ সম্ভব হয়েছে। ২০০৮ সালে তিনি দায়িত্ব নেওয়ার পর থেকেই তাঁর সততা ও দেশপ্রেমের কারণে বাংলাদেশকে অনন্য উচ্চতায় নিয়ে গিয়েছেন।

তিনি আরও বলেন, মুক্তিযুদ্ধের সময় আমরা শহর থেকে রাতে তৎকালীন ইঞ্জিনিয়ারিং কলেজে (বর্তমান চুয়েট) এসে যুদ্ধের প্রস্তুতি ও পরিকল্পনা সাজাতাম। এখান থেকেই আমরা কাপ্তাইসহ বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করেছি। এই চুয়েট ক্যাম্পাসেও মুক্তিযুদ্ধের সময় শহিদদের পবিত্র রক্ত ঝরেছে। চুয়েটের ছাত্ররাও দেশের জন্য প্রাণ দিয়েছেন।

তিনি  ১লা ডিসেম্বর (বৃহস্পতিবার)  সকাল সাড়ে ১১ টায় চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এর প্রশাসনিক ভবনের মিলনায়তনে আয়োজিত “শেখ হাসিনার উন্নয়ন, নারীর ক্ষমতায়ন” শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

অনুষ্ঠানে গেস্ট অব অনারের বক্তব্যে চুয়েটের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম বলেন, আমাদের জনগোষ্ঠীর অর্ধেক নারী। অর্ধেক জনগোষ্ঠীকে অবহেলা করে দেশকে এগিয়ে নেওয়ার সুযোগ নেই। মাননীয় প্রধানমন্ত্রী সেই গুরুত্ব উপলব্ধি করে সরকারি সকল কাজে বাবার নামের পাশাপাশি মায়ের নামও সংযুক্ত করে দিয়েছেন। বর্তমানে বাংলাদেশের প্রতিটি ক্ষেত্রে নারীদের জয়জয়কার। রাজনীতি-অর্থনীতির পাশাপাশি প্রশাসন থেকে তৃণমূল পর্যায়ের নেতৃত্ব সবখানেই নারীরা তাদের মেধা ও যোগ্যতার পরিচয় দিয়ে যাচ্ছেন। নারীর সার্বিক উন্নয়নে পুরষের সহযোগিতা ও ইতিবাচক দৃষ্টিভঙ্গি কার্যকর ভূমিকা রাখে।

উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে যৌন নিপীড়নমূলক কার্যকলাপ কঠোরভাবে দমনের লক্ষ্যে গঠিত অভিযোগ কমিটির আহ্বায়ক ও চুয়েটের রসায়ন বিভাগের অধ্যাপক ড. মোসাঃ রোকসানা খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে যৌন নিপীড়নমূলক কার্যকলাপ কঠোরভাবে দমনের লক্ষ্যে গঠিত অভিযোগ কমিটির সাবেক আহ্বায়ক ও চুয়েটের প্রথম নারী অধ্যাপক এবং পুরকৌশল বিভাগের অধ্যাপক ড. আয়শা আখতার।

এতে স্বাগত বক্তব্য রাখেন গণিত বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক মোছাম্মৎ তাহমিনা আক্তার। অনুষ্ঠানে শিক্ষকগণের পক্ষে বক্তব্য রাখেন শামসেন নাহার খান হলের প্রভোস্ট ও রসায়ন বিভাগের অধ্যাপক ড. রাজিয়া সুলতানা, সুফিয়া কামাল হলের প্রভোস্ট ও পুরকৌশল বিভাগের অধ্যাপক ড. মোছাঃ ফারজানা রহমান জুথী, কর্মকর্তাগণের পক্ষে বক্তব্য রাখেন ডেপুটি রেজিস্ট্রার জনাব নাজনীন আকতার, কর্মচারীদের পক্ষে পদার্থ বিজ্ঞান বিভাগের টেকনিশিয়ান জনাব প্রিয়াঙ্কা বড়ুয়া এবং শিক্ষার্থীদের পক্ষে ইউআরপি বিভাগের ঐশী সরকার দিবা ও পানিসম্পদ কৌশল বিভাগের আরিশা তানজুম রিম।

অনুষ্ঠান সঞ্চালনা করেন মানবিক বিভাগের সহকারী অধ্যাপক জনাব নাহিদা সুলতানা।

ইমা

এই বিভাগের সব খবর

মানবিকতার অনন্য দৃষ্টান্ত জিয়াউর রহমান ফাউন্ডেশন : ডা. জুবাইদা রহমান

প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের (জেডআরএফ) ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমান জিয়াউর রহমান ফাউন্ডেশনকে মানবসেবায় নিয়োজিত অসাধারণ দৃষ্টান্ত হিসেবে উল্লেখ করেছেন। তিনি...

জিয়াউর রহমান ফাউন্ডেশনের প্রতিষ্ঠাবার্ষিকীর সভায় যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী

জিয়াউর রহমান ফাউন্ডেশন (জেডআরএফ)-এর ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ রোববার সন্ধ্যায় রাজধানীর শাহবাগে শহীদ আবু...

অমর একুশে বইমেলা-২০২৭ শুরু ৭ জানুয়ারি

২০২৭ সালের ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে। মাসব্যাপী এ বইমেলা শেষ হবে ৬ ফেব্রুয়ারি, শনিবার। রোববার বাংলা একাডেমির মহাপরিচালক মোহাম্মদ আজম স্বাক্ষরিত...

সর্বশেষ

মানবিকতার অনন্য দৃষ্টান্ত জিয়াউর রহমান ফাউন্ডেশন : ডা. জুবাইদা রহমান

প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের (জেডআরএফ)...

জিয়াউর রহমান ফাউন্ডেশনের প্রতিষ্ঠাবার্ষিকীর সভায় যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী

জিয়াউর রহমান ফাউন্ডেশন (জেডআরএফ)-এর ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা...

অমর একুশে বইমেলা-২০২৭ শুরু ৭ জানুয়ারি

২০২৭ সালের ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু...

চট্টগ্রামে পূজামণ্ডপ পরিদর্শনের পর সাংগঠনিক সভায় অংশগ্রহণ করবেন প্রধানমন্ত্রী

শারদীয় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শন ও সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা...

চট্টগ্রাম বিমানবন্দরে ৫৬৬ গ্রাম স্বর্ণসহ যাত্রী আটক

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে আবুধাবি থেকে আসা এক...

রাঙ্গামাটিতে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন

জেলার রাজস্থলী উপজেলায় আজ সরকারের সমাজকল্যাণ মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে বাস্তবায়নাধীন...