শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬

চেক ডিজঅনার মামলা: হাইকোর্টের রায় আপীল বিভাগের স্থগিত

- Advertisement -
Single page 1st Paragraph

ঋণ আদায়ে কোনো ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান কোনো ব্যক্তির বিরুদ্ধে চেক ডিজঅনার মামলা করতে পারবে না বলে হাইকোর্ট যে রায় দিয়েছিলেন তা দুই মাসের জন্য স্থগিত করেছেন আপিল বিভাগ বৃহস্পতিবার (১ডিসেম্বর) বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর আপিল বিভাগের বেঞ্চ এ আদেশ দেন। আজ ওই রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি প্রকাশ করায় এখন লিভ টু আপিল আবেদন করা হবে।

আদালতে ব্র্যাক ব্যাংকের পক্ষে শুনানিতে অংশগ্রহণ করেন অ্যাটর্নি জেনারেল আবু মোহাম্মদ (এএম) আমিন উদ্দিন। আবেদনকারীর পক্ষে ছিলেন সাবেক অ্যাটর্নি জেনারেল এজে মোহাম্মদ আলী।

এর আগে ২৩ নভেম্বর ঋণ আদায়ে কোনো ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের বিরুদ্ধে চেক ডিজঅনার মামলা বাতিল করতে পারবে না মর্মে আদেশ দেন হাইকোর্টের বিচারপতি মো. আশরাফুল কামাল।

আদেশে বলা হয়, ঋণ আদায় করতে ২০০৩ সালের অর্থঋণ আইন অনুযায়ী অর্থঋণ আদালতে মামলা করতে পারবে ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান। একই সঙ্গে আদালতে চলমান ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের সব চেক ডিজঅনার মামলার কার্যক্রম বন্ধের নির্দেশ দেয়া হয়েছে।

আদালত বলেন, ঋণের বিপরীতে ব্ল্যাংক চেক নেয়া বেআইনি। দীর্ঘদিন ধরে এই বেআইনি কাজ করছে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো।

রায়ে বলা হয়, ঋণের বিপরীতে ব্যাংকের নেয়া চেক হচ্ছে জামানত, কিন্তু বিনিময়যোগ্য দলিল নয়। তাই সেই চেক দিয়ে ডিজঅনার মামলা করা যাবে না।

আদালত আরও বলেন, চুক্তির মাধ্যমে ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান থেকে ঋণ নেয়া হয়। তবে ব্যাংকের কিছু অসাধু কর্মকর্তা নিজেদের স্বার্থে চেক অপব্যবহারের মাধ্যমে মামলা করে থাকে। তাদের ব্যবহার দাদন ব্যবসায়ীদের মতো।

আজ থেকে কোনো ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান চেক ডিজঅনার মামলা করলে তা খারিজ করে তাদেরকে অর্থঋণ আদালতে পাঠিয়ে দেয়ার জন্য নিম্ন আদালতের প্রতি নির্দেশনা দিয়েছেন হাইকোর্ট। এ ছাড়া রায়ের আলোকে বাংলাদেশ ব্যাংককে নির্দেশনা জারির নির্দেশ দিয়েছেন উচ্চ আদালত।

ইমা

এই বিভাগের সব খবর

নির্বিঘ্নে দুর্গাপূজা উদযাপন সরকারের কার্যকর পদক্ষেপের প্রতিফলন : এমপি আবু সুফিয়ান

চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য আবু সুফিয়ান বলেছেন, শারদীয় দুর্গোৎসব নির্বিঘ্নে ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হওয়া সরকারের কার্যকর পদক্ষেপ, প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, পূজা উদযাপন...

‘বার্সেলোনা টেক্সটাইল এক্সপো ২০২৬’-এ বাংলাদেশের বস্ত্র ও পোশাক পণ্যের প্রদর্শনী

রপ্তানি বাজার সম্প্রসারণ, ইউরোপীয় ক্রেতাদের সাথে বাণিজ্যিক সম্পর্ক জোরদার এবং দেশের বস্ত্র ও পোশাক পণ্যের প্রচারের লক্ষ্যে স্পেনের সবচেয়ে বড় আন্তর্জাতিক টেক্সটাইল মেলা ‘বার্সেলোনা...

কক্সবাজারে সাগরে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু

কক্সবাজারের হিমছড়ি সৈকতে সমুদ্রে গোসলে নেমে তিন পর্যটকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও তিনজন নিখোঁজ রয়েছেন। একজনকে জীবিত উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বুধবার...

সর্বশেষ

নির্বিঘ্নে দুর্গাপূজা উদযাপন সরকারের কার্যকর পদক্ষেপের প্রতিফলন : এমপি আবু সুফিয়ান

চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য আবু সুফিয়ান বলেছেন, শারদীয় দুর্গোৎসব...

‘বার্সেলোনা টেক্সটাইল এক্সপো ২০২৬’-এ বাংলাদেশের বস্ত্র ও পোশাক পণ্যের প্রদর্শনী

রপ্তানি বাজার সম্প্রসারণ, ইউরোপীয় ক্রেতাদের সাথে বাণিজ্যিক সম্পর্ক জোরদার...

কক্সবাজারে সাগরে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু

কক্সবাজারের হিমছড়ি সৈকতে সমুদ্রে গোসলে নেমে তিন পর্যটকের মৃত্যু...

সুষ্ঠু ও সফলভাবে দুর্গাপূজা সম্পন্ন হওয়ায় নগরবাসীকে চসিক মেয়রের অভিনন্দন

নগরীতে সবার সম্মিলিত সহযোগিতা, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও সম্প্রীতির মধ্য...

টানা পাঁচ দিনের ছুটিতে বান্দরবানে পর্যটকদের উপচে পড়া ভিড়

দুর্গাপূজা ও সাপ্তাহিক ছুটি মিলিয়ে টানা পাঁচ দিনের ছুটি...

চট্টগ্রামে ৩ লাখ ২০ হাজার পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক, ট্রাক জব্দ

চট্টগ্রাম নগরের মনসুরাবাদ এলাকা থেকে ৩ লাখ ২০ হাজার...