শুক্রবার, ১০ জুলাই ২০২৬

প্রধানমন্ত্রীর আগমনে চট্টগ্রামের নেতাকর্মীরা বেশ উজ্জীবিত : আ জ ম নাছির

পলোগ্রাউন্ড মাঠে প্রধানমন্ত্রীর সমাবেশ : তৈরি হচ্ছে নৌকার আদলে মঞ্চ

- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রাম মহানগরীর পলোগ্রাউন্ড মাঠে আগামী ৪ ডিসেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসমাবেশ। ১০ বছর পর চট্টগ্রামে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে আওয়ামী লীগের এই জনসমাবেশ ঘিরে তৈরি হচ্ছে ১৬ হাজার ৮০০ বর্গফুটের মঞ্চ। পাশাপাশি প্রস্তুত করা হচ্ছে পলোগ্রাউন্ড মাঠসহ আশপাশের এলাকা। চট্টগ্রামজুড়ে সাজ সাজ রব চলছে। চট্টগ্রাম নগরজুড়ে চলছে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ অঙ্গসংগঠনের প্রচার-প্রচারণা, ব্যানার ফেস্টুনে ছেয়ে যাচ্ছে নগরী। পাশাপাশি জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়েও চলছে ব্যাপক প্রচার।

বুধবার নগরীর পলোগ্রাউন্ড মাঠে গিয়ে দেখা গেছে, চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা আওয়ামী লীগের উদ্যোগে পলোগ্রাউন্ড মাঠে নৌকার আদলে বিশাল মঞ্চ তৈরির কাজ চলছে। বড় বড় বাঁশ ও গাছের সমন্বয়ে মঞ্চটি তৈরি করা হচ্ছে। মঞ্চের সামনে বীর মুক্তিযোদ্ধা, ভিআইপিদের বসার জন্য পৃথক প্যান্ডেল ও বেষ্টনী তৈরি করা হচ্ছে। মাঠের চারপাশেও বসানো হচ্ছে এলইডি লাইট। চলছে মাঠের সংস্কার কাজও।

পলোগ্রাউন্ড মাঠের প্রবেশমুখ থেকে ভেতরে ঢোকার রাস্তায় চলছে কার্পেটিংয়ের কাজ। মাঠের চারপাশে বসানো হচ্ছে ৩০টি ভ্রাম্যমাণ টয়লেট। মাঠে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দিচ্ছেন পাহারা।

জনসমাবেশের প্রস্তুতি প্রসঙ্গে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দিন বলেন, ‘১০ বছর পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা চট্টগ্রামে আসছেন। সেটি সবার জন্য গর্বের। প্রধানমন্ত্রীর আগমন ঘিরে নেতাকর্মীরা বেশ উজ্জীবিত। জনসমাবেশের জন্য পলোগ্রাউন্ড মাঠে নৌকার আদলে মঞ্চ তৈরির কাজ শেষদিকে।

প্রায় ১৭ হাজার বর্গফুটের বিশাল এই মঞ্চে দুই শতাধিক অতিথি বসতে পারবেন। জনসভাস্থল ও আশপাশের এক বর্গকিলোমিটার এলাকাজুড়ে ২০০ মাইক লাগানো হচ্ছে। বসানো হবে সাউন্ড সিস্টেম। ঢাকা থেকে এসব মাইক ও সাউন্ড আনা হচ্ছে। চট্টগ্রামে প্রধানমন্ত্রীর এই সমাবেশ জনসমুদ্রে পরিণত হবে।’

চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি এমএ সালাম বলেন, ‘প্রধানমন্ত্রীর জনসমাবেশে লাখ লাখ মানুষ হবে। প্রত্যেক ইউনিয়নে নেতাকর্মীদের প্রস্তুতি সভা করা হয়েছে। দশ বছর পর প্রধানমন্ত্রী চট্টগ্রামে আসছেন, তাই দলীয় নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ জনগণও বেশি খুশি।’

এদিকে প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে নগরজুড়ে সাজ সাজ রব কয়েক দিন থেকেই। পুরো নগরীতে ব্যানার, ফেস্টুন, তোরণে ছেয়ে গেছে।

এই বিভাগের সব খবর

কাপ্তাইয়ে পাহাড় ধসে চন্দ্রঘোনা-বাঙ্গালহালিয়া সড়কে যান চলাচল বন্ধ

জেলার কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনা-বাঙ্গালহালিয়া সড়কে মতিপাড়া এলাকায় পাহাড় ধসে যান চলাচল বন্ধ হয়ে গেছে। বৃহস্পতিবার সকালে উপজেলার ২ নম্বর রাইখালী ইউনিয়নের মতিপাড়া ৪ নম্বর ওয়ার্ডের...

চট্টগ্রাম বিভাগের ৫ জেলায় ৫০০ মিলিমিটার বৃষ্টির আভাস, ভূমিধসের শঙ্কা

সুস্পষ্ট লঘুচাপ ও উত্তর বঙ্গোপসাগরে সক্রিয় প্রবল মৌসুমি বায়ুর প্রভাবে আজ থেকে আগামী শনিবার পর্যন্ত চট্টগ্রাম বিভাগের পাঁচ জেলায় ২০০ থেকে ৫০০ মিলিমিটার পর্যন্ত...

বর্তমান সরকার জনগণের সরকার : ভূমি প্রতিমন্ত্রী

ভূমি এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন এমপি বলেছেন, বর্তমান সরকার জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত সরকার, এটা কোনো ডামি ভোটের...

সর্বশেষ

কাপ্তাইয়ে পাহাড় ধসে চন্দ্রঘোনা-বাঙ্গালহালিয়া সড়কে যান চলাচল বন্ধ

জেলার কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনা-বাঙ্গালহালিয়া সড়কে মতিপাড়া এলাকায় পাহাড় ধসে...

চট্টগ্রাম বিভাগের ৫ জেলায় ৫০০ মিলিমিটার বৃষ্টির আভাস, ভূমিধসের শঙ্কা

সুস্পষ্ট লঘুচাপ ও উত্তর বঙ্গোপসাগরে সক্রিয় প্রবল মৌসুমি বায়ুর...

বর্তমান সরকার জনগণের সরকার : ভূমি প্রতিমন্ত্রী

ভূমি এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ...

ক্ষতিগ্রস্ত মানুষের দ্বারে দ্বারে ত্রাণ পৌঁছে দেওয়া হবে : মীর হেলাল

ভূমি ও পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দীন...

উখিয়ায় রোহিঙ্গা আশ্রয়শিবিরে আবারও পাহাড় ধস, ৮ জনের মৃত্যু

টানা বর্ষণের মধ্যে কক্সবাজারে উখিয়ার রোহিঙ্গা আশ্রয়শিবিরে আবারও পাহাড়...

বান্দরবানের সঙ্গে চট্টগ্রাম-ঢাকা-কক্সবাজারের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন

ভারী বর্ষণে জেলার লাল ব্রিজ এলাকায় পাহাড়ের মাটি ধসে...