শুক্রবার, ১০ জুলাই ২০২৬

রাউজানে ধান মাড়াই কলে চাপা পড়ে দিনমজুরের মৃত্যু

- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রামের রাউজান ধান মাড়াই কলের চাপা পড়ে সুমন (২৫) নামের একজন দিনমজুরের মৃত্যু হয়েছে।
নিহত সুমন নেত্রকোণা জেলার কলমাকান্দা উপজেলার কইলাটি ইউনিয়নের ৬নং ওয়ার্ডের কাকুরিয়া গ্রামের মৃত মুহাম্মদ ফরিদের ছেলে।
৩০ নভেম্বর (বুধবার) সকালে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় তার মৃত্যু হয়।
এই ঘটনায় আরো তিন দিনমজুর গুরুতর আহত অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধিন রয়েছেন।
আহতরা হলেন নেত্রকোণা উপজেলা কলমাকান্দা ইউনিয়নের আজর আলী তালুকদারের ছেলে মামুন(২২),আব্দুল হেকিমের ছেলে
রিদয়(২২), আব্দুর রাজ্জাকের ছেলে মুহাম্মদ আলী রাজ(১৭)।
গত মঙ্গলবার রাত ২ টার দিকে হলদিয়া ভিলেজ সড়কের গর্জনিয়া মাদ্রাসার দক্ষিণ পাশে রাশেদের বিল্ডিংয়ের সম্মুখস্থ মোড়ে এ এই মর্মান্তিক ঘটনাটি ঘটে।
জানা গেছে, রাউজান উপজেলার উত্তর হলদিয়ায় ধান মড়াই কাজ শেষে চালকসহ পাঁচজন দিনমজুর গাড়ি যোগে মাড়াই কল নিয়ে সর্তাব্রিজ সংলগ্ন মুহাম্মদিয়া ক্লাবের পাশে বাসায় ফিরছিলেন। পথিমধ্য গাড়িটি উল্টে গেলে মাড়াই কলের চাপা পড়েন ৪ দিনমজুর। এদের মধ্যে সুমনের কোমর থেকে পা পর্যন্ত মাড়াই কলের গরম পানিতে পুড়ে যায় এবং দু পা গাড়ির চাপে ভেঙ্গে যায়।
গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে জেকে মেমোরিয়াল হাসপাতালে প্রেরণ করেন। সেখানে তাদের অবস্থা অবনতি হলে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।
সেখানে চিকিৎসাধিন অবস্থায় মঙ্গলবার সকালে সুমনের মৃত্যু হয়।
রাউজান থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লাহ আল হারুন বলেন, এই রকম কোন তথ্য আমরা এখনও পায় নি।
হলদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিকুল ইসলাম বলেন, রাতে ধান মাড়াই কলের গাড়ি উল্টে চারজন দিনমজুর আহত হয়েছিলেন। এদের মধ্যে একজন চিকিৎসাধিন অবস্থায় মারা গেছে বলে শুনেছি। এই ব্যাপারে স্থানীয় ইউপি সদস্যের মাধ্যমে চিকদাইর পুলিশ ফাঁড়িকে জানানো হয়েছিল।
জানা যায়, তারা গত ১৫ দিন আগে জনৈক আবুল কালাম মাঝি মাধ্যমে ধান মড়াইয়ে কাজে যোগ দিয়েছিলেন। আবুল কালামের ৩ টি গাড়িতে নেত্রকোণা জেলার একই এলাকার ২০জন শ্রমিক কাজ করে।

ইমা

এই বিভাগের সব খবর

কাপ্তাইয়ে পাহাড় ধসে চন্দ্রঘোনা-বাঙ্গালহালিয়া সড়কে যান চলাচল বন্ধ

জেলার কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনা-বাঙ্গালহালিয়া সড়কে মতিপাড়া এলাকায় পাহাড় ধসে যান চলাচল বন্ধ হয়ে গেছে। বৃহস্পতিবার সকালে উপজেলার ২ নম্বর রাইখালী ইউনিয়নের মতিপাড়া ৪ নম্বর ওয়ার্ডের...

চট্টগ্রাম বিভাগের ৫ জেলায় ৫০০ মিলিমিটার বৃষ্টির আভাস, ভূমিধসের শঙ্কা

সুস্পষ্ট লঘুচাপ ও উত্তর বঙ্গোপসাগরে সক্রিয় প্রবল মৌসুমি বায়ুর প্রভাবে আজ থেকে আগামী শনিবার পর্যন্ত চট্টগ্রাম বিভাগের পাঁচ জেলায় ২০০ থেকে ৫০০ মিলিমিটার পর্যন্ত...

বর্তমান সরকার জনগণের সরকার : ভূমি প্রতিমন্ত্রী

ভূমি এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন এমপি বলেছেন, বর্তমান সরকার জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত সরকার, এটা কোনো ডামি ভোটের...

সর্বশেষ

কাপ্তাইয়ে পাহাড় ধসে চন্দ্রঘোনা-বাঙ্গালহালিয়া সড়কে যান চলাচল বন্ধ

জেলার কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনা-বাঙ্গালহালিয়া সড়কে মতিপাড়া এলাকায় পাহাড় ধসে...

চট্টগ্রাম বিভাগের ৫ জেলায় ৫০০ মিলিমিটার বৃষ্টির আভাস, ভূমিধসের শঙ্কা

সুস্পষ্ট লঘুচাপ ও উত্তর বঙ্গোপসাগরে সক্রিয় প্রবল মৌসুমি বায়ুর...

বর্তমান সরকার জনগণের সরকার : ভূমি প্রতিমন্ত্রী

ভূমি এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ...

ক্ষতিগ্রস্ত মানুষের দ্বারে দ্বারে ত্রাণ পৌঁছে দেওয়া হবে : মীর হেলাল

ভূমি ও পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দীন...

উখিয়ায় রোহিঙ্গা আশ্রয়শিবিরে আবারও পাহাড় ধস, ৮ জনের মৃত্যু

টানা বর্ষণের মধ্যে কক্সবাজারে উখিয়ার রোহিঙ্গা আশ্রয়শিবিরে আবারও পাহাড়...

বান্দরবানের সঙ্গে চট্টগ্রাম-ঢাকা-কক্সবাজারের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন

ভারী বর্ষণে জেলার লাল ব্রিজ এলাকায় পাহাড়ের মাটি ধসে...