রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬

অস্ত্র মামলায় ভারতীয় দম্পতির কারাদণ্ড 

- Advertisement -
Single page 1st Paragraph

অস্ত্র মামলায় চাঁপাইনবাবগঞ্জে এক ভারতীয় দম্পতিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন আদালত। এদের মধ্যে কলাবতী চৌধুরীকে ১০ বছর ও তার স্বামী রামবিলাস চৌধুরীকে ৭ বছরের সাজা দেওয়া হয়েছে।

বুধবার (৩০ নভেম্বর) দুপুরে চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক রবিউল ইসলাম এ রায় ঘোষণা করেন। এসময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন।

সাজাপ্রাপ্তরা ভারতের পচিমবঙ্গ রাজ্যের মালদা জেলার হবিপুর থানার গৌরীমারী ধুমবালু কলোনীর বাসিন্দা।

আদালতের অতিরিক্ত পিপি রবিউল ইসলাম বলেন, ২০১৯ সালের ৬ নভেম্বর সীমান্তবর্তী ভোলাহাট উপজেলার দলদলী ইউনিয়নের মহামারী গ্রাম থেকে ভারতীয় দম্পতিকে আটক করে র‌্যাব। পরে তল্লাশি করে কলাবতী চৌধুরীর হাতে থাকা ব্যাগ থেকে একটি বিদেশি পিস্তল উদ্বার করা হয়। এসময় আমেরিকার তৈরি অস্ত্র ছাড়াও একটি ম্যাগজিন ও পাঁচ রাউন্ড গুলি জব্দ করে র‌্যাব সদস্যরা। পরে র‌্যাবের এসআই মো. ইউসুফ আলী ভুইয়া বাদী হয়ে ভোলাহাট থানায় মামলা করেন। দীর্ঘ শুনানি শেষে আজ রায় ঘোষণা করলেন বিচারক।

ইমা

এই বিভাগের সব খবর

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জ করা রিট খারিজ

আওয়ামী লীগ এবং এর সব অঙ্গ, সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করে জারি করা প্রজ্ঞাপনের বৈধতা চ্যালেঞ্জ করে করা রিট আবেদন ‘উত্থাপিত...

আয়ারল্যান্ড সফরের দ্বিতীয় দিনে গলফ ও পারিবারিক ব্যবসায় মনোযোগ ট্রাম্পের

দুই দিনের আয়ারল্যান্ড সফরের শেষ দিনে রোববার গলফ খেলা ও নিজের ব্যবসায়িক স্বার্থের প্রচারে মনোযোগ দিচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এদিকে, সফরের প্রথম দিনেই তার...

ডায়ালাইসিস সেবা মিলবে সকল জেলা-উপজেলায়

দ্রুততম সময়ের মধ্যেই দেশের সকল জেলা-উপজেলা পর্যায়ে কিডনি রোগীদের জন্য ডায়ালাইসিস সেবা চালু করতে যাচ্ছে বর্তমান সরকার। এ লক্ষ্যে ৫ হাজার নার্স ও মেডিকেল...

সর্বশেষ

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জ করা রিট খারিজ

আওয়ামী লীগ এবং এর সব অঙ্গ, সহযোগী ও ভ্রাতৃপ্রতিম...

আয়ারল্যান্ড সফরের দ্বিতীয় দিনে গলফ ও পারিবারিক ব্যবসায় মনোযোগ ট্রাম্পের

দুই দিনের আয়ারল্যান্ড সফরের শেষ দিনে রোববার গলফ খেলা...

ডায়ালাইসিস সেবা মিলবে সকল জেলা-উপজেলায়

দ্রুততম সময়ের মধ্যেই দেশের সকল জেলা-উপজেলা পর্যায়ে কিডনি রোগীদের...

মোহরা সায়েরা খাতুন কাদেরীয়া উচ্চ বিদ্যালয়ে ও ইসলামী সংস্কৃতিক অনুষ্ঠান

মোহরা সায়েরা খাতুন কাদেরীয়া বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ...

বিয়ের অনুষ্ঠান শেষে ফেরার পথে কভার্ড ভ্যানের ধাক্কায় মাইক্রোবাসের ৪ আরোহীর মৃত্যু

চট্টগ্রামের কর্ণফুলীতে মাইক্রোবাস ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত...

ফটিকছড়িতে ডাকাতির প্রস্তুতিকালে ১০টি দেশীয় অস্ত্রসহ গ্রেফতার ১

ফটিকছড়িতে ডাকাতির প্রস্তুতিকালে ১০টি দেশীয় অস্ত্রসহ আলোচিত সন্ত্রাসী ডেভিড...