শুক্রবার, ১০ জুলাই ২০২৬

সন্দ্বীপে শারদাঞ্জলী ফোরামের  গীতাযজ্ঞে রেকর্ড সংখ্যক কেন্দ্রীয় ও জেলা নেতৃবৃন্দের আগমণ এবং ভক্তের উপস্থিতিতে জনসুমুদ্রে পরিণত

- Advertisement -
Single page 1st Paragraph

সন্দ্বীপে শারদাঞ্জলী ফোরামের এবারের গীতাযজ্ঞে কেন্দ্রীয় ও জেলা কমিটির মোট ১৭ জন নেতৃবৃন্দের আগমন ঘটেছে। এবং ব্যাপক ভক্তের উপস্থিতিতে সন্দ্বীপ টাউন জগন্নাথ দেবালয়ের বিশাল এলাকা যেন জনসুমুদ্রে পরিনত হয়েছে।সন্দ্বীপে সনাতনী সম্প্রদায়ের কোন সংগঠন এতো বেশী কেন্দ্রীয়, জেলা এবং বিভিন্ন উপজেলা কমিটির নেতৃবৃন্দের আগমন ঘটাতে পারেনি কখনো। ৬ বছরে শারদাঞ্জলী ফোরামের ব্যাপক সাড়া জাগানো ধর্মীয়, সামাজিক ও মানবিক কর্মকান্ড সংগঠনকে এক অনন্য মাত্রায় নিয়ে গেছে বলে এটি শ্রেষ্ঠ সংগঠনে পরিনত হয়েছে এমনটাই মন্তব্য করেছেন অনুষ্ঠানের প্রধান বক্তা লায়ন পিন্টু দাস গুপ্ত। এবং এ পর্যন্ত সন্দ্বীপ উপজেলা কমিটি পরপর তিনবার শ্রেষ্ঠ উপজেলার সন্মাননা পেলো।

শারদাঞ্জলি ফোরাম সন্দ্বীপ উপজেলা শাখার উদ্যোগে আয়োজিত সন্দ্বীপ টাউন জগন্নাথ দেবালয়ে ২ দিন ব্যাপী বর্নাঢ্য কর্মসুচীর মধ্যে ছিলো বিশ্ব শান্তি কামনায় গীতা পাঠ প্রতিযোগিতা, সারথি সম্মেলন,মহতী ধর্মসভা, সাংস্কৃতিক অনুষ্ঠান,দুঃস্থদের মাঝে কম্বল বিতরণ এবং বিশ্ব শান্তি কামনায় গীতাযজ্ঞ অনুষ্ঠান।

উক্ত মহতী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শারদাঞ্জলি ফোরাম কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শ্রী লিটন চন্দ্র পাল,বিশেষ অতিথি ছিলেন মেয়র মোক্তাদের মাওলা সেলিম ও চট্টগ্রাম জেলা কমিটির সভাপতি মাষ্টার অজিত কৃমার শীল। সভার উদ্বোধক ছিলেন মাষ্টার গৌরাঙ্গ চন্দ্র নন্দী,প্রধান বক্তা ছিলেন লায়ন পিন্টু দাস গুপ্ত,বিশেষ বক্তা ছিলেন মাষ্টার বিষ্ণুপদ রায়। সভায় সভাপতিত্ব করেন সন্দ্বীপ উপজেলা কমিটির সভাপতি রবি মজুমদার,শুভেচ্ছা বক্তব্য রাখেন সাধারন সম্পাদক বাদল রায় স্বাধীন,যৌথভাবে সভা সঞ্চালনা করেন সহ-সভাপতি সন্জীব দাস ও সহ-কোষাধ্যক্ষ অলক মিত্র।সন্মানীত অতিথি ছিলেন পুজা পরিষদের সাবেক সভাপতি মাষ্টার বিধান চন্দ্র দাশ,বর্তমান সভাপতি মাষ্টার মাধব চন্দ্র দাশ, ফোরামের উপদেষ্ঠা মাষ্টার রতন মিত্র সহ বিভিন্ন সনাতনী সম্প্রদায়ের নেতৃবৃন্দ।

সন্মানীত অতিথি হিসাবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি শ্রী দুলাল মজুমদার, সাংগঠনিক সম্পাদক শ্রী নিকেতন দে, প্রধান সমন্বয়ক শ্রী কার্তিক সূত্রধর, রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শ্রী পরিতোষ চন্দ্র রায়, অর্থ সম্পাদক শ্রী সুমন দাস বিজয়, প্রচার সম্পাদক শ্রী উত্তম কুমার দাস, সহ-দপ্তর সম্পাদক শ্রী রঞ্জিত দাস, শারদাঞ্জলি ফোরাম চাঁদপুর জেলা কমিটির সভাপতি শ্রী রিপন কুমার সাহা।সারথী সন্মেলনে সাংগঠনিক বক্তব্য রাখেন সন্দ্বীপ উপজেলা কমিটির সহ-সভাপতি ইন্দ্রজিত রায়, ডাঃ মৃদুল দাস, সহ-সম্পাদক কাঞ্চন মজুমদার,মিঠু মজুমদার,সাংগঠনিক সম্পাদক ডাঃ দুলাল চন্দ্র শীল সহ কোষাধ্যক্ষ সবুজ মজুমদার ও হরিশপুর ইউনিয়ন কমিটির সভাপতি বিমল চন্দ্র দাস সহ বিভিন্ন সারথী বৃন্দ।

গীতাযঞ্জ পরিচালনা করেন শংকর মঠ ও মিশনের ব্রক্ষ্রচারী বৃন্দ।গীতাযজ্ঞে প্রায় ৬ সহস্রাধীক ভক্তের উপস্থিতি অতীতের রেকর্ড ভঙ্গ করে মহা মিলন মেলায় পরিনত হয়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে।

বিশেষ অতিথির বক্তব্যে মেয়র মোক্তাদের মাওলা সেলিম বলেন বাংলাদেশ অসম্প্রাদিয়ক দেশ, আওয়ামীলিগ সরকার সেটি মনে প্রানে বিশ্বাস করে তাই মঠ মন্দির উন্নয়নে সরকার ব্যাপক বরাদ্ধ দিয়ে আসছে।আওয়ামীলিগ সরকার সনাতনী সম্প্রদায়ের আস্থা ও বিশ্বাসের দল।

ইমা

এই বিভাগের সব খবর

কাপ্তাইয়ে পাহাড় ধসে চন্দ্রঘোনা-বাঙ্গালহালিয়া সড়কে যান চলাচল বন্ধ

জেলার কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনা-বাঙ্গালহালিয়া সড়কে মতিপাড়া এলাকায় পাহাড় ধসে যান চলাচল বন্ধ হয়ে গেছে। বৃহস্পতিবার সকালে উপজেলার ২ নম্বর রাইখালী ইউনিয়নের মতিপাড়া ৪ নম্বর ওয়ার্ডের...

চট্টগ্রাম বিভাগের ৫ জেলায় ৫০০ মিলিমিটার বৃষ্টির আভাস, ভূমিধসের শঙ্কা

সুস্পষ্ট লঘুচাপ ও উত্তর বঙ্গোপসাগরে সক্রিয় প্রবল মৌসুমি বায়ুর প্রভাবে আজ থেকে আগামী শনিবার পর্যন্ত চট্টগ্রাম বিভাগের পাঁচ জেলায় ২০০ থেকে ৫০০ মিলিমিটার পর্যন্ত...

বর্তমান সরকার জনগণের সরকার : ভূমি প্রতিমন্ত্রী

ভূমি এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন এমপি বলেছেন, বর্তমান সরকার জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত সরকার, এটা কোনো ডামি ভোটের...

সর্বশেষ

কাপ্তাইয়ে পাহাড় ধসে চন্দ্রঘোনা-বাঙ্গালহালিয়া সড়কে যান চলাচল বন্ধ

জেলার কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনা-বাঙ্গালহালিয়া সড়কে মতিপাড়া এলাকায় পাহাড় ধসে...

চট্টগ্রাম বিভাগের ৫ জেলায় ৫০০ মিলিমিটার বৃষ্টির আভাস, ভূমিধসের শঙ্কা

সুস্পষ্ট লঘুচাপ ও উত্তর বঙ্গোপসাগরে সক্রিয় প্রবল মৌসুমি বায়ুর...

বর্তমান সরকার জনগণের সরকার : ভূমি প্রতিমন্ত্রী

ভূমি এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ...

ক্ষতিগ্রস্ত মানুষের দ্বারে দ্বারে ত্রাণ পৌঁছে দেওয়া হবে : মীর হেলাল

ভূমি ও পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দীন...

উখিয়ায় রোহিঙ্গা আশ্রয়শিবিরে আবারও পাহাড় ধস, ৮ জনের মৃত্যু

টানা বর্ষণের মধ্যে কক্সবাজারে উখিয়ার রোহিঙ্গা আশ্রয়শিবিরে আবারও পাহাড়...

বান্দরবানের সঙ্গে চট্টগ্রাম-ঢাকা-কক্সবাজারের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন

ভারী বর্ষণে জেলার লাল ব্রিজ এলাকায় পাহাড়ের মাটি ধসে...