চট্টগ্রামের রাউজানে প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্র হালদা নদী হতে ভাসমান অবস্থায় অজ্ঞাত পরিচয়ের এক বৃদ্ধ নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার(২৯নভেম্বর) সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে রাউজান উপজেলার পশ্চিম গুজরা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের উত্তর গুজরা গ্রামে সিদ্দিক মাস্টারের বাড়ির পশ্চিম পার্শ্বে নদী হতে এই মরদেহ উদ্ধার করা হয়।উদ্ধার কার্যক্রমে থাকা রাউজানের পূর্ব গুজরা তদন্ত কেন্দ্রের পরিদর্শক মুহাম্মদ বাবুল আজাদ বলেন, বিকাল ৫ টার স্থানীয় একজন ব্যক্তি ৯৯৯ ফোন করে জানান হালদায় একটি লাশ ভাসছে। সংবাদ পেয়ে আমরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে নদী হতে ভাসমান অবস্থায় লাশটি উদ্ধার করে ফাঁড়িতে নিয়ে আসি।
উদ্ধারকৃত লাশটি একজন বয়স্ক নারীর। যার আনুমানিক বয়স ৬০ বছর। পরনে আছে একটি বেগুনি-সাদা প্রিন্টের মেক্সি। এখনও (রাত ৯:৪০ টা) ঐ মরদেহের পরিচয় পাওয়া যায় নি। অজ্ঞাতনামা এই নারীর মরদেহের পরিচয় সনাক্তকরণের জন্য সিআইডি, পিবিআই বিশেষজ্ঞ টিম কর্তৃক অজ্ঞাতনামা নারীর ফিঙ্গার প্রিন্ট নেওয়া হয়েছে।
এই মরদেহের সুরতহাল রিপোর্ট প্রস্তত করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসাপাতাল মর্গে প্রেরণ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি।
ইমা

