রবিবার, ২৮ জুন ২০২৬

এক টেবিলে নাশতা সারলেন রওশন এরশাদ ও জি এম কাদের

- Advertisement -
Single page 1st Paragraph

নেতৃত্বের রশি টানাটানির মধ্যেও জাতীয় পাটির দুই প্রধান নেতা রওশন এরশাদ ও জিএম কাদের এক সাথে বসে নাস্তা করেছেন। এ সময় সঙ্গে ছিলেন জাতীয় পাটির কো-চেয়ারম্যান আবু হোসেন (বাবলা)। তিনি গনমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।
বাবলা বলেন,জাতীয় পাটির প্রধান পৃষ্ঠপোষক রওশন এরশাদের সঙ্গে আজ মঙ্গলবার দেখা করেছেন জাতীয় চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জি এম) কাদের। তিনি সকাল ১০টার দিকে রাজধানীর ওয়েস্টিন হোটেলে গিয়ে রওশন এরশাদের সঙ্গে দেখা করেন। দুজন এক টেবিলে বসে নাশতাও করেছেন।

থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে দীর্ঘদিন চিকিৎসা শেষে গত রোববার দেশে ফিরেছেন সংসদে বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ। তিনি দেশে ফিরে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। সাংবাদিকদের তিনি বলেন, জি এম কাদেরসহ দলের সবার সঙ্গে আলোচনা করে ভুল -বোঝাবুঝির অবসান ঘটানো হবে।

রওশন এরশাদ ওয়েস্টিনেই থাকছেন বলে জানান সংসদ সদস্য সৈয়দ আবু হোসেন। এ সময় দলের প্রেসিডিয়াম সদস্য শফিকুল ইসলাম সেন্টু, রওশন এরশাদের ছেলে সাদ এরশাদ ও তাঁর স্ত্রী উপস্থিত ছিলেন।

গত জুনে রওশন এরশাদ একবার ব্যাংকক থেকে দেশে এসেছিলেন। তখনো তিনি গুলশানের নিজের বাসায় না উঠে ওয়েস্টিন হোটেলে ছিলেন। সেখান থেকে গত ৫ জুলাই তিনি আবার চিকিৎসার জন্য ব্যাংকক যান। রওশন এরশাদ এমন একসময় দেশে ফিরেছেন, যখন তাঁর সম্মেলন আহŸান নিয়ে জাপায় বিভক্তি ছড়িয়েছে। বিভক্তির জেরে সম্প্রতি জাপার প্রেসিডিয়াম সদস্যসহ দলের সব পদ-পদবি থেকে অব্যাহতি দেওয়া হয় মসিউর রহমানকে (রাঙ্গা)।

জাপার বহিষ্কৃত নেতা জিয়াউল হকের করা এক মামলায় গত ৩০ অক্টোবর আদালত জাপার চেয়ারম্যান ও সংসদে বিরোধী দলের উপনেতা জি এম কাদেরের ওপর দলীয় সিদ্ধান্ত গ্রহণে অস্থায়ী নিষেধাজ্ঞা জারি করেন। আজ হাইকোর্ট গঠনতন্ত্র অনুযায়ী জাতীয় পার্টির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন ও সিদ্ধান্ত গ্রহণে জি এম কাদেরের নিষেধাজ্ঞার আদেশ আগামী ৩ জানুয়ারি ২০২৩ পর্যন্ত স্থগিত করেছেন।

রওশন ও জি এম কাদেরের আজকের সাক্ষাৎ নিয়ে আবু হোসেন বলেন, অত্যন্ত আন্তরিক পরিবেশে তাঁদের দুজনের সাক্ষাৎ হয়েছে। তাঁরা এক টেবিলে বসে নাশতা করেছেন। সেখানে শুধু তাঁদের পরিবারের সদস্যরা ছিলেন।

রওশন এরশাদের সঙ্গে জি এম কাদেরের রাজনৈতিক দ‚রত্ব প্রকাশ্যে এসেছে সাম্প্রতিক সময়ে। আজ এ নিয়ে কথা হয়েছে কি না, জানতে চাইলে জাতীয় পাটির নেতা আবু হোসেন বলেন, সব দলেই সমস্যা থাকে এবং থাকবে। তবে রওশন এরশাদ ও জি এম কাদেরের মধ্যে কোনো দ‚রত্ব ছিল না। তাঁরা সব সময় একসঙ্গে ছিলেন। আজ চেয়ারম্যান এ নিয়ে কিছু কথা বলেছেন। তবে ম‚লত এটা সৌজন্য সাক্ষাৎ ছিল।

এই বিভাগের সব খবর

চীন-বাংলাদেশ সম্পর্ক সর্বোচ্চ ধাপে পৌঁছেছে: পররাষ্ট্রমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরের মাধ্যমে চীন-বাংলাদেশ সম্পর্ক সর্বোচ্চ ধাপে পৌঁছেছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। তিনি জানান, চীনের রাষ্ট্রপতি শি জিনপিং অন্য দেশের...

চট্টগ্রামে ১৪ লাখ শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের আওতায় রোববার চট্টগ্রামে ১৪ লাখের বেশি শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। চট্টগ্রাম জেলা ও চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক)...

বিদেশ সফরে দেশের মানুষের স্বার্থ রক্ষার চেষ্টা করেছি : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বাংলাদেশের মানুষ আমাদের দায়িত্ব দিয়েছে তাদের স্বার্থ দেখার। মালয়েশিয়া ও চীন সফরে আমি দেশের ও দেশের মানুষের স্বার্থ নিয়ে কথা...

সর্বশেষ

চীন-বাংলাদেশ সম্পর্ক সর্বোচ্চ ধাপে পৌঁছেছে: পররাষ্ট্রমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরের মাধ্যমে চীন-বাংলাদেশ সম্পর্ক সর্বোচ্চ ধাপে...

চট্টগ্রামে ১৪ লাখ শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের আওতায় রোববার চট্টগ্রামে ১৪...

বিদেশ সফরে দেশের মানুষের স্বার্থ রক্ষার চেষ্টা করেছি : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বাংলাদেশের মানুষ আমাদের দায়িত্ব দিয়েছে...

বিশ্বের সঙ্গে আগামী বাংলাদেশের সম্পর্কের মানদণ্ড স্থাপন করেছে প্রধানমন্ত্রীর সফর

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের...

নক আউটে কেপ ভার্দে, প্রতিপক্ষ আর্জেন্টিনা

নিজেদের প্রথম বিশ্বকাপ খেলতে আসা কেপ ভার্দে শুক্রবার সৌদি...

ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে নিহত বেড়ে ৯২০, নিখোঁজ সহস্রাধিক

ভেনেজুয়েলায় গত বুধবার সন্ধ্যায় পরপর দুটি শক্তিশালী ভূমিকম্পে নিহতের...