বুধবার, ২৪ জুন ২০২৬

ডিবির গাড়িতে হামলা, ডাকাত গুলিবিদ্ধ,অস্ত্র উদ্ধার 

- Advertisement -
Single page 1st Paragraph

সোমবার দিবাগত রাতে  একদল সশস্ত্র ডাকাত কুমিল্লায় গোয়েন্দা পুলিশের (ডিবি) গাড়িতে হামলা চালিয়েছে। এ সময় দুই পক্ষের মধ্যে ‘বন্দুকযুদ্ধে’ আবু ইউসুফ (২৯) নামে এক ডাকাত গুলিবিদ্ধ হয়েছেন।

মঙ্গলবার (২৯ নভেম্বর) দুপুর ১টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজেশ বড়ুয়া।

গতকাল সোমবার দিবাগত রাতে জেলার বুড়িচং উপজেলার কাকিয়ারচর এলাকায় এ ঘটনা ঘটে।আহত ডাকাত সদস্য আবু ইউসুফের বাড়ি বুড়িচং উপজেলার হালগাঁও গ্রামে। তার বাবার নাম আবদুর রাজ্জাক।

ওসি রাজেশ বড়ুয়া বলেন, গতকাল দিবাগত রাতে ডিবির একটি টিম বুড়িচং থানার নিমসার সংলগ্ন আবিদপুর যাচ্ছিল। কাকিয়াচর এলাকায় পৌঁছালে গাড়ির চাকা বিকট শব্দে বিস্ফোরিত হয়। এসময় পাশের ধানক্ষেত থেকে ৭-৮ জন সশস্ত্র ডাকাত ডিবি সদস্যদের ঘিরে ধরে এবং গুলি চালাতে শুরু করে। ডিবি সদস্যরাও পাল্টা গুলি চালালে ডাকাত দল পালিয়ে যায়। পরে ঘটনাস্থলে তল্লাশি চালানোর সময় গুলিবিদ্ধ অবস্থায় এক ডাকাতকে আটক করা হয়।

তিনি আরও বলেন, আহত ডাকাত সদস্যকে ইস্টার্ন মেডেকেল কলেজে চিকিৎসা শেষে ডিবি অফিসে আনা হয়েছে। ঘটনাস্থল থেকে একটি পাইপগান, একটি ছেনি (লম্বা দা), একটি কিরিচ, একটি লোহার রড, একটি কার্তুজ জব্দ করা হয়। ওসি রাজেশ বড়ুয়া জানান, এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলছে। বাকিদের গ্রেপ্তারে অভিযান চলমান রয়েছে।

ইমা

এই বিভাগের সব খবর

অনলাইন জুয়া নিয়ন্ত্রণে ‘জুয়া প্রতিরোধ বিল-২০২৬’ সংসদে উত্থাপন

অনলাইন জুয়া, ডিজিটাল বেটিং প্ল্যাটফর্ম এবং ম্যাচ ফিক্সিংয়ের বিস্তার নিয়ন্ত্রণে কঠোর ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে ‘জুয়া প্রতিরোধ বিল, ২০২৬’ আজ জাতীয় সংসদে উত্থাপন করা হয়েছে।...

বিশ্বনেতাদের জলবায়ু সংক্রান্ত প্রতিশ্রুতি বাস্তবায়নের আহ্বান প্রধানমন্ত্রীর

: জলবায়ু পরিবর্তনের প্রভাবে বিশ্বজুড়ে বিপন্ন লাখ লাখ মানুষের জীবন রক্ষায় বিশ্বনেতাদের জলবায়ু সংক্রান্ত প্রতিশ্রুতি বাস্তবায়নের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, এখন সময়...

দেশবিরোধী নিষিদ্ধ সংগঠনকে অস্থিরতা সৃষ্টি করতে দেওয়া হবে না : মীর হেলাল

ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন বলেছেন, দেশের বিরুদ্ধে কাজ করা কোনো নিষিদ্ধ সংগঠনকে মাঠে অস্থিরতা সৃষ্টির সুযোগ দেওয়া...

সর্বশেষ

অনলাইন জুয়া নিয়ন্ত্রণে ‘জুয়া প্রতিরোধ বিল-২০২৬’ সংসদে উত্থাপন

অনলাইন জুয়া, ডিজিটাল বেটিং প্ল্যাটফর্ম এবং ম্যাচ ফিক্সিংয়ের বিস্তার...

বিশ্বনেতাদের জলবায়ু সংক্রান্ত প্রতিশ্রুতি বাস্তবায়নের আহ্বান প্রধানমন্ত্রীর

: জলবায়ু পরিবর্তনের প্রভাবে বিশ্বজুড়ে বিপন্ন লাখ লাখ মানুষের...

দেশবিরোধী নিষিদ্ধ সংগঠনকে অস্থিরতা সৃষ্টি করতে দেওয়া হবে না : মীর হেলাল

ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ...

বিচারাধীন অবস্থায় আওয়ামী লীগের কর্মকাণ্ড নিষিদ্ধ থাকবে: তথ্য উপদেষ্টা

প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর...

সাবেক ভূমিমন্ত্রী জাবেদের বিরুদ্ধে মামলায় আরো সাতজনের সাক্ষ্যগ্রহণ

ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের (ইউসিবিএল) ২৫ কোটি টাকা আত্মসাৎ করে...

পানি বেড়েছে তিস্তায়, খুলে দেওয়া হয়েছে ৪৪ জলকপাট

উজানের ঢলে তিস্তা নদীর পানি ক্রমাগত বেড়ে চলেছে। পরিস্থিতি...