রবিবার, ১২ জুলাই ২০২৬

মেয়রের পিএস’র মামলায় করদাতা সুরক্ষা পরিষদের সভাপতি আবছার কারাগারে

- Advertisement -
Single page 1st Paragraph

চসিক মেয়রকে চট্টগ্রাম ছাড়ার হুমকি দেয়া করদাতা সুরক্ষা পরিষদের সভাপতি নুরুল আবছার অবশেষে কারাগারে। সোমবার (২৮ নভেম্বর) সকালে চট্টগ্রাম সাইবার ট্রাইব্যুনাল আদালতের বিচারক মোহাম্মদ জহিরুল কবিরের আদালতে আত্মসমর্পণ করে জামিন চাইলে শুনানি শেষে আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন তিনি।

আসামি নুরুল আবছার নগরের সদরঘাট থানাধীন কদমতলী এলাকার আবুল খায়ের মেম্বার বাড়ির হাজী আবুল খায়ের মেম্বারের ছেলে।

আদালত সূত্রে জানা যায়, মেয়রের পিএস মো. মোস্তফা কামাল চৌধুরী দুলাল অনলাইনে একটি প্রতিবেদন পড়েন। যেখানে গত ১৮ সেপ্টেম্বর সন্ধ্যা ৬টার দিকে নগরের পশ্চিম মাদারবাড়ী এলাকায় চট্টগ্রাম করদাতা সুরক্ষা পরিষদ নামক সংগঠনের ব্যানারে আয়োজিত সমাবেশে চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র রেজাউল করিম চৌধুরীকে উদ্দেশ্য করে অশ্লীল ভাষায় দেওয়া বক্তব্য উল্লেখ করা হয়। বক্তব্যের এক পর্যায়ে তিনি অন্যান্যদের সাথে উপস্থিত সাংবাদিকদেরও সাক্ষী করেন।

আসামি ইচ্ছাকৃতভাবে গণমাধ্যমের মাধ্যমে জনসমক্ষে মানহানিকর, হুমকিমূলক বক্তব্য দেন এবং তা সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক প্রচার হওয়ায় একজন প্রতিমন্ত্রীর মর্যাদাপ্রাপ্ত নির্বাচিত জনপ্রতিনিধি তথা চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়রের চরম মর্যাদাহানি হয়, মেয়রের নিরাপত্তা চরম হুমকির মুখে পড়ে। এতে স্বনামধন্য রাষ্ট্রীয় প্রতিষ্ঠান চট্টগ্রাম সিটি করপোরেশনের সুনাম ক্ষুন্ন হয়েছে। তাই গত ১৯ সেপ্টেম্বর রাতে ডিজিটাল নিরাপত্তা আইনে চাঁন্দগাও থানায় মামলা দায়ের করেন দুলাল।

এর আগে নুরুল আবছারকে হাইকোর্ট ছয় সপ্তাহের আগাম জামিন দিয়েছিলেন।

এই বিভাগের সব খবর

বন্যার্ত মানুষের পাশে ছাত্রদল, চট্টগ্রামের বাঁশখালীতে ত্রাণ বিতরণ

সাম্প্রতিক প্রাকৃতিক দুর্যোগ ও টানা ভারী বৃষ্টিতে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়েছে ছাত্রদল। সংগঠনের কেন্দ্রীয় নির্দেশনা ও তত্ত্বাবধানে চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের পক্ষ থেকে...

বন্যাদুর্গত ও পানিবন্দি মানুষের পাশে বাংলাদেশ নৌবাহিনী

অতি বৃষ্টি, পাহাড়ি ঢল ও সমুদ্রের জোয়ারের কারণে পানিবন্দি হয়ে পড়া চট্টগ্রামের বাসিন্দাদের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ নৌবাহিনী। আজ চট্টগ্রামের পতেঙ্গা থানাধীন বিজয় নগর, আকমল আলী...

বান্দরবানে সড়ক যোগাযোগ সচল রাখতে সেনাবাহিনীর নিরলস প্রচেষ্টা

একটানা ভারী বর্ষণে জেলার থানচি উপজেলার বান্দরবান-আলীকদম-লাইক্রি সড়কের বিভিন্ন স্থানে ভূমিধসের ঘটনা ঘটেছে। এতে বকলাইপাড়া আর্মি ক্যাম্প-প্রাতা পাড়া সড়ক, বকলাইপাড়া আর্মি ক্যাম্পের প্রবেশপথ এবং...

সর্বশেষ

বন্যার্ত মানুষের পাশে ছাত্রদল, চট্টগ্রামের বাঁশখালীতে ত্রাণ বিতরণ

সাম্প্রতিক প্রাকৃতিক দুর্যোগ ও টানা ভারী বৃষ্টিতে বন্যায় ক্ষতিগ্রস্ত...

বন্যাদুর্গত ও পানিবন্দি মানুষের পাশে বাংলাদেশ নৌবাহিনী

অতি বৃষ্টি, পাহাড়ি ঢল ও সমুদ্রের জোয়ারের কারণে পানিবন্দি...

বান্দরবানে সড়ক যোগাযোগ সচল রাখতে সেনাবাহিনীর নিরলস প্রচেষ্টা

একটানা ভারী বর্ষণে জেলার থানচি উপজেলার বান্দরবান-আলীকদম-লাইক্রি সড়কের বিভিন্ন...

১৬ বছর পর বিশ্বকাপের সেমিফাইনালে স্পেন

গতরাতে ফাবিয়ান রুইজ ও মিকেল মেরিনোর গোলে বেলজিয়ামকে ২-১...

বান্দরবানে ৪ পর্যটককে উদ্ধার করেছে বিজিবি

টানা ভারী বর্ষণ, পাহাড়ি ঢল ও বৈরী আবহাওয়ার কারণে...

প্রত্যন্ত এলাকাতেও ত্রাণ পৌঁছাতে সব বাহিনী সমন্বিতভাবে কাজ করছে : জ্বালানি প্রতিমন্ত্রী

চট্টগ্রাম, কক্সবাজার ও তিন পার্বত্য জেলার বন্যা পরিস্থিতি মোকাবিলা...