শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬

বৈদ্যুতিক টাওয়ারে বিমান বিধ্বস্ত, যুক্তরাষ্ট্রের মন্টগোমারি কাউন্টিতে বিদ্যুৎ বিভ্রাট

- Advertisement -
Single page 1st Paragraph

রোববার রাতে একটি বৈদ্যুতিক টাওয়ারের ওপরে একটি ছোট বিমান বিধ্বস্ত হওয়ায় যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ড রাজ্যের মন্টগোমারি কাউন্টিতে ব্যাপক বিদ্যুৎ বিভ্রাটের সৃষ্টি করে। স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে ওয়াশিংটন পোস্ট জানিয়েছে, বিমানটিতে পাইলটসহ দুজন আরোহী ছিলেন, তবে এই ঘটনায় কেউ হতাহত হয়নি।

মন্টগোমারি কাউন্টি কতৃপক্ষ জানিয়েছে, রথবারি ডক্টর অ্যান্ড গোশেন আরডি এলাকায় এ ঘটনা ঘটে। এতে মন্টগোমারির প্রায় এক-তৃতীয়াংশ অঞ্চলের প্রায় ৯০ হাজারের বেশি বাড়িঘর এবং ব্যবসা প্রতিষ্ঠান বিদ্যুৎ বিচ্ছিন্ন ছিলো। তবে মধ্য রাতেই বিদ্যুৎ ব্যবস্থা পুনরুদ্ধার করা হয়।

এদিকে দুর্ঘটনার প্রকৃত কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি। পুরো বিষয়ে তদন্ত চালাচ্ছে স্থানীয় প্রশাসন।

মন্টগোমারি কাউন্টি পুলিশের পক্ষ থেকে, নাগরিকদের আপাতত শহরের দুর্ঘটনাগ্রস্ত এলাকাটি এড়িয়ে চলতে পরামর্শ দেয়া হয়েছে। কারণ সেখানে এখনও বিদুৎবাহী তার ছড়িয়ে থাকতে পারে।

প্রত্যক্ষদর্শীদের বরাতে ওয়াশিংটন পোস্ট জানিয়েছে, ১০ ​​তলা সমান উচ্চতায় বিদ্যুতের টাওয়ারে ছোট বিমানটি আছড়ে পড়েছিল। এ সময় প্রচুর বৃষ্টিও হচ্ছিল।

ইমা

এই বিভাগের সব খবর

চট্টগ্রাম ডায়াবেটিক জেনারেল হাসপাতালে চার দিনব্যাপী ডায়াবেটিক মেলা শুরু

‘ডায়াবেটিসে দেরি নয়, ব্যবস্থা নিন এখন’ –এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে চট্টগ্রামে শুরু হয়েছে চার দিনব্যাপী ১৩তম ডায়াবেটিক মেলা। গতকাল বৃহস্পতিবার...

জলবায়ু সম্মেলনে অংশগ্রহণ শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী

তুরস্কে জাতিসংঘ জলবায়ু পরিবর্তন বিষয়ক কপ-৩১ সম্মেলনে অংশগ্রহণ  শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ শুক্রবার সকাল ৫টা ৪০ মিনিটের দিকে প্রধানমন্ত্রী, তাঁর সহধর্মিণী ডা....

আমাদের নতুন প্রজন্মকে বইমুখি করতে হবে

চট্টগ্রাম সৃজনশীল প্রকাশক পরিষদের বইমেলার বৃহস্পতিবার তৃতীয় দিনের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক বিএনপি নেতা মাহবুবের রহমান শামীম বলেছেন, আমাদের...

সর্বশেষ

চট্টগ্রাম ডায়াবেটিক জেনারেল হাসপাতালে চার দিনব্যাপী ডায়াবেটিক মেলা শুরু

‘ডায়াবেটিসে দেরি নয়, ব্যবস্থা নিন এখন’ –এই প্রতিপাদ্যকে সামনে...

জলবায়ু সম্মেলনে অংশগ্রহণ শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী

তুরস্কে জাতিসংঘ জলবায়ু পরিবর্তন বিষয়ক কপ-৩১ সম্মেলনে অংশগ্রহণ  শেষে...

আমাদের নতুন প্রজন্মকে বইমুখি করতে হবে

চট্টগ্রাম সৃজনশীল প্রকাশক পরিষদের বইমেলার বৃহস্পতিবার তৃতীয় দিনের আলোচনা...

এমপি নুসরাতের বাড়িতে আগুন শর্টসার্কিট থেকে হওয়ার সম্ভাবনা বেশি: স্বরাষ্ট্রমন্ত্রী

কুষ্টিয়ার দৌলতপুরে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের...

শীর্ষ সন্ত্রাসী ‘ডেভিড ইমন’ ২ দিনের রিমান্ডে

চট্টগ্রামের আলোচিত ‘সন্ত্রাসী’ মোবারক হোসেন ইমন ওরফে ডেভিড ইমনের...

বৈশ্বিক জলবায়ু সংকট মোকাবিলায় ৫ জরুরি পদক্ষেপের আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান বিশ্বব্যাপী জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে থাকা দেশগুলোর...