বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

বাংলাদেশ ব্যাংকের সীমানা প্রাচীর ভেঙ্গে পড়ে আহত ১০

- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রাম নগরের কোতোয়ালি থানা এলাকায় বাংলাদেশ ব্যাংক আঞ্চলিক কার্যালয় ভবনের সীমানা প্রাচীর ভেঙ্গে পড়ে ভাসমান হকার ও পথচারীসহ অন্তত ১০ জন গুরুতর আহত হয়েছে। রোববার (১২ সেপ্টেম্বর) দুপুর ১২ টার দিকে কার্যালয়ের ভেতরে থাকা একটি কাভার্ডভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে দেয়ালে ধাক্কা দিলে এ ধূর্ঘটনা ঘটে। আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নেজাম উদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, বাংলাদেশ ব্যাংক ভবনের উঠোনে তাদের পণ্যবাহী একটি কাভার্ডভ্যান ঘুরানোর সময় পাশের সীমানা প্রাচীরে ধাক্কা লাগে। এসময় ধাক্কায় দেয়ালের বেশ কিছু অংশ ভেঙ্গে মাটিতে পড়ে যায়। এতে সাত পথচারীসহ ১০ জন হতাহত হয়। তাদের চমেক হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় কাভার্ডভ্যান চালককে আটকের পাশাপাশি গাড়িটিও জব্দ করা হয়েছে।’
চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ ও উপ-পরিদর্শক (এসআই) নুরুল আলম আশিক বলেন, সীমানা প্রাচীর ধসে আহত সাতজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে দুইজনকে ২৮ নম্বর ওয়ার্ড ও পাঁচজনকে অপারেশন থিয়েটারে নেওয়া হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন দুইজনের অবস্থা আশঙ্কাজনক।
এদিকে খবর পাওয়ার পর চট্টগ্রাম ফায়ার সার্ভিস বিভাগ থেকে একটি টিম ঘটনাস্থলে গিয়ে গিয়েছে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা কফিল উদ্দিন।
আগ্রাবাদ ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মোহাম্মদ আলী বলেন, দেয়াল ভেঙ্গে পড়ার খবর পেয়ে আমরা ঘটনাস্থলে এসেছি। তবে আমরা আসার আগেই আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। কতজন আহত হয়েছে তা বলতে পারছি না।
উল্লেখ্য, বাংলাদেশ ব্যাংকের যে অংশে সীমানা প্রাচীর ভেঙ্গে পড়েছে সেটির নিচেই বেশ কয়েকজন হকার পসরা সাজিয়ে বেচাকেনা করতেন। এছাড়া এই পথে ফুটপাথ ধরে প্রতিনিয়ত অসংখ্য মানুষের যাতায়াত রয়েছে।

এই বিভাগের সব খবর

নির্বাচনী এজেন্টের ব্যাংক হিসাব দাখিল বাধ্যতামূলক করল ইসি

নির্বাচনী ব্যয় সংক্রান্ত তথ্য দাখিলের ক্ষেত্রে প্রার্থীর পাশাপাশি প্রার্থীর নিয়োজিত নির্বাচনী এজেন্টের ব্যাংক হিসাব নম্বর অন্তর্ভুক্ত করার বিধান করেছে নির্বাচন কমিশন (ইসি)। এ লক্ষ্যে...

চট্টগ্রাম কলেজে ‘সজীবতা’ রিফ্রেশমেন্ট জোনের কাজ উদ্বোধন

শিক্ষার্থীদের সুপেয় পানির সুবিধা ও স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করতে চট্টগ্রাম কলেজে ‘সজীবতা’ নামে একটি রিফ্রেশমেন্ট জোন স্থাপন করছে আলহাজ্ব শামসুল হক ফাউন্ডেশন। ‘বিশুদ্ধ পানি, পরিচ্ছন্নতা...

রোহিঙ্গাদের দ্রুত প্রত্যাবাসনে বাংলাদেশের পাশে থাকার আশ্বাস ওআইসির

রোহিঙ্গাদের নিজ দেশে দ্রুত ও নিরাপদ প্রত্যাবাসনের লক্ষ্যে ইসলামি সহযোগিতা সংস্থার (ওআইসি) দৃঢ় সমর্থন ও বাংলাদেশের পাশে থাকার আশ্বাস দিয়েছেন সংস্থাটির নবনির্বাচিত মহাসচিব ইসমাইল...

সর্বশেষ

নির্বাচনী এজেন্টের ব্যাংক হিসাব দাখিল বাধ্যতামূলক করল ইসি

নির্বাচনী ব্যয় সংক্রান্ত তথ্য দাখিলের ক্ষেত্রে প্রার্থীর পাশাপাশি প্রার্থীর...

চট্টগ্রাম কলেজে ‘সজীবতা’ রিফ্রেশমেন্ট জোনের কাজ উদ্বোধন

শিক্ষার্থীদের সুপেয় পানির সুবিধা ও স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করতে...

রোহিঙ্গাদের দ্রুত প্রত্যাবাসনে বাংলাদেশের পাশে থাকার আশ্বাস ওআইসির

রোহিঙ্গাদের নিজ দেশে দ্রুত ও নিরাপদ প্রত্যাবাসনের লক্ষ্যে ইসলামি...

ভূমি মন্ত্রণালয়ের অধীনে রেজিস্ট্রেশন দপ্তর আনতে কমিটির সিদ্ধান্ত

ত্রয়োদশ জাতীয় সংসদের ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম...

চট্টগ্রামে ডেঙ্গু প্রতিরোধ অভিযানে ৪ জনকে জরিমানা

চট্টগ্রাম নগরীর ডিটি রোডের মুনছুরাবাদ এলাকায় ডেঙ্গু প্রতিরোধে অভিযান...

একনেকে ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি টাকার মেট্রোরেলের ৩ প্রকল্পসহ ১২ প্রকল্প অনুমোদন

রাজধানীতে পরিবেশবান্ধব গণপরিবহন ব্যবস্থা সহজতর করতে তিনটি মেট্রোরেল প্রকল্পসহ...