শনিবার, ৭ নভেম্বর ২০২৬

চট্টগ্রাম এসএসসিতে পাসের হার ৮৭ দশমিক ৫৩ শতাংশ

- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রাম শিক্ষাবোর্ডের অধীনে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় ৮৭ দশমিক ৫৩ শতাংশ শিক্ষার্থী পাস করেছে। এবার ৯৩ হাজার ৮৮৯ জন পরীক্ষায় অংশ নিয়েছিল।

আজ সোমবার (২৮ নভেম্বর) দুপুরে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রকের কার্যালয় থেকে এ তথ্য জানানো হয়েছে।

এর আগে দুপুর ১২টায় গণভবন থেকে এসএসসির আনুষ্ঠানিক ফল ঘোষণা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

জানা গেছে, গত বছরের তুলনায় এবার চট্টগ্রাম বোর্ড থেকে এসএসসি পরীক্ষায় প্রায় ৮ হাজার শিক্ষার্থী কম অংশ নেয়। ২০২১ সালে এইচএসসি পরীক্ষার্থীর সংখ্যা ছিল ১ লাখ ১ হাজার ১০২ জন। একইসঙ্গে এবার ছাত্রের চেয়ে ছাত্রী পরীক্ষার্থীর সংখ্যা বেশি ছিল। ১১১টি কেন্দ্রে ২৬৭ শিক্ষাপ্রতিষ্ঠান থেকে পরীক্ষায় অংশ নেওয়া পরীক্ষার্থীদের মধ্যে ছাত্র ৪৫ হাজার ৩৩৯ জন এবং ছাত্রী ৪৮ হাজার ৫৪৩ জন।

এছাড়া চট্টগ্রাম জেলায় (মহানগরসহ) পরীক্ষায় অংশ নেয় ৬৮ হাজার ৯৯৬ জন, কক্সবাজারে ১১ হাজার ৪৫৪ জন, রাঙামাটিতে ৫ হাজার ১১৫ জন, খাগড়াছড়িতে ৫ হাজার ৪৭১ জন, বান্দরবানে ২ হাজার ৮৫৩ জন পরীক্ষার্থী।

এবার দেশের সব শিক্ষাবোর্ড মিলিয়ে এসএসসিতে পাসের হার ৮৭ দশমিক ৪৪ শতাংশ। গত বছরের চেয়ে পাসের হার কমেছে ছয় শতাংশ। ২০২১ সালে এসএসসি পরীক্ষায় পাসের হার ৯৩ দশমিক ৫৮ শতাংশ ছিল।

এই বিভাগের সব খবর

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক...

আজ জাতীয় বিপ্লব ও সংহতি দিবস

ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আজ। ১৯৭৫ সালের এই দিনে সিপাহি–জনতার বিপ্লব এক অনন্য নজির সৃষ্টি করে। তৎকালীন মেজর জেনারেল জিয়াউর রহমানকে বন্দিদশা...

উন্নয়ন পরিকল্পনায় সর্বাধিক মানুষের উপকারকে অগ্রাধিকার দিতে হবে : ভূমি প্রতিমন্ত্রী

ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দীন বলেছেন, ‘উন্নয়ন পরিকল্পনা গ্রহণের ক্ষেত্রে এমন সড়ক ও অবকাঠামোকে অগ্রাধিকার দিতে হবে, যেগুলোর উন্নয়নের...

সর্বশেষ

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর...

আজ জাতীয় বিপ্লব ও সংহতি দিবস

ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আজ। ১৯৭৫ সালের...

উন্নয়ন পরিকল্পনায় সর্বাধিক মানুষের উপকারকে অগ্রাধিকার দিতে হবে : ভূমি প্রতিমন্ত্রী

ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল...

মুশফিক-হৃদয়ের ব্যাটে লিড নেওয়ার আশা বাংলাদেশের

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে লিড নেওয়ার...

হালিশহরে শিশু ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার

নগরীর হালিশহরে ১১ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের মামলার...

ইরানকে ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে এক নজিরবিহীন ও...