রবিবার, ১২ জুলাই ২০২৬

বাকলিয়ায় শিশু ধর্ষণের অভিযোগে নিরাপত্তা কর্মী গ্রেপ্তার

- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রাম নগরীর বাকলিয়া থানা এলাকায় ধর্ষণের অভিযোগে মো. দুলাল নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার রাতে জামাই বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। দুলাল বাকলিয়ার একটি আবাসিক এলাকার নিরাপত্তা কর্মী।

বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহিম জানান, শিশুটির মায়ের অভিযোগ পেয়ে তাৎক্ষণিক অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে নারী ও শিশু নির্যাতনের মামলায় আদালতে সোপর্দ করা হয়েছে।

গ্রেপ্তারকৃত মো. দুলাল কুমিল্লার বাঙ্গরা বাজার থানার রোয়াচালা আলগা বাড়ির আব্দুল মান্নানের ছেলে।
ঘটনার বিবরণে ওসি জানান, ধর্ষণের শিকার এক বছর নয় মাস বয়সী শিশুটির মা গৃহকর্মীর কাজ করেন। ঘটনার দিন সাত বছর বয়সী ছেলের কাছে মেয়েকে দিয়ে কাজ করতে চলে যান।

এদিন দুপুরে বড় ছেলেকে চা আনতে দোকানে পাঠিয়ে শিশুটিকে ধর্ষণ করে কেয়ারটেকার দুলাল। এ সময় রক্তক্ষরণ হওয়ায় সে শিশুটিকে গোসল করিয়ে দিয়ে বাসায় রেখে চলে যান। পুলিশ কর্মকর্তা রহিম বলেন, শিশুটির মা বাসায় এসে রক্ত দেখে তার ছেলের থেকে বিষয়টি জানতে পারেন। তিনি প্রতিবেশীদের মাধ্যমে থানায় এসে অভিযোগ করেন।

এই বিভাগের সব খবর

বন্যার্ত মানুষের পাশে ছাত্রদল, চট্টগ্রামের বাঁশখালীতে ত্রাণ বিতরণ

সাম্প্রতিক প্রাকৃতিক দুর্যোগ ও টানা ভারী বৃষ্টিতে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়েছে ছাত্রদল। সংগঠনের কেন্দ্রীয় নির্দেশনা ও তত্ত্বাবধানে চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের পক্ষ থেকে...

বন্যাদুর্গত ও পানিবন্দি মানুষের পাশে বাংলাদেশ নৌবাহিনী

অতি বৃষ্টি, পাহাড়ি ঢল ও সমুদ্রের জোয়ারের কারণে পানিবন্দি হয়ে পড়া চট্টগ্রামের বাসিন্দাদের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ নৌবাহিনী। আজ চট্টগ্রামের পতেঙ্গা থানাধীন বিজয় নগর, আকমল আলী...

বান্দরবানে সড়ক যোগাযোগ সচল রাখতে সেনাবাহিনীর নিরলস প্রচেষ্টা

একটানা ভারী বর্ষণে জেলার থানচি উপজেলার বান্দরবান-আলীকদম-লাইক্রি সড়কের বিভিন্ন স্থানে ভূমিধসের ঘটনা ঘটেছে। এতে বকলাইপাড়া আর্মি ক্যাম্প-প্রাতা পাড়া সড়ক, বকলাইপাড়া আর্মি ক্যাম্পের প্রবেশপথ এবং...

সর্বশেষ

বন্যার্ত মানুষের পাশে ছাত্রদল, চট্টগ্রামের বাঁশখালীতে ত্রাণ বিতরণ

সাম্প্রতিক প্রাকৃতিক দুর্যোগ ও টানা ভারী বৃষ্টিতে বন্যায় ক্ষতিগ্রস্ত...

বন্যাদুর্গত ও পানিবন্দি মানুষের পাশে বাংলাদেশ নৌবাহিনী

অতি বৃষ্টি, পাহাড়ি ঢল ও সমুদ্রের জোয়ারের কারণে পানিবন্দি...

বান্দরবানে সড়ক যোগাযোগ সচল রাখতে সেনাবাহিনীর নিরলস প্রচেষ্টা

একটানা ভারী বর্ষণে জেলার থানচি উপজেলার বান্দরবান-আলীকদম-লাইক্রি সড়কের বিভিন্ন...

১৬ বছর পর বিশ্বকাপের সেমিফাইনালে স্পেন

গতরাতে ফাবিয়ান রুইজ ও মিকেল মেরিনোর গোলে বেলজিয়ামকে ২-১...

বান্দরবানে ৪ পর্যটককে উদ্ধার করেছে বিজিবি

টানা ভারী বর্ষণ, পাহাড়ি ঢল ও বৈরী আবহাওয়ার কারণে...

প্রত্যন্ত এলাকাতেও ত্রাণ পৌঁছাতে সব বাহিনী সমন্বিতভাবে কাজ করছে : জ্বালানি প্রতিমন্ত্রী

চট্টগ্রাম, কক্সবাজার ও তিন পার্বত্য জেলার বন্যা পরিস্থিতি মোকাবিলা...