বুধবার, ২৮ অক্টোবর ২০২৬

রংপুরে সাফল্য সাহিত্য সংস্কৃতি পরিবার বাংলাদেশ এর বার্ষিক লেখক- পাঠক মিলনমেলা ২০২২ সম্পন্ন

- Advertisement -
Single page 1st Paragraph

শুক্রবার(২৫ নভেম্বর) রংপুরের আলম নগর কৃষি গবেষণা ইনস্টিটিউট মিলনায়তন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের পাশে অনুষ্ঠিত হয় সাফল্য সাহিত্য সংস্কৃতি পরিবার বাংলাদেশ এর বার্ষিক এই লেখক পাঠক মিলনমেলা।
সাফল্য সাহিত্য সংস্কৃতি পরিবার বাংলাদেশ এর বার্ষিক এই লেখক পাঠক মিলনমেলার প্রথম পর্বের প্রধান অতিথি ছিলেন রংপুর মেট্রোপলিটন পুলিশের উপ পুলিশ কমিশনার বিশিষ্ট লেখক মোঃ আবু বকর সিদ্দীক, দ্বিতীয় পর্বের প্রধান অতিথি ছিলেন বাংলাদেশের বরেণ্য শিশুসাহিত্যিক কবি লেখক সম্পাদক ফারুক নওয়াজ।

Exif_JPEG_420

দুই পর্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরেণ্য শিশুসাহিত্যিক ও কবি স,ম,শামসুল আলম,দৈনিক সফলতায় বাংলাদেশ পত্রিকার সম্পাদক প্রকাশক মোঃ সুজন মাহমুদ, বিশিষ্ট সাংবাদিক লেখক গবেষক ও সংগঠক সৈয়দা রুখসানা জামান শানু, কবি লেখক সংগঠক প্রকাশক আহমেদ মুনির, কিশোরগঞ্জ জেলার বিশিষ্ট ছান্দিক কবি শেখ নজরুল ইসলাম, বজ্রকথার সম্পাদক বিশিষ্ট সাংবাদিক ও লেখক সুলতান আহমেদ সোনা, সাফল্য সাহিত্য সংস্কৃতি পরিবার বাংলাদেশ এর নির্বাহী সভাপতি কবি শরীফ আহমাদ, কবি নাজিরা পারভীন, কবি খেয়ালী মোস্তফা, বিশিষ্ট কবি গল্পকার গীতিকার ও সম্পাদক মনজু খন্দকার, কবি সাহিত্যিক সম্পাদক ও সংগঠক আহমেদ মুনির, সৈকত আইটি এন্ড মিডিয়া পয়েন্ট নাটোরের চেয়ারম্যান বিশিষ্ট লেখক কবি জুনায়েদ আহমেদ সৈকত,ঘোড়াঘাট সাহিত্য প্রেমি লেখক পরিষদের সভাপতি কবি আব্দুল হাদী, জাগ্রত সাহিত্য পরিষদের সভাপতি কবি মামুনুর রশিদ মন্ডল।বক্তব্য রাখেন হাইপারটেনশন এ্যান্ড রিসার্চ সেন্টার রংপুরের সিইও মোঃ আনোয়ার হোসেন, কবি আমজাদ হোসেন সরকার,কবি লেখক গবেষক রানা মাসুদ, কবি মাসুদ মোস্তাফিজ ।
দু’পর্বের প্রধান আলোচক ছিলেন বিশিষ্ট লেখক গবেষক ও সংগঠক কবি ডাঃ মোঃ মফিজুল ইসলাম মান্টু,খুলনা থেকে আগত ছন্দ সম্রাট শাহী সবুর।


দুই পর্বে সভাপতিত্ব করবেন সাফল্য সাহিত্য সংস্কৃতি পরিবার বাংলাদেশ এর প্রতিষ্ঠাতা সভাপতি জয়িতা নাসরিন নাজ ও কবি লেখক সংগঠক ইঞ্জিনিয়ার দেলোয়ার হোসেন রংপুরী।
স্বাগত বক্তব্য রাখেন ,সাফল্য সাহিত্য সংস্কৃতি পরিবার বাংলাদেশ এর সাধারণ সম্পাদক বিশিষ্ট সাংবাদিক লেখক ও সংগঠক আবু নাসের সিদ্দিক তুহিন।
এবছর নিবেদিত কাজের স্বীকৃতি স্বরুপ আট জেলার যেসকল গুণী মানুষ সম্মাননা পেলেন তারা হলেন সাহিত্যে বিশেষ অবদান রাখায় কবি লুৎফর রহমান (দিনাজপুর) কবি রানা মাসুদ (রংপুর) বীরমুক্তিযোদ্ধা মোঃ আবুল হোসেন (লালমনিরহাট) কবি আবু সাঈদ সিদ্দিকী (ঠাকুরগাঁও) কবি অনামিকা চৌধুরী (পঞ্চগড়),কবি এ কে এম ফেরদৌস আলম (গাইবান্ধা)উদীয়মান সাহিত্য কর্মি হিসেবে সৈয়দ শিহাব(ঠাকুরগাঁও)কবি আনোয়ারুল ইসলাম (যশোর)।সাংবাদিকতায় বিশেষ অবদান রাখায় গেরিলা লিডার ড,শফিকুল ইসলাম কানু(লালমনিরহাট) নজরুল মৃধা (রংপুর) আব্দুস সামাদ সরকার বাবু (গাইবান্ধা) ভুবন রায় নিখিল (নীলফামারী) ইউসুফ আলমগীর ( কুড়িগ্রাম)।

Exif_JPEG_420

সমাজসেবায় বিশেষ অবদান রাখায় সম্মাননা পেলেন বীরমুক্তিযোদ্ধা আকবর হোসেন (রংপুর) প্রফেসর আব্দুল মজিদ মন্ডল (লালমনিরহাট) আলহাজ্ব মোঃ বাবলুর রহমান (ঠাকুরগাঁও) আনোয়ারুল কাদির ইমরান (গাইবান্ধা)বেলাল আহমেদ (রংপুর) উদীয়মান সমাজকর্মী ফরিদুল ইসলাম(রংপুর)।
মানবিক চিকিৎসা সেবায় বিশেষ অবদান রাখায় এবছর সম্মাননা পাচ্ছেন বরেণ্য চিকিৎসক প্রতিষ্ঠাতা ও সভাপতি হাইপারটেনশন এ্যান্ড রিসার্চ সেন্টার রংপুর অধ্যাপক ডাঃ মোঃ জাকির হোসেন।
এছাড়াও সাফল্য পরিবারে সংগঠক হিসেবে অবদান রাখায় কবি আহসানুল হাবিব মন্ডল, কবি ফজলে ফিরোজ সম্মাননা পাচ্ছেন।
লেখক পাঠক মিলনমেলা রংপুরে এবারের তিনটি বইয়ের মোড়ক উন্মোচন করা হয়।
অনুষ্ঠানটি সকাল নয়টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত দেশের বিভিন্ন জেলা থেকে আগত প্রায় তিন শতাধিক লেখক পাঠকদের নিয়ে এ মিলনমেলা বসেছিলো । কবিতা পাঠ, আড্ডা,মোড়ক উন্মোচন, সম্মাননা প্রদান ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
পুরো অনুষ্ঠানটি পরিচালনা করেন বিশিষ্ট সাংবাদিক ও লেখক সাফল্য সাহিত্য সংস্কৃতি পরিবার বাংলাদেশ এর সাধারণ সম্পাদক আবু নাসের সিদ্দিক তুহিন।

Exif_JPEG_420

কবিতা পাঠ করেন কবি শাহ জামাল, কবি জেসমিন আক্তার,কবি জুনায়েদ আহমেদ সৈকত, কবি রাসেল আহাম্মাদ, কবি সম্পা রাণী মহন্ত,কবি ইমদাদুল হক,কবি ইকবাল হোসেন, কবি আব্দুল্লাহ আল লাবীব,কবি মহসিনা খাতুন, কবি জাহাঙ্গীর আলম আজাদ, কবি শহিদুল ইসলাম মোল্লা, কবি আবু আক্কাছ,কবি ফজলে এলাহী,কবি আব্দুল হাকিম, কবি সুফিয়া মন্ডল, কবি সৈয়দ সিহাব,কবি মন্জুয়ারা লাকী,কবি অনামিকা চৌধুরী, কবি মাসুদ মোস্তাফিজ, কবি আব্দুল হাদী, কবি খেয়ালী মোস্তফা, কবি বেলাল হোসেন বকুল,কবি মামুনুর রশীদ, কবি এটিএম মোর্শেদ,কবি ধ্রুবক রাজ,কবি নাহিদা ইয়াসমিন,কবি মোরশেদ সরোয়ার জুয়েল, কবি মনিরা পারভীন পপি, কবি শরীফ আহমাদ, কবি হাসনাইন রাব্বি, কবি ফরিদুল ইসলাম কবি আব্দুর রাজ্জাক, কবি শানু তাসনিম,কবি এস এম সুলতান, কবি আহসানুল হাবিব মন্ডল, কবি এসএম শহীদুল ইসলাম, কবি ইউসুফ আলমগীর, কবি মতিয়ার রহমান, কবি আতাউর রহমান, কবি ফিরোজ কবির, কবি আহসানল হাবীব মানিক, কবি পূর্ণিমা রাজ প্রমুখ।
প্রধান অতিথিদ্বয় তাদের বক্তব্যে বলেন সাহিত্য সংগঠন গুলোর মধ্যে অনন্য ভুমিকা রেখে চলেছে রংপুরে প্রতিষ্ঠিত সাফল্য সাহিত্য সংস্কৃতি পরিবার বাংলাদেশ তারা প্রতিবছর দুটি করে বিশেষ আয়োজন ও নিয়মিত সাহিত্য আসর চালিয়ে সকলের দৃষ্টি কেড়েছে। সাফল্য প্রকাশনী থেকে প্রকাশীত বইগুলো এবং সাফল্য ম্যাগাজিন সমাজ প্রগতিতে নিশ্চয়ই প্রভাব ফেলবে। নতুন নতুন সাহিত্য সেবী সৃষ্টিতে সাফল্য সাহিত্য সংস্কৃতি পরিবার বাংলাদেশ উল্লেখযোগ্য ভুমিকা রেখে চলেছে রংপুর বিভাগ সহ দেশের সব অঞ্চলে।

ইমা

এই বিভাগের সব খবর

উন্নত বাংলাদেশ গড়তে প্রবাসী-দেশবাসীকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের উন্নয়ন ও মানুষের কল্যাণ নিশ্চিত করতে প্রবাসী ও দেশে বসবাসকারী সবাইকে নিজ নিজ অবস্থান থেকে একসঙ্গে কাজ করতে হবে।...

নিরাপদ, পুষ্টিকর ও মানসম্মত খাদ্য নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ খাদ্যমন্ত্রীর

দেশের সব নাগরিকের জন্য নিরাপদ, পুষ্টিকর ও মানসম্মত খাদ্য নিশ্চিত করতে সরকারি-বেসরকারি অংশীদারিত্ব আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করেছেন খাদ্যমন্ত্রী আফরোজা খানম এমপি। আজ সকালে...

বাংলাদেশের ৫ অগ্রাধিকার খাতে জাপানি বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশের পাঁচ অগ্রাধিকার খাতে বিনিয়োগ করতে জাপানি কোম্পানিগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন। আজ টোকিওতে স্থানীয় সময় বিকেলে জেট্রো হলে বাংলাদেশ-জাপান অর্থনৈতিক ফোরাম সংলাপে...

সর্বশেষ

উন্নত বাংলাদেশ গড়তে প্রবাসী-দেশবাসীকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের উন্নয়ন ও মানুষের কল্যাণ...

নিরাপদ, পুষ্টিকর ও মানসম্মত খাদ্য নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ খাদ্যমন্ত্রীর

দেশের সব নাগরিকের জন্য নিরাপদ, পুষ্টিকর ও মানসম্মত খাদ্য...

বাংলাদেশের ৫ অগ্রাধিকার খাতে জাপানি বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশের পাঁচ অগ্রাধিকার খাতে বিনিয়োগ করতে...

রোগী পরিবহনের ভোগান্তি কমাতে অ্যাম্বুলেন্স পুল গঠনের পরিকল্পনা করছে সরকার : স্বাস্থ্যমন্ত্রী

সারাদেশে রোগী পরিবহনের ভোগান্তি কমাতে অ্যাম্বুলেন্স পুল গঠনের পরিকল্পনা...

আঙ্গুলের চোটে মিরপুর টেস্ট থেকে ছিটকে গেলেন মুশফিক

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টের আগে বড় ধাক্কা খেয়েছে...

অন্ধ্র প্রদেশ অতিক্রম করেছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, সতর্কতা জারি

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, অতি প্রবল ঘূর্ণিঝড় ‘অর্ণব’ পশ্চিম-উত্তরপশ্চিম দিকে...