আওয়ামী লীগের অঙ্গ সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের ৩০তম জাতীয় সম্মেলন আগামী ৬ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের রোববার (২৭ নভেম্বর) এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে সম্মেলনের জন্য ৩ ডিসেম্বর তারিখ নির্ধারণ করা হলেও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে তা স্থগিত করা হয়। ওই সময় সংশ্লিষ্ট বিভিন্ন সূত্র জানায়, জাপান সফরের কথা ছিল প্রধানমন্ত্রী শেখ হাসিনার। যদিও পরে সফরটি স্থগিত করা হয়। ওই সফর থেকে প্রধানমন্ত্রীর ফেরার কথা ছিল ৩ ডিসেম্বর। সে জন্য ৩ ডিসেম্বর হতে যাওয়া ছাত্রলীগের সম্মেলন স্থগিত করা হয়।
সম্পর্কিত খবর
এরপর আগামী ৮ ও ৯ ডিসেম্বর দুদিনব্যাপী ছাত্রলীগের সম্মেলন অনুষ্ঠিত হবে বলে জানানো হয়েছিল।
ইমা

