সোমবার, ১৩ জুলাই ২০২৬

ধর্ষণের দায়ে ১৩ বছর কারাদণ্ড পপ তারকার

- Advertisement -
Single page 1st Paragraph

কানাডীয় পপ তারকা ক্রিস উকে ১৩ বছরের কারাদণ্ড দিয়েছে চীনের একটি আদালত। স্থানীয় সময় শুক্রবার (২৫ নভেম্বর) বেইজিংয়ের একটি আদালত উ-এর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে এই কারাদণ্ড দেন। বছর খানেক আগে উকে গ্রেপ্তার করে চীন।

গত বছর এক শিক্ষার্থীর সঙ্গে ডেট রেপ করার অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনার আগে আরও ২৪ জন নারী তার বিরুদ্ধে কথা বলেন।

চীনের আদালত বলছে, তাকে নির্বাসিত করা হবে। কিন্তু চীনের আইন অনুযায়ী কোনো অপরাধীর অপরাধের সাজা প্রদানের পর নির্বাসিত করা হয়।

বেইজিংয়ের চাওয়ং জেলার আদালত বলছে, ২০২০ সালে নিজ বাড়িতে ৩ নারীকে ধর্ষণ করেন পপ তারকা ক্রিস উ। আদালত আরও বলেন, প্রকাশ্যে অশ্লীল কাজ করায় তার আরও এক বছর ১০ মাস সাজা হবে।

তাকে অভিযুক্ত করা প্রথম ব্যক্তি ছিলেন ছাত্রী ডু মেইঝু, যিনি গত বছর সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে বলেন, তিনি উ এর সাথে দুই বছর আগে দেখা করেছিলেন। তখন তার বয়স ছিলো ১৭ বছর।

ওই ছাত্রী বলেন, তার বাড়িতে আয়োজিত এক পার্টিতে আমাকে আমন্ত্রণ জানানো হয়। সেখানে সে আমাকে মদ পান করার জন্য জোর করে। পরের দিন ঘুম থেকে উঠে দেখি আমি তার বেডে। তবে ওই ছাত্রীর অভিযোগ অস্বীকার করেছেন ক্রিস উ।

ইমা

এই বিভাগের সব খবর

চট্টগ্রাম-কক্সবাজার ট্রেন চলাচল স্বাভাবিক

টানা ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত চট্টগ্রাম-কক্সবাজার রেলপথের জানআলীহাট-ষোলশহর সেকশনের মেরামত কাজ সম্পন্ন করেছে বাংলাদেশ রেলওয়ে। ফলে আজ থেকে ঢাকা-কক্সবাজার ও চট্টগ্রাম-কক্সবাজার রুটে...

চট্টগ্রামের সাম্প্রতিক ভয়াবহ বন্যা: কারণ অনুসন্ধান এবং আধুনিক প্রযুক্তি ও AI-এর মাধ্যমে স্থায়ী সমাধান

সম্প্রতি বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপ ও সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে চট্টগ্রামে স্মরণকালের ভয়াবহতম বন্যা ও জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। গত কয়েকদিনে ৪৩ বছরের মধ্যে সর্বোচ্চ (৪১২...

ফল প্রকাশ, প্রাথমিক বৃত্তি পেল ৭৯২৪৬ শিক্ষার্থী

প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২৫-এ সারা দেশে মোট ৭৯ হাজার ২৪৬ শিক্ষার্থী বৃত্তি পেয়েছে। এর মধ্যে ট্যালেন্টপুল বৃত্তি পেয়েছে ৩২ হাজার ৯৬৫ জন এবং সাধারণ...

সর্বশেষ

চট্টগ্রাম-কক্সবাজার ট্রেন চলাচল স্বাভাবিক

টানা ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত চট্টগ্রাম-কক্সবাজার রেলপথের...

চট্টগ্রামের সাম্প্রতিক ভয়াবহ বন্যা: কারণ অনুসন্ধান এবং আধুনিক প্রযুক্তি ও AI-এর মাধ্যমে স্থায়ী সমাধান

সম্প্রতি বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপ ও সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে...

ফল প্রকাশ, প্রাথমিক বৃত্তি পেল ৭৯২৪৬ শিক্ষার্থী

প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২৫-এ সারা দেশে মোট ৭৯ হাজার...

চট্টগ্রামে ভারী বৃষ্টি, সড়কে হাঁটুপানি

চট্টগ্রামে আবারও ভারী বৃষ্টিপাত শুরু হয়েছে। টানা বর্ষণে নগরের...

প্রধানমন্ত্রী দুর্যোগের সার্বিক বিষয়ে নিজেই মনিটরিং করছেন : ত্রাণ প্রতিমন্ত্রী

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী এম ইকবাল হোসেইন বলেছেন,...

কক্সবাজারে পাহাড় ধসে স্ত্রীর মৃত্যু, অল্পের জন্য প্রাণে বাঁচলেন স্বামী

রাতের খাবারের আয়োজন করছিলেন স্বামী-স্ত্রী। সেটাই কাল হলো তাদের...