শনিবার, ১ আগস্ট ২০২৬

সাবেক এমপি বদির ফেইজবুক পোস্ট নিয়ে টেকনাফে সমালোচনার ঝড়

- Advertisement -
Single page 1st Paragraph

ইয়াবা ব্যাবসায়ীদের পক্ষে সাবেক এমপি আবদুর রহমান বদির একটি ফেইজবুক পোস্ট নিয়ে কক্সবাজারের টেকনাফে সমালোচনার ঝড় চলছে। টেকনাফের স্থানীয় এক সাংবাদিক ইয়াবা কারবারিদের রায়ের বিষয়ে সাজা কী হতে পারে চানতে চেয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট দেন। এর প্রেক্ষিতে রায়ের আগ মুহূর্তে গতকাল বুধবার সকালে ইয়াবা কারবারিদের পক্ষ নিয়ে ফেসবুকে তিনি মন্তব্যের ঘরে গিয়ে বদি একটি অশালীন শব্দ ব্যবহার করে লিখেছেন, তিনি লিখেছেন টাকার জন্য সাংবাদিকরা মিথ্যা নিউজ করেছে। তিনি ১০১ ইয়াবা কারবারিকে নিরপরাধ বলেও দাবি করে বলেন, সাংবাদিকরা তাদের কিছু করতে পারবে না।যেটি বিতর্কের জন্ম দেয়।
কক্সবাজারের টেকনাফে আত্মসমর্পণ করা ১০১ মাদক কারবারির বিরুদ্ধে দুটি মামলার রায় ঘোষণা করা হয়েছে। ইয়াবা মামলায় প্রত্যেককে দেড় বছর করে কারাদণ্ড ও ২০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। অস্ত্র আইনে অভিযোগ প্রমাণিত না হওয়ায় মামলা থেকে সবাইকে বেকসুর খালাস দেওয়া হয়েছে। বুধবার দুপুরে কক্সবাজার জেলা ও দায়রা জজ মোহাম্মদ ইসমাইল এ রায় দেন।
ইয়াবা কারবারিদের পৃষ্ঠপোষক হিসেবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকার ১ নম্বরে রয়েছে আবদুর রহমান বদির নাম। তাই আত্মস্বীকৃত মাদক কারবারিদের পক্ষ নিয়ে তার মন্তব্য ঘিরে আবার তুমুল সমালোচনা চলছে সামাজিক যোগাযোগমাধ্যমে। এ বিষয়ে তিনি ফোন রিসিভ না করায় আবদুর রহমান বদির কোনো বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
এদিকে রায় ঘোষণার পর ১০১ ইয়াবা কারবারি ছাড়াও টেকনাফের শত শত কারবারির ঘরে আনন্দ উল্লাস লক্ষ করা গেছে। এ রায়কে তারা বড় ধরনের জয় হিসেবে দেখছে। বদির ভাই আত্মগোপনে থাকা আবদুস শুক্কুর এক ফেসবুক পোস্টে লিখেন, আলহামদুলিল্লাহ, আল্লাহ যা করেন মঙ্গলের জন্যই করেন। অপর আলোচিত ইয়াবা ডন এনাম মেম্বার সামাজিক যোগাযোগমাধ্যমে লেখেন, আলহামদুলিল্লাহ, আল্লাহ মায়ের দোয়া কবুল করেছেন।
নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন ইয়াবা কারবারি জানান, খুব শিগগির তারা গরু জবাই করে বড় মেজবান, নাচ-গান ও পার্টির আয়োজন করবেন। সেখানে সবাইকে দাওয়াত দেওয়া হবে। এমনকি মিয়ানমার ও রোহিঙ্গা ক্যাম্পের ইয়াবা কারবারিদের একটি গ্রুপও পাহাড়ে ফাঁকা গুলি ছুড়ে উল্লাস প্রকাশ করেছে বলে জানা গেছে।
আদালত সূত্রমতে, ২০১৯ সালের ১৬ ফেব্রুয়ারি স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালের হাতে সাড়ে ৩ লাখ ইয়াবা, ৩০টি দেশি বন্দুক ও ৭০ রাউন্ড গুলিসহ আত্মসমর্পণ করেন ১০২ জন ইয়াবা কারবারি। টেকনাফ থানার তৎকালীন পরিদর্শক (অপারেশন) শরীফ ইবনে আলম মাদক ও অস্ত্র আইনে তাদের বিরুদ্ধে পৃথক ২টি মামলা করেন। এরই মধ্যে অসুস্থ হয়ে এক আসামি মারা গেলে ১০১ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দেওয়া হয়। বুধবার আলোচিত এ মামলার রায় ঘোষণা করেন আদালত।

আলমামুন/ইমা

এই বিভাগের সব খবর

উখিয়ায় রোহিঙ্গা আশ্রয় শিবির পরিদর্শন করলেন যুক্তরাষ্ট্রের বিশেষ দূত

মিয়ানমার থেকে বাস্তুচ্যুত রোহিঙ্গাদের বর্তমান পরিস্থিতি সরেজমিনে পরিদর্শনে কক্সবাজারে এসেছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত সার্জিও গোরের নেতৃত্বাধীন একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল। আজ...

ম্যান-মেড ফাইবার পোশাক: বৈশ্বিক বাজারের ১২ শতাংশ দখল করতে পারে বাংলাদেশ

নীতিগত সংস্কার, দেশি-বিদেশি বিনিয়োগ বৃদ্ধি এবং শিল্পের সক্ষমতা উন্নয়ন নিশ্চিত করা গেলে ২০৩০ সালের মধ্যে ৩৭৫ বিলিয়ন মার্কিন ডলারের বৈশ্বিক ম্যান-মেড ফাইবার (এমএমএফ) পোশাক...

বাঁশখালীতে মাছের ঘের দখল নিয়ে সংঘর্ষে নিহত ১

চট্টগ্রামের বাঁশখালীতে মাছের ঘেরের (প্রজেক্ট) মালিকানা ও ভাগাভাগিকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষ ও গোলাগুলিতে মোহাম্মদ জিল্লুর রহমান (৩০) নামে এক যুবকের নিহত হয়েছেন। এ...

সর্বশেষ

উখিয়ায় রোহিঙ্গা আশ্রয় শিবির পরিদর্শন করলেন যুক্তরাষ্ট্রের বিশেষ দূত

মিয়ানমার থেকে বাস্তুচ্যুত রোহিঙ্গাদের বর্তমান পরিস্থিতি সরেজমিনে পরিদর্শনে কক্সবাজারে...

ম্যান-মেড ফাইবার পোশাক: বৈশ্বিক বাজারের ১২ শতাংশ দখল করতে পারে বাংলাদেশ

নীতিগত সংস্কার, দেশি-বিদেশি বিনিয়োগ বৃদ্ধি এবং শিল্পের সক্ষমতা উন্নয়ন...

বাঁশখালীতে মাছের ঘের দখল নিয়ে সংঘর্ষে নিহত ১

চট্টগ্রামের বাঁশখালীতে মাছের ঘেরের (প্রজেক্ট) মালিকানা ও ভাগাভাগিকে কেন্দ্র...

বান্দরবানের পাহাড়ি খাদ থেকে দুই পর্যটকের মরদেহ উদ্ধার

জেলার রুমা উপজেলার বগালেক ভিউ পয়েন্ট সংলগ্ন এলাকার পাহাড়ি...

বন্ধ শিল্পকারখানা চালুর প্রক্রিয়া ২০২৬ সালের মধ্যেই শেষ করার নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে বন্ধ থাকা সরকারি শিল্পকারখানাগুলো...

মানবপাচারের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বজায় রাখতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ : স্বরাষ্ট্রমন্ত্রী

মানবপাচার ও প্রযুক্তিনির্ভর অপরাধের হাত থেকে দেশের নাগরিকদের সুরক্ষা...