সোমবার, ২৭ জুলাই ২০২৬

প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেছেন আইওআরএ মন্ত্রীরা

- Advertisement -
Single page 1st Paragraph

সফররত পররাষ্ট্রমন্ত্রী, প্রতিমন্ত্রী এবং সদস্য দেশগুলোর উপমন্ত্রী এবং ইন্ডিয়ান ওশান রিম অ্যাসোসিয়েশনের (আইওআরএ) সংলাপ অংশীদাররা আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তাঁর সরকারি বাসভবন গণভবনে সাক্ষাৎ করেছেন।
প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, কমোরোস, ভারত, মালদ্বীপ, মোজাম্বিক, সোমালিয়া, দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা, থাইল্যান্ড, সংযুক্ত আরব আমিরাত এবং ইয়েমেনের মন্ত্রীরা এই গ্রুপে ছিলেন।
প্রধানমন্ত্রী বাংলাদেশে মন্ত্রীদের স্বাগত জানান এবং ২২তম আইওআরএ মন্ত্রী পরিষদের বৈঠকে যোগ দেওয়ার জন্য তাদের ধন্যবাদ জানান।
তিনি আইওআরএ এর চেয়ারম্যানশিপ চলাকালীন বাংলাদেশে তাদের সহায়তার জন্য তাঁর কৃতজ্ঞতা প্রকাশ করেন।
শেখ হাসিনা তাঁর সরকারের ‘রূপকল্প-২০৪১’ সম্পর্কে প্রতিনিধিদের অবহিত করেন, যা ২০৪১ সালের মধ্যে দেশকে একটি স্বনির্ভর, সমৃদ্ধ, সমতাভিত্তিক ও উন্নত দেশে রূপান্তরের লক্ষ্যে প্রণয়ন করা হয়েছে।
তিনি বাংলাদেশের জনগণের অর্থনৈতিক উন্নয়ন সম্পর্কে সফররত মন্ত্রীদের অবহিত করেন।
বাংলাদেশকে একটি অর্থনৈতিক রোল মডেল হিসেবে রূপান্তরিত করা এবং প্রশংসনীয় আর্থ-সামাজিক অগ্রগতি অর্জনে প্রধানমন্ত্রীর দক্ষ নেতৃত্বের জন্য সকল মন্ত্রী তাঁর প্রশংসা করেন।
শেখ হাসিনা বলেন, ব্যবসায়িক প্রতিনিধিদল ও চেম্বার কর্মকর্তাদের মধ্যে ভিভিআইপি সফর বিনিময় ও পরিদর্শনের নিয়মিত আদান-প্রদান হওয়া উচিত। বাণিজ্য ও অর্থনৈতিক সম্পর্ক উন্নয়নের জন্য আরও ব্যবসায়ীদের এবং জনগণের মধ্যে যোগাযোগ হওয়া উচিত।
সকল প্রতিনিধি একমত হয়েছেন যে, আন্ত:-আঞ্চলিক বিনিয়োগ প্রবাহ পরিমিত এবং দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক সম্প্রসারণের যথেষ্ট সুযোগ রয়েছে।
প্রতিনিধিরাও সম্মত হন যে, আইওআরএ সদস্য রাষ্ট্রগুলির মধ্যে একটি মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) এক্ষেত্রে অত্যন্ত উপকারী হবে।
প্রধানমন্ত্রী তাদের সুস্বাস্থ্য, সুখ এবং তাদের দেশে নিরাপদে প্রত্যাবর্তন কামনা করেন।
তিনি আইওআরএ-এর সদস্য রাষ্ট্রগুলির রাষ্ট্রপ্রধান এবং সরকার প্রধানদের এবং সংলাপ অংশীদারদের আন্তরিক কৃতজ্ঞতা ও শুভকামনা জানিয়েছেন।
আইওআরএ ঢাকা ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ, বিগত কমিটি অব সিনিয়র অফিসিয়ালস (সিএসও) তে আইওআরএ ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ নামকরণ করা হয়েছে, সক্ষমতা বৃদ্ধি এবং উন্নয়ন উদ্যোগ বাস্তবায়নে ভালো অগ্রগতি হয়েছে। কাউন্সিল অব মিনিষ্টার্স (সিওএম) আশা করছে যে, এটি আগামী বছরের প্রথম দিকে চূড়ান্ত হবে।
বাংলাদেশ আইওআরএ -এর ক্রস-কাটিং ইস্যু হিসেবে জলবায়ু পরিবর্তনকে অন্তর্ভুক্ত করার প্রস্তাব করেছে। সদস্য রাষ্ট্রগুলো জলবায়ু পরিবর্তনকে ক্রস-কাটিং ইস্যু হিসেবে গ্রহণ করতে নীতিগতভাবে সম্মত হয়েছে।

এই বিভাগের সব খবর

রাঙ্গামাটিতে হেডম্যান-কারবারী সম্মেলন

জেলার রাজস্থলী উপজেলায় আজ সেনাবাহিনীর কাপ্তাই জোনের উদ্যোগে হেডম্যান-কারবারী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার বেলা সাড়ে ১১টায় রাজস্থলী আর্মি ক্যাম্পে অনুষ্ঠিত হেডম্যান-কারবারী সম্মেলনে সভাপতিত্ব করেন...

জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে : আইনমন্ত্রী

দুর্নীতির বিরুদ্ধে সরকারের কঠোর অবস্থানের কথা জানিয়ে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট মো. আসাদুজ্জামান বলেছেন, আইনের শাসন প্রতিষ্ঠা এবং জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়ে তুলতে...

পারিবারিক কলহ ও মানসিক ক্ষোভ থেকেই বাবা-মাকে হত্যা করে রিমন

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় পারিবারিক বিরোধের জেরে নিজ মা-বাবাকে নির্মমভাবে হত্যার ঘটনায় জড়িত একমাত্র ছেলে রমিরাজ দাশ গুপ্ত (৩১)-কে গ্রেপ্তার করেছে আনোয়ারা থানা পুলিশ। এ...

সর্বশেষ

রাঙ্গামাটিতে হেডম্যান-কারবারী সম্মেলন

জেলার রাজস্থলী উপজেলায় আজ সেনাবাহিনীর কাপ্তাই জোনের উদ্যোগে হেডম্যান-কারবারী...

জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে : আইনমন্ত্রী

দুর্নীতির বিরুদ্ধে সরকারের কঠোর অবস্থানের কথা জানিয়ে আইন, বিচার...

পারিবারিক কলহ ও মানসিক ক্ষোভ থেকেই বাবা-মাকে হত্যা করে রিমন

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় পারিবারিক বিরোধের জেরে নিজ মা-বাবাকে নির্মমভাবে...

বান্দরবানে বন্যা দুর্গতদের মধ্যে সহায়তা বিতরণ

জেলার সদর উপজেলায় আজ বন্যা দুর্গত ১৩৫টি পরিবারের মধ্যে...

১ ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়তে সরকার কাজ করছে : শামা ওবায়েদ

সরকারের লক্ষ্য অনুযায়ী বাংলাদেশকে ১ ট্রিলিয়ন মার্কিন ডলারের অর্থনীতিতে...

মিরসরাই অর্থনৈতিক অঞ্চলে ২০০ কোটি বিনিয়োগ করছে এমইপি হাই-টেক

চট্টগ্রামের মিরসরাইয়ে জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চলে ২০০ কোটি টাকা...