সোমবার, ১৩ জুলাই ২০২৬

মুক্তিযোদ্ধা স্মার্ট কার্ড গ্রহণ করলেন মেয়র রেজাউল করিম

- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র মো. রেজাউল করিম চৌধুরী বলেন, ১৯৭১সালে বাংলার স্বাধীনতার জন্য পাকিস্তানী হানাদার বাহিনীর বিরুদ্ধে জীবন বাজি রেখে যারা মুক্তিযুদ্ধে অংশ গ্রহণ করেছিল তাদের অনেকেই আজ আমাদের কাছ থেকে পরপারে চলে গেছে। আর যারা বেঁচে আছেন তাদের বয়সও সত্তরের উর্ধ্বে, এদের আয়ুস্কাল ও নিশ্বেষের পর্যায়ে। এই বীর মুক্তিযদ্ধোদের অবদানের সঠিক ইতিহাস লিপিবদ্ধ করা এবং এদের আত্মত্যাগের ঘটনাবলী নতুন প্রজন্মকে জানানো সময়ের দাবী।

মনে রাখতে হবে মুক্তিযুদ্ধ কোন দেশে বারবার হয় না, আবার কেউ মুক্তিযোদ্ধা হতে চাইলেও তা সম্ভব নয়। এজন্য মুক্তিযোদ্ধাদের সঠিক মূল্যায়ন করতে হবে। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সরকার ক্ষমতায় আসার পর মুক্তিযোদ্ধাদের নানা ভাবে মূল্যায়ন করা হয়েছে। মুক্তিযোদ্ধাদের স্মার্ট কার্ড প্রদান একটি যুগান্তকারী উদ্যোগ বলে তিনি অভিমত ব্যক্ত করেন।

আজ বৃহস্পতিবার অপরাহ্নে মহানগর মুুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডার মোজাফফর আহম্মদ ও চট্টগ্রাম জেলা ইউনিট মুক্তিযোদ্ধা সহকারী কমান্ডার এ.কে.এম আলাউদ্দিনের নেতৃত্বে চসিক মেয়র মো. রেজাউল করিম চৌধুরীকে মুক্তিযোদ্ধা স্মার্ট কার্ড প্রদান করতে এলে তিনি এসব কথা বলেন।

এসময় উপস্থিত ছিলেন প্যানেল মেয়র মো. গিয়াস উদ্দিন।

মেয়র আরো বলেন, চট্টগ্রামের উন্নয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে আন্তরিকতা দেখিয়েছেন তাঁর প্রতি কৃতজ্ঞতা জানাতে আগামী ৪ ডিসেম্বর পলোগ্রাউন্ডে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কতৃজ্ঞতা জানাতে জনসভায় উপস্থিত থাকার জন্য নগর ও জেলার সকল মুক্তিযোদ্ধাদের প্রতি আহবান জানান।

এই বিভাগের সব খবর

চট্টগ্রাম-কক্সবাজার ট্রেন চলাচল স্বাভাবিক

টানা ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত চট্টগ্রাম-কক্সবাজার রেলপথের জানআলীহাট-ষোলশহর সেকশনের মেরামত কাজ সম্পন্ন করেছে বাংলাদেশ রেলওয়ে। ফলে আজ থেকে ঢাকা-কক্সবাজার ও চট্টগ্রাম-কক্সবাজার রুটে...

চট্টগ্রামের সাম্প্রতিক ভয়াবহ বন্যা: কারণ অনুসন্ধান এবং আধুনিক প্রযুক্তি ও AI-এর মাধ্যমে স্থায়ী সমাধান

সম্প্রতি বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপ ও সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে চট্টগ্রামে স্মরণকালের ভয়াবহতম বন্যা ও জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। গত কয়েকদিনে ৪৩ বছরের মধ্যে সর্বোচ্চ (৪১২...

ফল প্রকাশ, প্রাথমিক বৃত্তি পেল ৭৯২৪৬ শিক্ষার্থী

প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২৫-এ সারা দেশে মোট ৭৯ হাজার ২৪৬ শিক্ষার্থী বৃত্তি পেয়েছে। এর মধ্যে ট্যালেন্টপুল বৃত্তি পেয়েছে ৩২ হাজার ৯৬৫ জন এবং সাধারণ...

সর্বশেষ

চট্টগ্রাম-কক্সবাজার ট্রেন চলাচল স্বাভাবিক

টানা ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত চট্টগ্রাম-কক্সবাজার রেলপথের...

চট্টগ্রামের সাম্প্রতিক ভয়াবহ বন্যা: কারণ অনুসন্ধান এবং আধুনিক প্রযুক্তি ও AI-এর মাধ্যমে স্থায়ী সমাধান

সম্প্রতি বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপ ও সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে...

ফল প্রকাশ, প্রাথমিক বৃত্তি পেল ৭৯২৪৬ শিক্ষার্থী

প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২৫-এ সারা দেশে মোট ৭৯ হাজার...

চট্টগ্রামে ভারী বৃষ্টি, সড়কে হাঁটুপানি

চট্টগ্রামে আবারও ভারী বৃষ্টিপাত শুরু হয়েছে। টানা বর্ষণে নগরের...

প্রধানমন্ত্রী দুর্যোগের সার্বিক বিষয়ে নিজেই মনিটরিং করছেন : ত্রাণ প্রতিমন্ত্রী

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী এম ইকবাল হোসেইন বলেছেন,...

কক্সবাজারে পাহাড় ধসে স্ত্রীর মৃত্যু, অল্পের জন্য প্রাণে বাঁচলেন স্বামী

রাতের খাবারের আয়োজন করছিলেন স্বামী-স্ত্রী। সেটাই কাল হলো তাদের...