মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

প্রধানমন্ত্রীর জাপান সফরের তারিখ পুনঃনির্ধারণ করা হবে : আলম

- Advertisement -
Single page 1st Paragraph

পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম আজ বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার জাপান সফরের দিনক্ষণ পুনঃনির্ধারণ করা হবে। তবে খুব শিগগিরই এটি হবে বলে আশা করা হচ্ছে। রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে জাপানের পররাষ্ট্র বিষয়ক প্রতিমন্ত্রী তাকেই শুনসুকের সাথে এক বৈঠকের পর তিনি সাংবাদিকদের জানান, ‘শিগগিরি এই সফরটি হবে।’
আলম বলেন, প্রধানমন্ত্রীর পরিকল্পিত এই সফরটি সম্পর্কে এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কোন তারিখ ঘোষণা করা না হলেও, গণমাধ্যমে একটি তারিখ প্রকাশিত হয়েছে, কিন্তু ওই তারিখে পরিকল্পিত সফরটি হবে না। টোকিওর রাজনৈতিক পরিস্থিতির প্রতি ইঙ্গিত দিয়ে, কূটনীতির প্রয়োজনে শেষ মুহূর্তে এ ধরনের পরিবর্তন পারে উল্লেখ করে, তিনি বলেন, ‘আপনারা একটি তারিখ শুনেছেন, কিন্তু জাপানের বর্তমান পরিস্থিতি বিবেচনায় সফরটি সেই তারিখে হবে না।’ পরে ভিন্ন এক প্রতিক্রিয়ায় পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন সাংবাদিকদের বলেন, জাপানে বর্তমানে অভ্যন্তরীন রাজনৈতিক সমস্যা চলছে এবং “আমরা পরিস্থিতিটি পর্যবেক্ষণ করছি”। তিনি বলেন, জাপানে কোভিড-১৯ পরিস্থিতি আরেকটি ইস্যু। এর ফলে বাংলাদেশী প্রতিনিধি দলের সেখানে চলাচলের ওপর বিধিনিষেধ থাকতে পারে, যেখানে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে বেশি সংখ্যক ব্যবসায়ী জাপান সফরের কথা।
এর আগে বুধবার তিনি সাংবাদিকদের বলেন, ‘বাংলাদেশ-জাপানের সম্পর্ক অত্যন্ত গভীর। এই সফরের মাধ্যমে এই সম্পর্ক আরো গভীর হবে।’ আলম বলেন, প্রধানমন্ত্রী পর্যায়ের বৈঠকে দু’দেশের মধ্যে কিছু চুক্তি ও সমঝোতা স্মারক স্বাক্ষরিত হবে।
ইতোপূর্বে পররাষ্ট্রমন্ত্রী বলেছিলেন, ২৯ নভেম্বর প্রধানমন্ত্রী টোকিও সফরে যেতে পারেন।
জাপান ও আন্তর্জাতিক গণমাধ্যমে গত এক মাসে জাপানের তিন মন্ত্রীর পদত্যাগের খবর প্রকাশিত ও সম্প্রচারিত হওয়ার পর, প্রধানমন্ত্রীর জাপান সফর পেছানোর সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
সর্বশেষ গত রোববার জাপানের অভ্যন্তরীণ বিষয়ক মন্ত্রী মিনোরু তেরাডা পদত্যাগ করেন।

এই বিভাগের সব খবর

মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে চাই : মির্জা ফখরুল

মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার ডাক দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ দুপুর ১২...

বান্দরবানে ফলদ ও বনজ গাছের চারা বিতরণ

জেলার আলীকদম উপজেলায় আজ কৃষকদের আর্থ-সামাজিক অবস্থার উন্নয়ন এবং পরিবেশবান্ধব কৃষি সম্প্রসারণের লক্ষ্যে ৬৫ জন কৃষকের মধ্যে ১১ হাজার ১৮০টি বিভিন্ন প্রজাতির ফলদ ও...

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আন্তর্জাতিক অভিবাসন সংস্থার নবনিযুক্ত চিফ অব মিশনের সাক্ষাৎ

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) বাংলাদেশে নবনিযুক্ত চিফ অব মিশন ড. লরা টম-বন্ড। আজ বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে মন্ত্রীর...

সর্বশেষ

মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে চাই : মির্জা ফখরুল

মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার ডাক দিয়েছেন স্থানীয়...

বান্দরবানে ফলদ ও বনজ গাছের চারা বিতরণ

জেলার আলীকদম উপজেলায় আজ কৃষকদের আর্থ-সামাজিক অবস্থার উন্নয়ন এবং...

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আন্তর্জাতিক অভিবাসন সংস্থার নবনিযুক্ত চিফ অব মিশনের সাক্ষাৎ

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন আন্তর্জাতিক অভিবাসন...

মানবসম্পদ উন্নয়নসহ বিভিন্ন খাতে জাপানের সক্রিয় সহযোগিতা চান প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান মানবসম্পদ উন্নয়ন, দক্ষতা বৃদ্ধিসহ বিভিন্ন খাতে...

বঙ্গভবনে কার্যক্রম শুরু ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ, বীর বিক্রম বঙ্গভবনে তাঁর...

সাবেক ডেপুটি গভর্নর এস কে সুরের ৩ বছরের কারাদণ্ড

সম্পদ বিবরণী দাখিল না করায় দুর্নীতি দমন কমিশনের (দুদক)...