বুধবার, ২৯ জুলাই ২০২৬

ভোটার তালিকা হালনাগাদ: এককোটি ভোটারযোগ্য নাগরিকের তথ্য সংগ্রহ

- Advertisement -
Single page 1st Paragraph

প্রায় ১ কোটি নাগরিকের তথ্য সংগ্রহ করেছে নির্বাচন কমিশন (ইসি) । ভোটার তালিকা হালনাগাদের সময় এ তথ্য সংগ্রহ করে ইসি। এরমধ্য থেকেই ২০২৩ সালে ৩০ লাখের মতো ভোটার তালিকাভুক্ত হবে। যারা বাকি থাকবে তারা পরের দুই বছরে আঠার বছর পূর্ণ হওয়া প্রেক্ষিতে স্বয়ক্রিয়ভাবে ভোটার হিসেবে যুক্ত হবে।

দেশজুড়ে চার ধাপে ভোটারযোগ্য ব্যক্তিদের তথ্য সংগ্রহ করা হয়। গত ২০ মে থেকে ২০ নভেম্বর পর্যন্ত এ তথ্য সংগ্রহ করে ইসি। এসময় বর্তমান ভোটার তালিকা থেকে বাদ দিতে মৃতদের তথ্য সংগ্রহও করা হয়েছে; এবার মৃত ভোটারের সংখ্যা প্রায় ২০ লাখের মতো।

ডিসেম্বরের মাঝামাঝিতে হালনাগাদের নতুন ভোটারদের ছবি তোলা, ১০ আঙ্গুলের ছাপ, আইরিশসহ বায়োমেট্রিক নিবন্ধন শেষ হবে।

এ ব্যাপারে নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ জানান, মাঠ পর্যায়ে একীভূত তথ্য অনলাইনে সব সময় আপডেট করা হচ্ছে। এখন পর্যন্ত ১ কোটির মতো ভোটারযোগ্য নাগরিকের তথ্য সংগ্রহ করা হয়েছে। ছবিসহ সবাইকে নিবন্ধনের আওতায় আনা হবে। এরপর খসড়া তালিকা ও চূড়ান্ত হওয়ার পর প্রকৃত ভোটার নিশ্চিত হবে।

তিনি জানান, প্রতিবছর ২ দশমিক ৫ শতাংশ হারে নতুন ভোটার যুক্ত হওয়ার লক্ষ্যমাত্রা ধরা হলেও তিন বছর মিলিয়ে এবার তথ্য সংগ্রহ ‘টার্গেট’ ছাড়িয়েছে। প্রায় ৮ শতাংশের উপরে হতে পারে। ১৫-১৭ বছরের অনেকের তথ্য নেওয়া হলেও ২ মার্চ চূড়ান্ত তালিকায় যারা যুক্ত হবে তারাই আগামী দ্বাদশ সংসদ ভোট দিতে পারবেন।

ইমা

এই বিভাগের সব খবর

হবিগঞ্জে এনসিপির পদযাত্রায় হামলা, আহত সারজিস-নাসীরুদ্দীন

হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী ও মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলমের গাড়িবহরে হামলা হয়েছে। মঙ্গলবার (২৮ জুলাই) সন্ধ্যা ৭টার দিকে শহরের...

আকবরশাহে চুরির ঘটনায় গ্রেপ্তার ২, ১০ ভরি স্বর্ণালংকার উদ্ধার

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) আকবরশাহ থানার অভিযানে একটি চুরির ঘটনার রহস্য উদ্ঘাটিত হয়েছে। এ ঘটনায় জড়িত দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের কাছ থেকে চুরি...

মিরসরাই শিল্পাঞ্চলে ৩০০ মিলিয়ন ডলার বিনিয়োগে আগ্রহী তুরস্কের সানকো

বাংলাদেশের বস্ত্র ও পাট খাতে বড় ধরনের বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছে তুরস্কের শীর্ষস্থানীয় টেক্সটাইল প্রতিষ্ঠান সানকো। প্রতিষ্ঠানটি দেশের মিরসরাই শিল্পাঞ্চলে প্রায় ৩০০ মিলিয়ন মার্কিন...

সর্বশেষ

হবিগঞ্জে এনসিপির পদযাত্রায় হামলা, আহত সারজিস-নাসীরুদ্দীন

হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী...

আকবরশাহে চুরির ঘটনায় গ্রেপ্তার ২, ১০ ভরি স্বর্ণালংকার উদ্ধার

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) আকবরশাহ থানার অভিযানে একটি চুরির...

মিরসরাই শিল্পাঞ্চলে ৩০০ মিলিয়ন ডলার বিনিয়োগে আগ্রহী তুরস্কের সানকো

বাংলাদেশের বস্ত্র ও পাট খাতে বড় ধরনের বিনিয়োগের আগ্রহ...

মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে চাই : মির্জা ফখরুল

মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার ডাক দিয়েছেন স্থানীয়...

বান্দরবানে ফলদ ও বনজ গাছের চারা বিতরণ

জেলার আলীকদম উপজেলায় আজ কৃষকদের আর্থ-সামাজিক অবস্থার উন্নয়ন এবং...

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আন্তর্জাতিক অভিবাসন সংস্থার নবনিযুক্ত চিফ অব মিশনের সাক্ষাৎ

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন আন্তর্জাতিক অভিবাসন...