রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬

নারায়ণগঞ্জে অস্ত্র ও ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার

- Advertisement -
Single page 1st Paragraph

নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জে অস্ত্র ও ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১১।

র‌্যাবসূত্রে জানা যায়,গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১১ এর একটি আভিযানিক দল বৃহস্পতিবার (২৪ নভেম্বর ) রাতে নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানাধীন ল্যান্ডিং স্টেশন এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে ১ টি ওয়ান শুটারগান, ১ রাউন্ড কার্তুজ এবং ২,৭০০ পিস (দুই হাজার সাতশত) পিস ইয়াবাসহ মোঃ রুবেল ভূইঁয়া (৩৬) নামক অস্ত্রধারী মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়।

প্রাথমিক অনুসন্ধান ও গ্রেপ্তার মাদক ব্যবসায়ীকে জিজ্ঞাসাবাদে জানা যায় যে, আসামী মোঃ রুবেল ভূইঁয়া নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানাধীন তারাবো দক্ষিণ পাড়া এলাকার মৃত তমিজ উদ্দিন ভূইঁয়ার ছেলে। সে একজন অবৈধ অস্ত্রধারী সন্ত্রাসী এবং মাদক ব্যবসায়ী। অবৈধ অস্ত্র প্রদর্শন করে সে মাদক ব্যবসাসহ বিভিন্ন ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করে আসছিল। এই ভয়ঙ্কর সন্ত্রাসীর ভয়ে এলাকার কেউ মুখ খুলতে সাহস পেত না। আর্থিকভাবে লাভবান হওয়ার জন্য দীর্ঘদিন যাবৎ বিভিন্ন অভিনব কৌশলে নিষিদ্ধ মাদকদ্রব্য ইয়াবা সংগ্রহ করে নিয়ে এসে নারায়ণগঞ্জ জেলাসহ এর আশপাশের এলাকায় ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল এবং সন্ত্রাসী কর্মকান্ড করার জন্য অবৈধ ওয়ান শুটারগান রেখেছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে রুবেল ভূইঁয়া স্বীকার করে।

রুবেল ভূইঁয়ার বিরুদ্ধে ইতিপূর্বে নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানায় ১ টি অস্ত্র আইনে, ১টি মাদক দ্রব্য আইনে, ৪ টি হত্যা চেষ্টা মামলা, ১ টি চুরি মামলা ও ১ টি বিস্ফোরক দ্রব্য আইনে মামলা সহ সর্বমোট ০৮ টি মামলা রয়েছে।

গ্রেপ্তার আসামীর বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য নারাণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

ইমা

এই বিভাগের সব খবর

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জ করা রিট খারিজ

আওয়ামী লীগ এবং এর সব অঙ্গ, সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করে জারি করা প্রজ্ঞাপনের বৈধতা চ্যালেঞ্জ করে করা রিট আবেদন ‘উত্থাপিত...

আয়ারল্যান্ড সফরের দ্বিতীয় দিনে গলফ ও পারিবারিক ব্যবসায় মনোযোগ ট্রাম্পের

দুই দিনের আয়ারল্যান্ড সফরের শেষ দিনে রোববার গলফ খেলা ও নিজের ব্যবসায়িক স্বার্থের প্রচারে মনোযোগ দিচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এদিকে, সফরের প্রথম দিনেই তার...

ডায়ালাইসিস সেবা মিলবে সকল জেলা-উপজেলায়

দ্রুততম সময়ের মধ্যেই দেশের সকল জেলা-উপজেলা পর্যায়ে কিডনি রোগীদের জন্য ডায়ালাইসিস সেবা চালু করতে যাচ্ছে বর্তমান সরকার। এ লক্ষ্যে ৫ হাজার নার্স ও মেডিকেল...

সর্বশেষ

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জ করা রিট খারিজ

আওয়ামী লীগ এবং এর সব অঙ্গ, সহযোগী ও ভ্রাতৃপ্রতিম...

আয়ারল্যান্ড সফরের দ্বিতীয় দিনে গলফ ও পারিবারিক ব্যবসায় মনোযোগ ট্রাম্পের

দুই দিনের আয়ারল্যান্ড সফরের শেষ দিনে রোববার গলফ খেলা...

ডায়ালাইসিস সেবা মিলবে সকল জেলা-উপজেলায়

দ্রুততম সময়ের মধ্যেই দেশের সকল জেলা-উপজেলা পর্যায়ে কিডনি রোগীদের...

মোহরা সায়েরা খাতুন কাদেরীয়া উচ্চ বিদ্যালয়ে ও ইসলামী সংস্কৃতিক অনুষ্ঠান

মোহরা সায়েরা খাতুন কাদেরীয়া বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ...

বিয়ের অনুষ্ঠান শেষে ফেরার পথে কভার্ড ভ্যানের ধাক্কায় মাইক্রোবাসের ৪ আরোহীর মৃত্যু

চট্টগ্রামের কর্ণফুলীতে মাইক্রোবাস ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত...

ফটিকছড়িতে ডাকাতির প্রস্তুতিকালে ১০টি দেশীয় অস্ত্রসহ গ্রেফতার ১

ফটিকছড়িতে ডাকাতির প্রস্তুতিকালে ১০টি দেশীয় অস্ত্রসহ আলোচিত সন্ত্রাসী ডেভিড...