বুধবার, ৫ আগস্ট ২০২৬

ইউনেস্কোর কমিটি থেকে পদত্যাগ করল রাশিয়া

- Advertisement -
Single page 1st Paragraph

রাশিয়ার রাষ্ট্রদূত ইউনেস্কোর গুরুত্বপূর্ণ কমিটির প্রধান পদ থেকে  পদত্যাগ করেছেন। এর মধ্যে দিয়ে সংস্থাটির কাজের অচলাবস্থা দূর হলো। তিনি এই গ্রুপটির প্রেসিডেন্টের দায়িত্ব পালন করছিলেন।

রাশিয়া গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে হামলা চালায়। এ প্রেক্ষিতে আমেরিকাসহ পশ্চিমা বিশ্ব মস্কোর ওপর একের পর এক নিষেধাজ্ঞা জারি করে। এর ফলে বিশ্বজুড়ে সাংস্কৃতিক স্থানসমূহের সংরক্ষণের দায়িত্বে থাকা ওয়ার্ল্ড হেরিটেজ কমিটির কাজ বাধাগ্রস্ত হচ্ছিল।এই কমিটির সদস্যদের কাছে মঙ্গলবার রুশ দূত আলেকজান্ডার কুজনেতসভ চিঠি পাঠিয়ে তার পদত্যাগের কথা জানান।

পত্রে তিনি বলেন, “ইউনেস্কোয় রুশ ফেডারেশনের স্থায়ী প্রতিনিধি হিসেবে আমি আমার মিশন সমাপ্তির কথা সম্মানের সঙ্গে জানাচ্ছি।”

জাতিসংঘের একজন কূটনৈতিক জানান, তার এ পদত্যাগের ফলে কমিটি নতুন প্রেসিডেন্টকে দ্রুত নিয়োগ দিতে পারবে।

উল্লেখ্য, ইউক্রেনে হামলার কারণে কমিটির প্রধান হিসেবে রাশিয়ার এ দায়িত্ব পালন নিয়ে অন্যান্য সদস্য রাষ্ট্রের মধ্যে ক্ষোভ ও অসন্তোষ সৃষ্টি হয়।

ইমা

এই বিভাগের সব খবর

জুলাই গণঅভ্যুত্থানে আহত যোদ্ধা মিতুর খোঁজ নিলেন প্রধানমন্ত্রী

জুলাই গণঅভ্যুত্থানে আহত যোদ্ধা মিতুর খোঁজ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আহত যোদ্ধা মিতু হাসপাতালের শয্যা থেকে আজ সরাসরি ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’- এর উদ্বোধনী অনুষ্ঠানে...

পুনর্গঠিত হয়েছে চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড

দেশের চলচ্চিত্র সার্টিফিকেশন কার্যক্রমকে আরও গতিশীল, আধুনিক ও সমন্বিত করার লক্ষ্যে ১৫ সদস্যের ‘বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড’ পুনর্গঠন করেছে সরকার। সম্প্রতি তথ্য ও সম্প্রচার...

জুলাই গণহত্যায় জড়িত সবার বিচার নিশ্চিত করবে সরকার : ভূমি প্রতিমন্ত্রী

ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন বলেছেন, ‘জুলাই গণহত্যার সাথে জড়িত সবার বিচার এই সরকার নিশ্চিত করবে। ১৭...

সর্বশেষ

জুলাই গণঅভ্যুত্থানে আহত যোদ্ধা মিতুর খোঁজ নিলেন প্রধানমন্ত্রী

জুলাই গণঅভ্যুত্থানে আহত যোদ্ধা মিতুর খোঁজ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক...

পুনর্গঠিত হয়েছে চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড

দেশের চলচ্চিত্র সার্টিফিকেশন কার্যক্রমকে আরও গতিশীল, আধুনিক ও সমন্বিত...

জুলাই গণহত্যায় জড়িত সবার বিচার নিশ্চিত করবে সরকার : ভূমি প্রতিমন্ত্রী

ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর...

নতুন বাংলাদেশের পথচলা শুরু হবে জুলাই স্মৃতি জাদুঘর থেকে : অধ্যাপক ইউনূস

অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেছেন,...

ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে হত্যাকাণ্ডের বিচার হবে স্বচ্ছ, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য : প্রধানমন্ত্রী

ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে হতাহতদের পরিবারের শোকাহত সদস্যদের আশ্বস্ত করে প্রধানমন্ত্রী...

জুলাই স্মৃতি জাদুঘরের দুয়ার খুলেছে, উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

চব্বিশের গণঅভ্যুত্থানের স্মৃতিচিহ্ন ধরে রাখার জন্য গড়ে তোলা জুলাই...