বুধবার, ৫ আগস্ট ২০২৬

মালয়েশিয়ার নতুন প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম

- Advertisement -
Single page 1st Paragraph

মালয়েশিয়ার নতুন প্রধানমন্ত্রী মনোনীত হয়েছেন প্রবীণ বিরোধী নেতা আনোয়ার ইব্রাহিম।

আজ বৃহস্পতিবার (২৪ নভেম্বর) বিকেল ৫টায় দেশটির দশম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবেন তিনি।

গত শনিবার মালয়েশিয়ার নির্বাচনে আনোয়ার বা সাবেক প্রধানমন্ত্রী মুহিউদ্দিন ইয়াসিন কেউই সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সাধারণ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারেননি যে কারণে তৈরি করা হয় ঝুলন্ত সংসদ।

তবে অন্যদের তুলনায় নির্বাচনে এগিয়ে ছিলেন আনোয়ার ইব্রাহিম।

বার্তা সংস্থা এএফপির বরাত দিয়ে বিবিসি বলেছে, মালয় শাসকদের মতামত বিবেচনার পর আনোয়ার ইব্রাহিমকে রাজা সুলতান আবদুল্লাহ মালয়েশিয়ার দশম প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দিতে সম্মতি দিয়েছেন।

১৯৯৩ সাল থেকে ১৯৯৮ সাল পর্যন্ত আনোয়ার ইব্রাহিম মালয়েশিয়ার উপ-প্রধানমন্ত্রী ছিলেন। সাবেক প্রধানমন্ত্রী মাহাথিরের উত্তরসূরী হওয়ার কথা ছিল তারই। কিন্তু ১৯৯৮ সালে দুর্নীতি ও সমকামিতার অভিযোগে দোষী সাব্যস্ত হওয়ায় উপ-প্রধানমন্ত্রীর পদ থেকে আনোয়ারকে বরখাস্ত করেন মাহাথির। তাকে রাজনীতিতেও নিষিদ্ধ করে আদালত।

পরে উচ্চ আদালতে আপিল করে ২০০৮ সালে নির্দোষ হিসেবে মুক্তিলাভ করেন আনোয়ার; রাজনীতি করার অধিকারও ফিরে পান তিনি। আপিলে প্রমাণিত হয়— তার বিরুদ্ধে আনা অভিযোগগুলো রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ছিল।

কারাগার থেকেমুক্তিলাভেরপর এতদিন পর্যন্ত মালয়েশিয়ার প্রধান বিরোধীদলীয় নেতা ছিলেন আনোয়ার ইব্রাহিম।

শনিবার মালয়েশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ দেওয়ান রাকিয়াত নির্বাচনের ভোটগ্রহণ হয়েছে। নির্বাচনে অংশ নেওয়া বড় তিনটি জোট হলো আনোয়ার ইব্রাহিমের নেতৃত্বাধীন সংস্কারপন্থী পাকাতান হারাপান কোয়ালিশন, মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী ইসমাইল সাবরি ইয়াকোব নেতৃত্বাধীন বারিসান ন্যাশনাল কোয়ালিশন এবং সাবেক প্রধানমন্ত্রী মুহিদ্দিন ইয়াসিনের নেতৃত্বাধীন রক্ষণশীল জোট পেরিকাতান ন্যাশনাল ব্লক।

এই বিভাগের সব খবর

জুলাই গণঅভ্যুত্থানে আহত যোদ্ধা মিতুর খোঁজ নিলেন প্রধানমন্ত্রী

জুলাই গণঅভ্যুত্থানে আহত যোদ্ধা মিতুর খোঁজ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আহত যোদ্ধা মিতু হাসপাতালের শয্যা থেকে আজ সরাসরি ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’- এর উদ্বোধনী অনুষ্ঠানে...

পুনর্গঠিত হয়েছে চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড

দেশের চলচ্চিত্র সার্টিফিকেশন কার্যক্রমকে আরও গতিশীল, আধুনিক ও সমন্বিত করার লক্ষ্যে ১৫ সদস্যের ‘বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড’ পুনর্গঠন করেছে সরকার। সম্প্রতি তথ্য ও সম্প্রচার...

জুলাই গণহত্যায় জড়িত সবার বিচার নিশ্চিত করবে সরকার : ভূমি প্রতিমন্ত্রী

ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন বলেছেন, ‘জুলাই গণহত্যার সাথে জড়িত সবার বিচার এই সরকার নিশ্চিত করবে। ১৭...

সর্বশেষ

জুলাই গণঅভ্যুত্থানে আহত যোদ্ধা মিতুর খোঁজ নিলেন প্রধানমন্ত্রী

জুলাই গণঅভ্যুত্থানে আহত যোদ্ধা মিতুর খোঁজ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক...

পুনর্গঠিত হয়েছে চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড

দেশের চলচ্চিত্র সার্টিফিকেশন কার্যক্রমকে আরও গতিশীল, আধুনিক ও সমন্বিত...

জুলাই গণহত্যায় জড়িত সবার বিচার নিশ্চিত করবে সরকার : ভূমি প্রতিমন্ত্রী

ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর...

নতুন বাংলাদেশের পথচলা শুরু হবে জুলাই স্মৃতি জাদুঘর থেকে : অধ্যাপক ইউনূস

অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেছেন,...

ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে হত্যাকাণ্ডের বিচার হবে স্বচ্ছ, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য : প্রধানমন্ত্রী

ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে হতাহতদের পরিবারের শোকাহত সদস্যদের আশ্বস্ত করে প্রধানমন্ত্রী...

জুলাই স্মৃতি জাদুঘরের দুয়ার খুলেছে, উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

চব্বিশের গণঅভ্যুত্থানের স্মৃতিচিহ্ন ধরে রাখার জন্য গড়ে তোলা জুলাই...