বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

কুমিল্লা-৭ উপনির্বাচন: আ.লীগের মনোনয়ন পেলেন ডা.প্রাণ গোপাল দত্ত

- Advertisement -
Single page 1st Paragraph

কুমিল্লা-৭ আসনের উপ-নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) সাবেক উপাচার্য ও কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বিশিষ্ট চিকিৎসক অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্ত।
শনিবার (১১ সেপ্টেম্বর) সকালে গণভবনে আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ডের সভায় এ সিদ্ধান্ত হয়েছে।
দলটির দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

চান্দিনা উপজেলা নিয়ে গঠিত কুমিল্লা-৭ আসনের টানা তিন মেয়াদসহ ৫ বারের এমপি ছিলেন অধ্যাপক আলী আশরাফ। গত ৩০ জুলাই তার মৃত্যুতে শূন্য হয় আসনটি। নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী, আগামী ৭ অক্টোবর এ আসনে ভোটগ্রহণ হবে।

সেখানে মনোনয়ন ফরম নিয়েছিলেন অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্ত, প্রয়াত এমপির ছেলে ও চান্দিনা উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুনতাকিম আশরাফ, উপজেলা আওয়ামী লীগের আইন সম্পাদক শাহজালাল মিঞা, কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সদস্য জাকির হোসেন ও দোল্লাই-নবাবপুর কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি মজিবুর রহমান।

আজ সকালে গণভবনে আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ডের সভায় বিশিষ্ট চিকিৎসক ডা.প্রাণ গোপাল দত্তকে মনোনয়ন প্রদানের এ সিদ্ধান্ত নেয়া হয়।

এই বিভাগের সব খবর

ভূমি মন্ত্রণালয়ের অধীনে রেজিস্ট্রেশন দপ্তর আনতে কমিটির সিদ্ধান্ত

ত্রয়োদশ জাতীয় সংসদের ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠকে আইন মন্ত্রণালয়ের অধীন রেজিস্ট্রেশন দপ্তরকে ভূমি মন্ত্রণালয়ের ন্যস্ত করার জন্য প্রয়োজনীয় কার্যক্রম ও পদক্ষেপ...

চট্টগ্রামে ডেঙ্গু প্রতিরোধ অভিযানে ৪ জনকে জরিমানা

চট্টগ্রাম নগরীর ডিটি রোডের মুনছুরাবাদ এলাকায় ডেঙ্গু প্রতিরোধে অভিযান চালিয়ে চারজনকে ৩৫ হাজার টাকা জরিমানা করেছে চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) ভ্রাম্যমাণ আদালত। বুধবার পরিচালিত এ...

একনেকে ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি টাকার মেট্রোরেলের ৩ প্রকল্পসহ ১২ প্রকল্প অনুমোদন

রাজধানীতে পরিবেশবান্ধব গণপরিবহন ব্যবস্থা সহজতর করতে তিনটি মেট্রোরেল প্রকল্পসহ ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি ৪০ লাখ টাকা ব্যয় সম্বলিত মোট ১২টি প্রকল্প অনুমোদন...

সর্বশেষ

ভূমি মন্ত্রণালয়ের অধীনে রেজিস্ট্রেশন দপ্তর আনতে কমিটির সিদ্ধান্ত

ত্রয়োদশ জাতীয় সংসদের ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম...

চট্টগ্রামে ডেঙ্গু প্রতিরোধ অভিযানে ৪ জনকে জরিমানা

চট্টগ্রাম নগরীর ডিটি রোডের মুনছুরাবাদ এলাকায় ডেঙ্গু প্রতিরোধে অভিযান...

একনেকে ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি টাকার মেট্রোরেলের ৩ প্রকল্পসহ ১২ প্রকল্প অনুমোদন

রাজধানীতে পরিবেশবান্ধব গণপরিবহন ব্যবস্থা সহজতর করতে তিনটি মেট্রোরেল প্রকল্পসহ...

বান্দরবানের বলীপাড়া বাজারে অগ্নিকাণ্ডে ১৩টি দোকান পুড়ে ছাই

জেলার থানচি উপজেলার বলীপাড়া বাজারে অগ্নিকাণ্ডে ১৩টি দোকান সম্পূর্ণ...

হ্যাঁচকা টানে শিক্ষিকার মৃত্যু: লুণ্ঠিত মালামাল ও ইয়াবাসহ গ্রেপ্তার ২

জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজার সামনে ছিনতাইকারীর হ্যাঁচকা টানে...

৯ মাসে খেলাপি ঋণ কমেছে প্রায় ৩ শতাংশ

ব্যাংক খাতে সংস্কার ও ঋণ আদায়ে জোরদার উদ্যোগের কারণে...