সোমবার, ১৩ জুলাই ২০২৬

থোয়াইন চানু মার্মা সভাপতি ও ইয়াছিন সাধারণ সম্পাদক

লামায় ফাইতং ইউনিয়ন আওয়ামী যুবলীগের সম্মেলন সম্পন্ন

- Advertisement -
Single page 1st Paragraph

সাংগঠনিক কার্যক্রমকে আরো গতিশীল ও শক্তিশালী করে তুলতে বান্দরবান জেলার লামা উপজেলার ফাইতং ইউনিয়ন আওয়ামী যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলন’২২ ঝাঁকঝমক পূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে।

জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে এ সম্মেলনের উদ্ভোধন করেন, উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি মো. জাহেদ উদ্দিন। মঙ্গলবার বিকেলে ফাইতং হেডম্যানপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি ছিলেন, বান্দরবান জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইসলাম বেবী।

এতে জেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক লক্ষী পদ দাস, সাংগঠনিক সম্পাদক ক্যসপ্রু মার্মা, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বাথোয়াইচিং মার্মা, সাধারণ সম্পাদক মো.জহিরুল ইসলাম, দপ্তর সম্পাদক অজহা ত্রিপুরা, জেলা যুবলীগের আহবায়ক কেলুমং মার্মা ও যুগ্ন আহবায়ক ওমর ফারুক, ফাইতং ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. জালাল উদ্দিন ও সাধারণ সম্পাদক ওমর ফারুক প্রমুখ বিশেষ অতিথি ছিলেন।

ইউনিয়ন আওয়ামী যুবলীগের সভাপতি থোয়্ইান চানু মার্মার সভাপতিত্বে সম্মেলনে প্রধান বক্তা ছিলেন, উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক প্রদীপ কান্তি দাশ। শেষে ইউনিয়নের সকল ওয়ার্ড কমিটির সদস্য ও উপস্থিত নেতাকর্মীদের সর্ব সম্মতিক্রমে থোয়াইন চানু মার্মাকে সভাপতি ও মো. ইয়াছিনকে সাধারণ সম্পাদক করে ৮ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি গঠন করা হয়। কমিটির অন্য পদে নির্বাচিতরা হলেন বোরহান উদ্দিন রিজু, সুইচিংমং মার্মা, সাদ্দাম হোসেন শাহিন ও আবু সাঈদ সহ-সভাপতি, মো. সাদ্দাম হোছাইন ও আবু হানিফ যুগ্ন-সাধারণ সম্পাদক।

পরে উপজেলা যুবলীগের সভাপতি মো. জাহেদ উদ্দিন ও সাধারণ সম্পাদক প্রদীপ কান্তি দাশ গঠিত নতুন কমিটির অনুমোদন দেন। কমিটি গঠনের সত্যতা নিশ্চিত করে লামা উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি মো. জাহেদ উদ্দিন বলেন, আগামী ১৫ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে উপজেলা কমিটির বরাবরে প্রেরণের শর্তে ৮ সদস্য বিশিষ্ট আংশিক নতুন কমিটি অনুমোদন দেয়া হয়েছে। এর আগেরদিন বিকেলে মো. শাহা আলম মেম্বারকে সভাপতি ও খোকন বড়ুয়াকে সাধারণ সম্পাদক করে রুপসীপাড়া ইউনিয়ন আওয়ামী যুবলীগের ১৩ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি গঠন করা হয়। কমিটির অন্য পদে নির্বাচিতরা হলেন-আব্দুল কাইয়ুম, এনামুল আলম রাসেল ও রাসেল বড়ুয়া সহ-সভাপতি, আইয়ুব আলী রানা, আব্দুস শুক্কুর ও ওসমান গণি যুগ্ন সাধারণ সম্পাদক, মংসুইচিং মার্মা, ইমাম হোসেন ও সৌরভ বড়ুয়া সাংগঠনিক সম্পাদক, আইরুল ইসলাম শাহিন প্রচার ও প্রকাশনা সম্পাদক এবং জাবের উদ্দিন জুয়েল দপ্তর সম্পাদক।

ইমা

এই বিভাগের সব খবর

চট্টগ্রাম-কক্সবাজার ট্রেন চলাচল স্বাভাবিক

টানা ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত চট্টগ্রাম-কক্সবাজার রেলপথের জানআলীহাট-ষোলশহর সেকশনের মেরামত কাজ সম্পন্ন করেছে বাংলাদেশ রেলওয়ে। ফলে আজ থেকে ঢাকা-কক্সবাজার ও চট্টগ্রাম-কক্সবাজার রুটে...

চট্টগ্রামের সাম্প্রতিক ভয়াবহ বন্যা: কারণ অনুসন্ধান এবং আধুনিক প্রযুক্তি ও AI-এর মাধ্যমে স্থায়ী সমাধান

সম্প্রতি বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপ ও সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে চট্টগ্রামে স্মরণকালের ভয়াবহতম বন্যা ও জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। গত কয়েকদিনে ৪৩ বছরের মধ্যে সর্বোচ্চ (৪১২...

ফল প্রকাশ, প্রাথমিক বৃত্তি পেল ৭৯২৪৬ শিক্ষার্থী

প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২৫-এ সারা দেশে মোট ৭৯ হাজার ২৪৬ শিক্ষার্থী বৃত্তি পেয়েছে। এর মধ্যে ট্যালেন্টপুল বৃত্তি পেয়েছে ৩২ হাজার ৯৬৫ জন এবং সাধারণ...

সর্বশেষ

চট্টগ্রাম-কক্সবাজার ট্রেন চলাচল স্বাভাবিক

টানা ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত চট্টগ্রাম-কক্সবাজার রেলপথের...

চট্টগ্রামের সাম্প্রতিক ভয়াবহ বন্যা: কারণ অনুসন্ধান এবং আধুনিক প্রযুক্তি ও AI-এর মাধ্যমে স্থায়ী সমাধান

সম্প্রতি বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপ ও সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে...

ফল প্রকাশ, প্রাথমিক বৃত্তি পেল ৭৯২৪৬ শিক্ষার্থী

প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২৫-এ সারা দেশে মোট ৭৯ হাজার...

চট্টগ্রামে ভারী বৃষ্টি, সড়কে হাঁটুপানি

চট্টগ্রামে আবারও ভারী বৃষ্টিপাত শুরু হয়েছে। টানা বর্ষণে নগরের...

প্রধানমন্ত্রী দুর্যোগের সার্বিক বিষয়ে নিজেই মনিটরিং করছেন : ত্রাণ প্রতিমন্ত্রী

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী এম ইকবাল হোসেইন বলেছেন,...

কক্সবাজারে পাহাড় ধসে স্ত্রীর মৃত্যু, অল্পের জন্য প্রাণে বাঁচলেন স্বামী

রাতের খাবারের আয়োজন করছিলেন স্বামী-স্ত্রী। সেটাই কাল হলো তাদের...