সোমবার, ১৩ জুলাই ২০২৬

পুলিশ ফাঁড়িতে হামলা: ভাটিয়ারি থেকে মাদক সম্রাট হানিফ ও তার ভাই গ্রেপ্তার

- Advertisement -
Single page 1st Paragraph

চান্দগাঁও থানার কালুরঘাট পুলিশ ফাঁড়িতে হামলা চালিয়ে ছিনিয়ে নেয়া সেই মাদক ব্যবসায়ী হানিফকে ভাটিয়ারী থেকে গ্রেপ্তার করেছে চট্টগ্রাম নগর গোয়েন্দা পুলিশ। এ সময় তার সহোদর তৃতীয় লিঙ্গের ইয়াসিনকেও গ্রেপ্তার করা হয়েছে।

বুধবার (২৩ নভেম্বর)বিষয়টি  নিশ্চিত করেন সিএমপির গোয়েন্দা বিভাগের উপ-কমিশনার (উত্তর) মোহাম্মদ আলী হোসেন। এর আগে মঙ্গলবার রাতের দিকে সীতাকুণ্ড থানাধীন ভাটিয়ারি এলাকায় ঢাকামুখী একটি বাস থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

ওসি মাঈনুর রহমান চৌধুরী বলেন, গত শনিবার রাতে গ্রেপ্তারের পর পুলিশের ওপর হামলা চালিয়ে হানিফকে ছিনিয়ে নিয়ে যায় তার সহযোগী ও তৃতীয় লিঙ্গের লোকজন। তাদের ধরতে পুলিশ বিভিন্নভাবে তৎপরতা চালায়। পরে মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে সীতাকুণ্ডে ঢাকাগামী একটি বাস থেকে হানিফ ও তার ভাই ইয়াসিনকে গ্রেপ্তার করা হয়। হানিফের বিরুদ্ধে থানায় পাঁচটি মামলা রয়েছে।

এর আগে গত সোমবার (২১ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টায় মৌলভীবাজার রেললাইন সংলগ্ন এলাকা থেকে ফাড়ির ইনচার্জ এসআই শরীফ রোকনুজ্জামানের কাছ থেকে ছিনিয়ে নেয়া ওয়ারলেস সেটটি পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করে পুলিশ।

পুলিশের ওপর হামলা, ফাঁড়ি ভাঙচুরের ঘটনায় একটি এবং ইয়াবাসহ আটকের ঘটনায় আরেকটিসহ মোট দুটি মামলা করে পুলিশ। হামলা মামলায় এজহার নামীয় ১৪ জন ও অজ্ঞাত ২১০ জনকে আসামি করা হয়েছে। মাদক মামলায় হানিফ ও শরীফকে আসামি করা হয়েছে। আটক আটজনকে হামলা ও ভাঙচুর মামলায় গ্রেপ্তার দেখানো হয়। গতকাল মঙ্গলবার গ্রেপ্তার আট আসামির তিন দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

গ্রেপ্তার হওয়া আসামিরা হলেন— রাব্বি ইসলাম রবিন প্রকাশ মনি হিজড়া (২২), ফরিদুল ইসলাম প্রকাশ সুন্দরী হিজড়া (২০), বাদশা প্রকাশ ববিতা হিজড়া (১৮), আব্দুল জলিল (২০), দিল মোহাম্মদ (১৮), আব্দুর রহমান (১৮), আকলিমা আক্তার আঁখি (৩৫) ও মো. ইব্রাহিম (২৮)।

উল্লেখ্য, গত শনিবার সন্ধ্যা ৬টার দিকে চান্দগাঁও থানার মোহরার রেললাইন কেন্দ্রিক মাদক সম্রাট হানিফের আস্তানায় অভিযান চালিয়ে ইয়াবাসহ আটক করে পুলিশ। যদিও হানিফকে ডেরা থেকে আটকের ঘণ্টাখানেকের মধ্যেই কালুরঘাট পুলিশ ফাঁড়ি থেকে ছিনিয়ে নেয় তার সহযোগীরা।

এসময় পুলিশের সঙ্গে হানিফের হিজড়াবাহিনীরও সংঘর্ষ হয়। ভাইকে ছিনিয়ে নিতে বিশাল হিজড়া বাহিনী নিয়ে কালুরঘাট পুলিশ ফাঁড়িতে হামলা চালায় বোন নাজমা আক্তার নাজু (২২)।

ফাঁড়ি ভাঙচুর করে মাদককারবারি হানিফ ও সহযোগী শরীফকে পুলিশ হেফাজত থেকে ছিনিয়ে নিতে পারলেও দিতে হয়েছে নিজের জীবন। আসামি ছিনিয়ে নেয়ার সময় পুলিশের সঙ্গে হানিফ বাহিনীর সংঘর্ষে গুলিতে গুরুতর আহত হন নাজমা আক্তার নাজু। তাকে উদ্ধার করে প্রথমে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে এবং পরে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে রাত ৮টার দিকে তার মৃত্যু হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সম্পর্কে নাজমা চিহ্নিত মাদক কারবারি হানিফের বোন। পটুয়াখালীর মীর্জাগঞ্জের বাসিন্দা হানিফ মোহরার ৯ নম্বর ও ৮ নম্বর রেললাইনকেন্দ্রিক ইয়াবা-মদসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ড নিয়ন্ত্রণ করে। এসব কাজে হিজড়া নামধারী (তৃতীয় লিঙ্গের) একটি বাহিনীও রয়েছে তার। সরকারদলীয় কতিপয় নেতাকে ভাগ-বাটোয়ারা দিয়ে অনেকটা নির্বিঘ্নে মাদক ব্যবসা চালিয়ে আসছিল হানিফ। মাদক ও খুনসহ একাধিক মামলা থাকার পরও হানিফ থেকে যায় পুলিশের ধরাছোঁয়ার বাইরে।

স্থানীয়রা জানান, ২০২০ সালের অক্টোবরে মৌলভী বাজারের ৯ নম্বর পোল এলাকায় মাদক ব্যবসার অভিযোগে আগেও একবার হানিফকে আটক করেছিল র‌্যাব সদস্যরা। তবে সেবারও সড়ক অবরোধ ও হামলার মাধ্যমে তাকে ছিনিয়ে নেয় তৃতীয় লিঙ্গের দলসহ তার সহযোগীরা। হানিফের বাবা, ভাই-বোন মাদক কারবারে জড়িত বলে পুলিশ ও স্থানীয়রা জানিয়েছেন।

ইমা

এই বিভাগের সব খবর

চট্টগ্রাম-কক্সবাজার ট্রেন চলাচল স্বাভাবিক

টানা ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত চট্টগ্রাম-কক্সবাজার রেলপথের জানআলীহাট-ষোলশহর সেকশনের মেরামত কাজ সম্পন্ন করেছে বাংলাদেশ রেলওয়ে। ফলে আজ থেকে ঢাকা-কক্সবাজার ও চট্টগ্রাম-কক্সবাজার রুটে...

চট্টগ্রামের সাম্প্রতিক ভয়াবহ বন্যা: কারণ অনুসন্ধান এবং আধুনিক প্রযুক্তি ও AI-এর মাধ্যমে স্থায়ী সমাধান

সম্প্রতি বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপ ও সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে চট্টগ্রামে স্মরণকালের ভয়াবহতম বন্যা ও জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। গত কয়েকদিনে ৪৩ বছরের মধ্যে সর্বোচ্চ (৪১২...

ফল প্রকাশ, প্রাথমিক বৃত্তি পেল ৭৯২৪৬ শিক্ষার্থী

প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২৫-এ সারা দেশে মোট ৭৯ হাজার ২৪৬ শিক্ষার্থী বৃত্তি পেয়েছে। এর মধ্যে ট্যালেন্টপুল বৃত্তি পেয়েছে ৩২ হাজার ৯৬৫ জন এবং সাধারণ...

সর্বশেষ

চট্টগ্রাম-কক্সবাজার ট্রেন চলাচল স্বাভাবিক

টানা ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত চট্টগ্রাম-কক্সবাজার রেলপথের...

চট্টগ্রামের সাম্প্রতিক ভয়াবহ বন্যা: কারণ অনুসন্ধান এবং আধুনিক প্রযুক্তি ও AI-এর মাধ্যমে স্থায়ী সমাধান

সম্প্রতি বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপ ও সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে...

ফল প্রকাশ, প্রাথমিক বৃত্তি পেল ৭৯২৪৬ শিক্ষার্থী

প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২৫-এ সারা দেশে মোট ৭৯ হাজার...

চট্টগ্রামে ভারী বৃষ্টি, সড়কে হাঁটুপানি

চট্টগ্রামে আবারও ভারী বৃষ্টিপাত শুরু হয়েছে। টানা বর্ষণে নগরের...

প্রধানমন্ত্রী দুর্যোগের সার্বিক বিষয়ে নিজেই মনিটরিং করছেন : ত্রাণ প্রতিমন্ত্রী

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী এম ইকবাল হোসেইন বলেছেন,...

কক্সবাজারে পাহাড় ধসে স্ত্রীর মৃত্যু, অল্পের জন্য প্রাণে বাঁচলেন স্বামী

রাতের খাবারের আয়োজন করছিলেন স্বামী-স্ত্রী। সেটাই কাল হলো তাদের...