সোমবার, ১৩ জুলাই ২০২৬

রেলওয়ে কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, গ্রেপ্তার ৫

- Advertisement -
Single page 1st Paragraph

ছয় মাস আগে রেলওয়ে কর্মকর্তা পরিচয়ে নিলাম পাইয়ে দেওয়ার কথা বলে প্রতারণার অভিযোগে পাঁচজনকে গ্রেপ্তার করেছে খুলশী থানা পুলিশ।
গ্রেপ্তার পাঁচজন হলেন- নুরুল হক নুরু (৬০), আব্দুল গফুর (৬৪), নাদেরুজ্জামান নাদু (৬৫), আব্দুল্লাহ আল মামুন ওরফে শাহাদাত (৪৮) ও মোজাহেরুল হক মুকুল (৫২)। তাদের মধ্যে নাদেরুজ্জামানকে ঢাকার খিলগাঁও, মুকুলকে চট্টগ্রামের আকবর শাহ ও অন্যদের ঢাকার মতিঝিল এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।
সোমবার থেকে মঙ্গলবার পর্যন্ত ঢাকা ও চট্টগ্রামের বিভিন্ন স্থানে টানা অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
খুলশী থানার ওসি সন্তোষ কুমার চাকমা বলেন, গ্রেপ্তার ব্যক্তিরা রেলওয়ে কর্মকর্তা পরিচয়ে পুরাতন মালামালের ক্রেতাদের রেলওয়ের গুদামে নিয়ে যেতেন। পরে ওইসব মালামাল কিনে দেওয়ার কথা বলে প্রতারণা করে টাকা হাতিয়ে নিতেন। তাদের বিরুদ্ধে চট্টগ্রাম ছাড়াও ঢাকা এবং নীলফামারীর সৈয়দপুর থানায় মামলা আছে।
তিনি আরও বলেন, চট্টগ্রামের এক পুরাতন ব্যাটারি বিক্রেতাকে রেলওয়ের পরিত্যক্ত ব্যাটারি নিলামে নিয়ে দেওয়ার কথা বলে গত ২৮ ও ২৯ মে দুই দফায় পাঁচ লাখ টাকা হাতিয়ে নিয়ে তারা পালিয়ে যায়। পরে তাদের সন্ধান না পেয়ে আবু নাছের মো. গোলাম রসুল নামে ওই ব্যবসায়ী খুলশী থানায় মামলা করেন। ওই মামলার পরিপ্রেক্ষিতে তাদের গ্রেপ্তার করা হয়।

এই বিভাগের সব খবর

চট্টগ্রাম-কক্সবাজার ট্রেন চলাচল স্বাভাবিক

টানা ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত চট্টগ্রাম-কক্সবাজার রেলপথের জানআলীহাট-ষোলশহর সেকশনের মেরামত কাজ সম্পন্ন করেছে বাংলাদেশ রেলওয়ে। ফলে আজ থেকে ঢাকা-কক্সবাজার ও চট্টগ্রাম-কক্সবাজার রুটে...

চট্টগ্রামের সাম্প্রতিক ভয়াবহ বন্যা: কারণ অনুসন্ধান এবং আধুনিক প্রযুক্তি ও AI-এর মাধ্যমে স্থায়ী সমাধান

সম্প্রতি বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপ ও সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে চট্টগ্রামে স্মরণকালের ভয়াবহতম বন্যা ও জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। গত কয়েকদিনে ৪৩ বছরের মধ্যে সর্বোচ্চ (৪১২...

ফল প্রকাশ, প্রাথমিক বৃত্তি পেল ৭৯২৪৬ শিক্ষার্থী

প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২৫-এ সারা দেশে মোট ৭৯ হাজার ২৪৬ শিক্ষার্থী বৃত্তি পেয়েছে। এর মধ্যে ট্যালেন্টপুল বৃত্তি পেয়েছে ৩২ হাজার ৯৬৫ জন এবং সাধারণ...

সর্বশেষ

চট্টগ্রাম-কক্সবাজার ট্রেন চলাচল স্বাভাবিক

টানা ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত চট্টগ্রাম-কক্সবাজার রেলপথের...

চট্টগ্রামের সাম্প্রতিক ভয়াবহ বন্যা: কারণ অনুসন্ধান এবং আধুনিক প্রযুক্তি ও AI-এর মাধ্যমে স্থায়ী সমাধান

সম্প্রতি বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপ ও সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে...

ফল প্রকাশ, প্রাথমিক বৃত্তি পেল ৭৯২৪৬ শিক্ষার্থী

প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২৫-এ সারা দেশে মোট ৭৯ হাজার...

চট্টগ্রামে ভারী বৃষ্টি, সড়কে হাঁটুপানি

চট্টগ্রামে আবারও ভারী বৃষ্টিপাত শুরু হয়েছে। টানা বর্ষণে নগরের...

প্রধানমন্ত্রী দুর্যোগের সার্বিক বিষয়ে নিজেই মনিটরিং করছেন : ত্রাণ প্রতিমন্ত্রী

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী এম ইকবাল হোসেইন বলেছেন,...

কক্সবাজারে পাহাড় ধসে স্ত্রীর মৃত্যু, অল্পের জন্য প্রাণে বাঁচলেন স্বামী

রাতের খাবারের আয়োজন করছিলেন স্বামী-স্ত্রী। সেটাই কাল হলো তাদের...