শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬

হাড্ডাহাড্ডি লড়াইয়ে পোল্যান্ড-মেক্সিকো ম্যাচ, গোলের দেখা পায়নি কেউ

- Advertisement -
Single page 1st Paragraph

স্ট্রাইকার রবার্ট লিওয়ানদোস্কি পেনাল্টি মিসের খেসারত দিলো পোল্যান্ড। ২২তম ফিফা বিশ্বকাপে গ্রুপ-সি’তে নিজেদের প্রথম ম্যাচে মেক্সিকোর সাথে আজ দিনের তৃতীয় ম্যাচে গোলশূন্য ড্র করেছে পোল্যান্ড। ৫৪ মিনিটে পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হন লিওয়ানদোস্কি।
দোহার ৯৭৪ স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচের সপ্তম মিনিটে প্রথম গোলের সুযোগ পেয়েছিলো পোল্যান্ড। মিডফিল্ডার পিওটর জিয়েলিনিস্কির ক্রসে হেড করেছিলেন স্ট্রাইকার রবার্ট লিওয়ানদোস্কি হেড লক্ষ্যভ্রষ্ট হলে এগিয়ে যাওয়া হয়নি পোলিশদের।
ম্যাচের ২৬ মিনিটে গোছানো একটি আক্রমন করে মেক্সিকো। মিডফিল্ডার হেক্টর হেরেরার ক্রসে দারুন হেডে বল পোল্যান্ডের গোলমুখেই রেখেছিলেন স্ট্রাইকার এ্যালেক্সিস ভেগার। কিন্তু দারুণ দক্ষতায় বলটি রুখে দেন প্রতিপক্ষের গোলরক্ষক ওজিনে সিজিসনি।
প্রথমার্ধের বাকী সময়ে বল দখলের লড়াই করলে, আক্রমন করতে না পারায় গোলশূন্য শেষ হয় প্রথমার্ধ । এই অর্ধে ৬টি শট নিয়েছিল মেক্সিকো। ১টিও টার্গেটে ছিলো না। পোল্যান্ড মাত্র ১টি শট নেয় সেটি ছিলো টার্গেটহীন। ম্যাচের ৬৩ শতাংশ বল মেক্সিকোন দখলেই ছিলো।
দ্বিতীয়ার্ধের শুরুর দিকেই ৫৪ মিনিটে পেনাল্টি পায় পোল্যান্ড। নিজেদের বক্সের ভেতর মেক্সিকোর ডিফেন্ডার হেক্টর মোরেনো শার্ট টেনে ধরেন লিওয়ানদোস্কির । ভিডিও অ্যসিস্ট্যান্ট রেফারির সহায়তায় (ভিএআর) পেনাল্টি পায় পোল্যান্ড। কিন্তু পেনাল্টি কিকে গোল করতে ব্যর্থ লিওয়ানদোস্কি। তার শটটি বা-দিকে ঝাঁপিয়ে পড়ে আটকে দেন মেক্সিকোর গোলরক্ষক গুইলারমো ওচোয়া।
৮০ মিনিটে মেক্সিকোর ডিফেন্ডা জেসুস গালারডোর পাস থেকে ডি বক্সে বল পেয়ে ডান পায়ে শট নেন ভেগা। কিন্তু তা রুখে দেন পোল্যান্ডের গোলরক্ষক।
ম্যাচের বাকী শেষ সময়ে আক্রমন করলেও কোন দলই বল খুঁজে পায়নি। আর শেষ পর্যন্ত ড্র নিয়ে মাঠ ছাড়তে হয় দুই দলকে । পেনাল্টি মিসের আক্ষেপটা বেশিই কষ্ট দিয়েছে পোল্যান্ড ও লিওয়ানদোস্কিকে এটি বলার অপেক্ষা রাখে না।
আগামী ২৬ নভেম্বর এডুকেশন সিটি স্টেডিয়ামে নিজেদের দ্বিতীয় ম্যাচে সৌদি আরবের মুখোমুখি হবে পোল্যান্ড। একই দিন লুসাইল স্টেডিয়ামে আর্জেন্টিনার বিপক্ষে খেলবে মেক্সিকো।

এই বিভাগের সব খবর

১৭ বছরের ভুল জ্বালানি নীতির কারণে ভুগছে চট্টগ্রাম: এরশাদ উল্লাহ এমপি

চট্টগ্রামে চলমান গ্যাস সংকট শিগগিরই  কেটে যাবে বলে আশা প্রকাশ করেছেন চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য এরশাদ উল্লাহ। তিনি বলেন, ‘ইরান-মার্কিন যুদ্ধের কারণে আমদানিকৃত এলএনজির (লিক্যুইফায়েড...

২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়া কোনো স্লোগান নয়, পরিকল্পনা : প্রধানমন্ত্রী

২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন,...

নভেম্বরে আন্তর্জাতিক টুর্নামেন্টে মুখোমুখি ব্রাজিল-জাপান

চার দল নিয়ে আগামী নভেম্বরে সিঙ্গাপুরে অনুষ্ঠেয় ‘মিজুহো ব্লু চ্যালেঞ্জ’ আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্ট স্বাগতিক সিঙ্গাপুর ছাড়াও অংশ নেবে ব্রাজিল, জাপান ও প্যারাগুয়ে। বার্তা সংস্থা এএফপিকে...

সর্বশেষ

১৭ বছরের ভুল জ্বালানি নীতির কারণে ভুগছে চট্টগ্রাম: এরশাদ উল্লাহ এমপি

চট্টগ্রামে চলমান গ্যাস সংকট শিগগিরই  কেটে যাবে বলে আশা...

২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়া কোনো স্লোগান নয়, পরিকল্পনা : প্রধানমন্ত্রী

২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার...

নভেম্বরে আন্তর্জাতিক টুর্নামেন্টে মুখোমুখি ব্রাজিল-জাপান

চার দল নিয়ে আগামী নভেম্বরে সিঙ্গাপুরে অনুষ্ঠেয় ‘মিজুহো ব্লু...

ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে ১ বিলিয়ন ডলারের চুক্তি সই

রাষ্ট্রীয় তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারির আধুনিকায়নে ইসলামী উন্নয়ন ব্যাংকের...

সমাজ বিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান সমাজ বিরোধী অপশক্তি আর যাতে মাথাচাড়া...

ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি : আইরিন খান

জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত আইরিন জুবাইদা খান বলেছেন,...