রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬

মুক্তিপণ দাবিকারী অপহরণকারী গ্রেপ্তার,অপহৃত দুই ব্যক্তি উদ্ধার

- Advertisement -
Single page 1st Paragraph

র‌্যাব-১১ এর একটি আভিযানিক দল গত  সোমবার(২১ নভেম্বর) বিকালে নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ থানাধীন উদ্ধবগঞ্জ এলাকায় অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে অপহরণকারী সাইফুর রহমান শোভন (২৬), পিতা- মোহাম্মদ আলী, সাং- উত্তর হাজীগঞ্জ পাঠানতলী, থানা- ফতুল্লা, জেলা- নারায়ণগঞ্জ’কে গ্রেপ্তার ও ভিকটিম মোঃ মাহির আফসার মুন্না (৩৩) এবং মোঃ ইলমান উদ্দিন চৌধুরী (২৭)’দেরকে উদ্ধার করা হয়

গ্রেপ্তার আসামীকে জিজ্ঞাসাবাদ ও প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, গ্রেপ্তার সাইফুর রহমান শোভন তার সহযোগী আরও অজ্ঞাতনামা ১০/১২ জন আসামীসহ ভিকটিম মোঃ মাহির আফসার মুন্না (৩৩) এবং মোঃ ইলমান উদ্দিন চৌধুরী (২৭)’দেরকে অপহরণ করে এলোপাথাড়িভাবে মারধর করে এবং গুরুতর আঘাত ও ক্ষয়ক্ষতির ভয়ভীতি দেখিয়ে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা মুক্তিপণ দাবি করে। সে সময় উদ্ধবগঞ্জ এলাকায় আমিন সুপার মার্কেটের সামনে র‌্যাব-১১,এর টহল দলের দৃষ্টি গোচর হলে তাৎক্ষণিকভাবে অপহরণকারী চক্রের মূলহোতা সাইফুর রহমান শোভনকে গ্রেপ্তার করা হয় এবং তার অপর সহযোগীরা পালিয়ে যাওয়ায় র‌্যাব-১১ কর্তৃক পলাতক আসামীদেরকে গ্রেপ্তারগ করার কার্যক্রম চলমান আছে।

গ্রেপ্তার আসামীর বিরুদ্ধে ভিকটিম মোঃ মাহির আফসার মুন্না বাদী হয়ে সোনারগাঁ থানায় একটি নিয়মিত মামলা রুজু করেছেন।

ইমা

 

এই বিভাগের সব খবর

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জ করা রিট খারিজ

আওয়ামী লীগ এবং এর সব অঙ্গ, সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করে জারি করা প্রজ্ঞাপনের বৈধতা চ্যালেঞ্জ করে করা রিট আবেদন ‘উত্থাপিত...

আয়ারল্যান্ড সফরের দ্বিতীয় দিনে গলফ ও পারিবারিক ব্যবসায় মনোযোগ ট্রাম্পের

দুই দিনের আয়ারল্যান্ড সফরের শেষ দিনে রোববার গলফ খেলা ও নিজের ব্যবসায়িক স্বার্থের প্রচারে মনোযোগ দিচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এদিকে, সফরের প্রথম দিনেই তার...

ডায়ালাইসিস সেবা মিলবে সকল জেলা-উপজেলায়

দ্রুততম সময়ের মধ্যেই দেশের সকল জেলা-উপজেলা পর্যায়ে কিডনি রোগীদের জন্য ডায়ালাইসিস সেবা চালু করতে যাচ্ছে বর্তমান সরকার। এ লক্ষ্যে ৫ হাজার নার্স ও মেডিকেল...

সর্বশেষ

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জ করা রিট খারিজ

আওয়ামী লীগ এবং এর সব অঙ্গ, সহযোগী ও ভ্রাতৃপ্রতিম...

আয়ারল্যান্ড সফরের দ্বিতীয় দিনে গলফ ও পারিবারিক ব্যবসায় মনোযোগ ট্রাম্পের

দুই দিনের আয়ারল্যান্ড সফরের শেষ দিনে রোববার গলফ খেলা...

ডায়ালাইসিস সেবা মিলবে সকল জেলা-উপজেলায়

দ্রুততম সময়ের মধ্যেই দেশের সকল জেলা-উপজেলা পর্যায়ে কিডনি রোগীদের...

মোহরা সায়েরা খাতুন কাদেরীয়া উচ্চ বিদ্যালয়ে ও ইসলামী সংস্কৃতিক অনুষ্ঠান

মোহরা সায়েরা খাতুন কাদেরীয়া বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ...

বিয়ের অনুষ্ঠান শেষে ফেরার পথে কভার্ড ভ্যানের ধাক্কায় মাইক্রোবাসের ৪ আরোহীর মৃত্যু

চট্টগ্রামের কর্ণফুলীতে মাইক্রোবাস ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত...

ফটিকছড়িতে ডাকাতির প্রস্তুতিকালে ১০টি দেশীয় অস্ত্রসহ গ্রেফতার ১

ফটিকছড়িতে ডাকাতির প্রস্তুতিকালে ১০টি দেশীয় অস্ত্রসহ আলোচিত সন্ত্রাসী ডেভিড...