রবিবার, ১ নভেম্বর ২০২৬

নারায়ণগঞ্জে গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার,প্রাইভেটকার জব্দ

- Advertisement -
Single page 1st Paragraph

র‌্যাব-১১ একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে গত ২১ নভেম্বর  দিবাগত রাতে নারায়ণগঞ্জ জেলার বন্দর থানা এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে নারায়ণগঞ্জ জেলার বন্দর থানাধীন ঢাকেশ্বরী সাকিনস্থ রশিদ চেয়ারম্যান এর অনস্টার মশার কয়েল কারখানার সামনে মদনপুর টু বন্দরগামী রাস্তার উপরে চেকপোষ্ট স্থাপন করে ৫০ কেজি গাঁজাসহ দু্ই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করে। এ সময়  মাদক পরিবহনের কাজে ব্যবহৃত প্রাইভেটকার জব্দ করে।

গ্রেপ্তার দুই মাদক ব্যবসায়ী আসামী  মোঃ ইমান হোসেন (২৫), পিতা- মৃত আসলাম মিয়া, সাং-রসুলপুর, থানা-সদর দক্ষিণ, জেলা-কুমিল্লা ও মহসিন হোসেন (২৪), পিতা- মোতালেব হাওলাদার, সাং-শিবপুর রনখোলা, থানা-পালং মডেল থানা, জেলা-শরিয়তপুর। গ্রেপ্তার আসামীরা আর্থিকভাবে লাভবান হওয়ার জন্য নিষিদ্ধ মাদকদ্রব্য গাঁজা কুমিল্লা জেলার সীমান্তবর্তী এলাকা হতে পরিবহন করে নিয়ে এসে নারায়ণগঞ্জ ও এর আশেপাশের এলাকায় দীর্ঘদিন ধরে বিক্রয় ও সরবরাহ করে আসছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়।

গ্রেপ্তার আসামীদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য নারাণগঞ্জ জেলার বন্দর থানায় হস্তান্তর করা হয়েছে।

ইমা

 

এই বিভাগের সব খবর

এইচএসসিতে চট্টগ্রাম বোর্ডে কমেছে পাসের হার ও জিপিএ-৫

চট্টগ্রাম শিক্ষা বোর্ডের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় পাঁচ বছর ধরে ধারাবাহিকভাবে কমছে পাসের হার। ২০২২ সালে যেখানে প্রতি ১০০ জন পরীক্ষার্থীর মধ্যে ৮০ জনের...

এইচএসসি ও সমমানের পরীক্ষায় পাসের হার ৫২.১২ শতাংশ

চলতি বছরের উচ্চমাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। এ বছর ১১টি শিক্ষা বোর্ডে গড় পাসের হার ৫২.১২ শতাংশ এবং জিপিএ-৫...

জাপানের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক জোরদার ও বিকল্প অর্থায়নে সহযোগিতা বাড়াতে চায় বাংলাদেশ

জাপানের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক আরও জোরদার এবং অবকাঠামো উন্নয়ন ও বাণিজ্য সম্প্রসারণে বিকল্প অর্থায়নের মাধ্যমে সহযোগিতা বাড়ানোর ওপর গুরুত্ব দিয়েছে বাংলাদেশ। এ লক্ষ্যে বাংলাদেশের অর্থমন্ত্রী...

সর্বশেষ

এইচএসসিতে চট্টগ্রাম বোর্ডে কমেছে পাসের হার ও জিপিএ-৫

চট্টগ্রাম শিক্ষা বোর্ডের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় পাঁচ বছর...

এইচএসসি ও সমমানের পরীক্ষায় পাসের হার ৫২.১২ শতাংশ

চলতি বছরের উচ্চমাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার...

জাপানের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক জোরদার ও বিকল্প অর্থায়নে সহযোগিতা বাড়াতে চায় বাংলাদেশ

জাপানের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক আরও জোরদার এবং অবকাঠামো উন্নয়ন...

সৃজনশীলতার ধারাবাহিকতায় শিশুসাহিত্যে উল্লেখযোগ্য বাঁক পরিবর্তন হয়েছে

বাংলাদেশ শিশুসাহিত্য একাডেমি আয়োজিত দুদিনব্যাপী শিশুসাহিত্য উৎসবের উদ্বোধনী দিনে...

জাপানের সঙ্গে ইপিএ দ্রুত কার্যকর হলে বাড়বে রপ্তানি ও বিনিয়োগ

জাপানের সঙ্গে অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তি (ইপিএ) দ্রুত কার্যকর করা...

বাংলাদেশের সঙ্গে পর্যটন সহযোগিতা বাড়াতে চায় ফিলিপাইন

বাংলাদেশ ও ফিলিপাইনের মধ্যে পর্যটন সহযোগিতা সম্প্রসারণের আশাবাদ ব্যক্ত...