রবিবার, ২৬ জুলাই ২০২৬

আদালতে হাজিরার সময় জঙ্গিদের ডান্ডাবেড়ি পরাতে কারাগারে পুলিশের চিঠি

- Advertisement -
Single page 1st Paragraph

সন্ত্রাসী, জঙ্গি, চাঞ্চল্যকর দুর্ধর্ষ সাজাপ্রাপ্ত আসামি বা একাধিক মামলার দণ্ডপ্রাপ্তদের আদালতে হাজির করার সময় ডান্ডাবেড়ি পরানোর বিষয়ে কারা সদরদপ্তরে পুলিশের পক্ষ থেকে চিঠি পাঠা‌নো হ‌য়ে‌ছে।

ঢাকা মে‌ট্রোপ‌লিটন পু‌লি‌শের (ডিএমপি) প্রসিকিউশন বিভাগ পুলিশ কমিশনার মাধ্যমে এ চিঠি পাঠিয়েছে।

মঙ্গলবার(২২ নভেম্বর) ডিএমপির প্রসিকিউশন বিভাগের ডি‌সি জসিম উদ্দিন বলেন, কোর্টে হাজিরের সময় গুরুত্বপূর্ণ আসামিদের ডান্ডাবেড়ি না পরানোর কারণে এরই মধ্যে দণ্ডপ্রাপ্ত আসামি আদালত থেকে পালিয়ে যাওয়ার মতো ঘটনা ঘটেছে। ডান্ডাবেড়ি পরানো থাকলে এ ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়ানো সম্ভব হতো। এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নি‌তে কারা সদরদপ্তরে চিঠি পাঠানো হয়েছে।

চিঠিতে উল্লেখ করা হয়ে‌ছে- জেলখানা থেকে সন্ত্রাসী, জঙ্গি, চাঞ্চল্যকর গুরুত্বপূর্ণ আসামি এবং সাজাপ্রাপ্ত বা একাধিক মামলার দণ্ডপ্রাপ্তদের আদালতে হাজির করার সময় অবশ্যই জেল কোড অনুযায়ী ডান্ডাবেড়ি পরানোর নির্দেশনা ছিল। এমতাবস্থায়, জেলখানা থেকে বিভিন্ন গুরুত্বপূর্ণ মামলার আসামিদের কোর্টে পাঠানোর সময় জেল কোড অনুযায়ী অবশ্যই ডান্ডাবেড়ি পরানো এবং জঙ্গি ও সন্ত্রাসীসহ অন্যান্য গুরুত্বপূর্ণ আসামিদের আলাদা প্রিজনভ্যানে পাঠানোর জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে অনুরোধ করা হলো।

গত রোববার দুপুরে ঢাকার চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণ থেকে মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই আসামিকে ছিনিয়ে নিয়ে যায় জঙ্গিরা। এ সময় আসামি আরাফাত ও সবুরকে ছিনিয়ে নিতে চেষ্টা করে জঙ্গিরা। পরে ঘটনাস্থল আরাফাত ও সবুরকে আটক করা হয়। এ ঘটনায় কোতোয়ালি থানায় কোর্ট পরিদর্শক জুলহাস বাদি হয়ে বিশজনের নামে একটি মামলা করেন। মামলায় অজ্ঞানামা আসামি করা হয় আরও ৭ থেকে ৮ জনকে।

ইমা

এই বিভাগের সব খবর

পারিবারিক কলহ ও মানসিক ক্ষোভ থেকেই বাবা-মাকে হত্যা করে রিমন

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় পারিবারিক বিরোধের জেরে নিজ মা-বাবাকে নির্মমভাবে হত্যার ঘটনায় জড়িত একমাত্র ছেলে রমিরাজ দাশ গুপ্ত (৩১)-কে গ্রেপ্তার করেছে আনোয়ারা থানা পুলিশ। এ...

বান্দরবানে বন্যা দুর্গতদের মধ্যে সহায়তা বিতরণ

জেলার সদর উপজেলায় আজ বন্যা দুর্গত ১৩৫টি পরিবারের মধ্যে নগদ অর্থ ও হাইজিন সামগ্রী বিতরণ করা হয়েছে। আজ রোববার সদর উপজেলার জামছড়ি ইউনিয়নের ক্রাইক্ষ্যং পাড়ায়...

১ ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়তে সরকার কাজ করছে : শামা ওবায়েদ

সরকারের লক্ষ্য অনুযায়ী বাংলাদেশকে ১ ট্রিলিয়ন মার্কিন ডলারের অর্থনীতিতে রূপান্তর করতে প্রয়োজনীয় মাত্রায় বিনিয়োগ আকৃষ্ট করতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা...

সর্বশেষ

পারিবারিক কলহ ও মানসিক ক্ষোভ থেকেই বাবা-মাকে হত্যা করে রিমন

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় পারিবারিক বিরোধের জেরে নিজ মা-বাবাকে নির্মমভাবে...

বান্দরবানে বন্যা দুর্গতদের মধ্যে সহায়তা বিতরণ

জেলার সদর উপজেলায় আজ বন্যা দুর্গত ১৩৫টি পরিবারের মধ্যে...

১ ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়তে সরকার কাজ করছে : শামা ওবায়েদ

সরকারের লক্ষ্য অনুযায়ী বাংলাদেশকে ১ ট্রিলিয়ন মার্কিন ডলারের অর্থনীতিতে...

মিরসরাই অর্থনৈতিক অঞ্চলে ২০০ কোটি বিনিয়োগ করছে এমইপি হাই-টেক

চট্টগ্রামের মিরসরাইয়ে জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চলে ২০০ কোটি টাকা...

ঐতিহাসিক অস্ট্রেলিয়া সফরে প্রথম টেস্টের বাংলাদেশ দল ঘোষণা

আসন্ন অস্ট্রেলিয়া সফরে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টের জন্য...

চট্টগ্রামে অবৈধ আর্টিসানাল ট্রলিং বোটসহ ১৬ জন আটক

অবৈধ আর্টিসানাল ট্রলিং বোট, ট্রলিং জাল ও সামুদ্রিক মাছ...