শনিবার, ২০ জুন ২০২৬

শাহা আলম সভাপতি ও খোকন বড়ুয়া সাধারণ সম্পাদক

লামায় রুপসীপাড়া ইউনিয়ন আওয়ামী যুবলীগের সম্মেলন সম্পন্ন

- Advertisement -
Single page 1st Paragraph

সাংগঠনিক কার্যক্রমকে আরো গতিশীল ও শক্তিশালী করে তুলতে বান্দরবান জেলার লামা উপজেলার রুপসীপাড়া ইউনিয়ন আওয়ামী যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলন’২২ ঝাঁকঝমক পূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে।

জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে সম্মেলনের উদ্বোধন করেন, উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি মো. জাহেদ উদ্দিন। রবিবার দিনগত রাতে রুপসীপাড়া বাজার প্রাঙ্গনে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি মো. মোস্তফা জামাল।

এতে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. জহিরুল ইসলাম, জেলা যুবলীগের আহবায়ক কেলু মং মার্মা ও যুগ্ন আহবায়ক ওমর ফারুক, রুপসীপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ছাচিংপ্রু মার্মা ও লামা সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মিন্টু কুমার সেন, ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি আনিসুর রহমান ও সাধারণ সম্পাদক আবদুর রহমান প্রমুখ বিশেষ অতিথি ছিলেন।

ইউনিয়ন যুবলীগের আহবায়ক মো. হামিদুল ইসলামের সভাপতিত্বে সম্মেলনে প্রধান বক্তা ছিলেন, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক প্রদীপ কান্তি দাশ। শেষে ইউনিয়নের সকল ওয়ার্ড কমিটির সদস্য ও উপস্থিত নেতাকর্মীদের সর্ব সম্মতিক্রমে মো. শাহা আলম মেম্বারকে সভাপতি ও খোকন বড়ুয়াকে সাধারণ সম্পাদক করে ১৩ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি গঠন করা হয়। কমিটির অন্য পদে নির্বাচিতরা হলেন-আব্দুল কাইয়ুম, এনামুল আলম রাসেল ও রাসেল বড়ুয়া সহ-সভাপতি, আইয়ুব আলী রানা, আব্দুস শুক্কুর ও ওসমান গণি যুগ্ন সাধারণ সম্পাদক, মংসুইচিং মার্মা, ইমাম হোসেন ও সৌরভ বড়ুয়া সাংগঠনিক সম্পাদক, আইরুল ইসলাম শাহিন প্রচার ও প্রকাশনা সম্পাদক এবং জাবের উদ্দিন জুয়েল দপ্তর সম্পাদক। পরে উপজেলা যুবলীগের সভাপতি মো. জাহেদ উদ্দিন ও সাধারণ সম্পাদক প্রদীপ কান্তি দাশ গঠিত নতুন কমিটির অনুমোদন দেন। কমিটি গঠনের সত্যতা নিশ্চিত করে লামা উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি মো. জাহেদ উদ্দিন বলেন, আগামী ১৫ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে উপজেলা কমিটির বরাবরে প্রেরণের শর্তে ১৩ সদস্য বিশিষ্ট আংশিক নতুন কমিটি অনুমোদন দেয়া হয়েছে।

ইমা

এই বিভাগের সব খবর

চট্টগ্রামের সম্ভাবনাকে কাজে লাগিয়ে প্রযুক্তিনির্ভর কর্মসংস্থান তৈরি করতে হবে

চট্টগ্রামে অনুষ্ঠিত হয়েছে ‘বিপিও সামিট বাংলাদেশ ২০২৬ (চট্টগ্রাম)’। শনিবার (২০ জুন) সকালে নগরের খুলশী কনভেনশন হলে আয়োজিত এ সামিটে সরকারি-বেসরকারি খাতের প্রতিনিধি, তথ্যপ্রযুক্তি উদ্যোক্তা,...

কূপে পড়ে যাওয়া ছাগল তুলতে গিয়ে একই পরিবারের ৪ জনের মৃত্যু

টাঙ্গাইলের মধুপুরে পরিত্যক্ত একটি কূপে পড়ে যাওয়া ছাগলের ছানাকে উদ্ধার করতে গিয়ে বাবা-ছেলেসহ চার জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার টেলিকি...

ইসরাইলি হামলায় লেবাননে নিহত ৫

ইসরাইল ও ইরান-সমর্থিত হিজবুল্লাহর মধ্যে নতুন যুদ্ধবিরতি ঘোষণার মাত্র একদিন পর দক্ষিণ লেবাননে ইসরাইলের নতুন হামলায় অন্তত পাঁচ জন নিহত হয়েছেন। শনিবার দেশটির রাষ্ট্রীয়...

সর্বশেষ

চট্টগ্রামের সম্ভাবনাকে কাজে লাগিয়ে প্রযুক্তিনির্ভর কর্মসংস্থান তৈরি করতে হবে

চট্টগ্রামে অনুষ্ঠিত হয়েছে ‘বিপিও সামিট বাংলাদেশ ২০২৬ (চট্টগ্রাম)’। শনিবার...

কূপে পড়ে যাওয়া ছাগল তুলতে গিয়ে একই পরিবারের ৪ জনের মৃত্যু

টাঙ্গাইলের মধুপুরে পরিত্যক্ত একটি কূপে পড়ে যাওয়া ছাগলের ছানাকে...

ইসরাইলি হামলায় লেবাননে নিহত ৫

ইসরাইল ও ইরান-সমর্থিত হিজবুল্লাহর মধ্যে নতুন যুদ্ধবিরতি ঘোষণার মাত্র...

সাবেক আইজিপি বেনজিরকে ফেরাতে নথিপত্র পাঠানো হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সাবেক আইজিপি বেনজির আহমেদকে ফেরাতে...

প্রধানমন্ত্রীর মালয়েশিয়া ও চীন সফরে সই হতে পারে ১৫–১৭ স্মারক

প্রধানমন্ত্রী তারেক রহমানের আসন্ন চীন সফরে বাংলাদেশ ও চীনের...

পাহাড়ি কৃষি গবেষণা কেন্দ্রের গবেষণা কার্যক্রম ও সম্ভাবনাময় ফসল উৎপাদন

মাটির স্বাভাবিক গুণাগুণ সংরক্ষণ ও কৃষি উন্নয়নের লক্ষ্যে ১৯৬৪...