সোমবার, ১৩ জুলাই ২০২৬

চট্টগ্রামেও চলবে মেট্রোরেল, প্রাথমিক কাজে ৭০ কোটি টাকা অনুমোদন

- Advertisement -
Single page 1st Paragraph

রাজধানী ঢাকার পর চট্টগ্রামেও মেট্রোরেলের উদ্যোগ নিচ্ছে সরকার। বাণিজ্যিক এই নগরীতে মেট্রোরেলের মাস্টারপ্ল্যান ও সমীক্ষা প্রকল্পের অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)।
আজ মঙ্গলবার রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত একনেক সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সভা শেষে এক সংবাদ সম্মেলনে অনুমোদিত প্রকল্পের বিভিন্ন বিষয় উপস্থাপন করেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।

এম এ মান্নান বলেন, ‘চট্টগ্রাম মেট্রোপলিটন এরিয়ার জন্য মাস্টারপ্ল্যানের উদ্যোগ নেওয়া হচ্ছে। এর জন্য ‘ট্রান্সপোর্ট মাস্টারপ্ল্যান অ্যান্ড প্রিলিমিনারি ফিজিবিলিটি স্টাডি ফর আরবান মেট্রোরেল ট্রানজিট কনস্ট্রাকশন অব চিটাগাং মেট্রোপলিটন এরিয়া’ শীর্ষক প্রকল্পটি অনুমোদন দেওয়া হয়েছে, এতে ব্যয় হবে ৭০ কোটি টাকা। প্রকল্পটি বাস্তবায়িত হলে যানজট কমাতে এবং চট্টগ্রাম মহানগরীর মানুষের জীবনযাত্রার মানোন্নয়নের জন্য পরিবেশবান্ধব মেট্রোরেলের সুযোগ তৈরি হবে।’

সংবাদ সম্মেলনে জানানো হয়, মেট্রোরেলসহ একনেকে মোট আটটি প্রকল্প অনুমোদন পেয়েছে। সব মিলিয়ে খরচ হবে ৪ হাজার ৮২৬ কোটি ২১ লাখ টাকা। অনুমোদিত প্রকল্পের মধ্যে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের তিনটি প্রকল্প রয়েছে। মেট্রোরেলের সমীক্ষা ছাড়া অন্য দুটি প্রকল্প হচ্ছে কুমিল্লা সড়ক বিভাগাধীন চারটি জেলা মহাসড়ক যথাযথ মান ও প্রশস্ততায় উন্নীতকরণ এবং লেবুখালী-বাউফল-গলাচিপা-আমড়াগাছিয়া জেলা মহাসড়কের (জেড-৮৮০৬) ৭০তম কিলোমিটারে রাবনাবাদ নদীর ওপর রাবনাবাদ সেতু নির্মাণ।

অন্যান্য প্রকল্পের মধ্যে রয়েছে উপকূলীয় শহর জলবায়ু সহিষ্ণু প্রকল্প, বাংলাদেশের আন্তর্জাতিক টেলি যোগাযোগব্যবস্থা সম্প্রসারণের লক্ষ্যে তৃতীয় সাবমেরিন ক্যাব্‌ল স্থাপন (১ম সংশোধিত) প্রকল্প, কারা নিরাপত্তা আধুনিকায়ন, ঢাকা, ময়মনসিংহ ও চট্টগ্রাম বিভাগ (প্রথম সংশোধিত) (পঞ্চমবার মেয়াদ বৃদ্ধি) প্রকল্প, জাতীয় তথ্য ও যোগাযোগপ্রযুক্তি অবকাঠামো উন্নয়ন (ইনফো-সরকার তৃতীয় পর্যায়) (তৃতীয় সংশোধিত) প্রকল্প এবং কৃষি উন্নয়নের মাধ্যমে পুষ্টি ও খাদ্যনিরাপত্তা জোরদারকরণ প্রকল্প।

এই বিভাগের সব খবর

চট্টগ্রাম-কক্সবাজার ট্রেন চলাচল স্বাভাবিক

টানা ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত চট্টগ্রাম-কক্সবাজার রেলপথের জানআলীহাট-ষোলশহর সেকশনের মেরামত কাজ সম্পন্ন করেছে বাংলাদেশ রেলওয়ে। ফলে আজ থেকে ঢাকা-কক্সবাজার ও চট্টগ্রাম-কক্সবাজার রুটে...

চট্টগ্রামের সাম্প্রতিক ভয়াবহ বন্যা: কারণ অনুসন্ধান এবং আধুনিক প্রযুক্তি ও AI-এর মাধ্যমে স্থায়ী সমাধান

সম্প্রতি বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপ ও সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে চট্টগ্রামে স্মরণকালের ভয়াবহতম বন্যা ও জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। গত কয়েকদিনে ৪৩ বছরের মধ্যে সর্বোচ্চ (৪১২...

ফল প্রকাশ, প্রাথমিক বৃত্তি পেল ৭৯২৪৬ শিক্ষার্থী

প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২৫-এ সারা দেশে মোট ৭৯ হাজার ২৪৬ শিক্ষার্থী বৃত্তি পেয়েছে। এর মধ্যে ট্যালেন্টপুল বৃত্তি পেয়েছে ৩২ হাজার ৯৬৫ জন এবং সাধারণ...

সর্বশেষ

চট্টগ্রাম-কক্সবাজার ট্রেন চলাচল স্বাভাবিক

টানা ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত চট্টগ্রাম-কক্সবাজার রেলপথের...

চট্টগ্রামের সাম্প্রতিক ভয়াবহ বন্যা: কারণ অনুসন্ধান এবং আধুনিক প্রযুক্তি ও AI-এর মাধ্যমে স্থায়ী সমাধান

সম্প্রতি বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপ ও সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে...

ফল প্রকাশ, প্রাথমিক বৃত্তি পেল ৭৯২৪৬ শিক্ষার্থী

প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২৫-এ সারা দেশে মোট ৭৯ হাজার...

চট্টগ্রামে ভারী বৃষ্টি, সড়কে হাঁটুপানি

চট্টগ্রামে আবারও ভারী বৃষ্টিপাত শুরু হয়েছে। টানা বর্ষণে নগরের...

প্রধানমন্ত্রী দুর্যোগের সার্বিক বিষয়ে নিজেই মনিটরিং করছেন : ত্রাণ প্রতিমন্ত্রী

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী এম ইকবাল হোসেইন বলেছেন,...

কক্সবাজারে পাহাড় ধসে স্ত্রীর মৃত্যু, অল্পের জন্য প্রাণে বাঁচলেন স্বামী

রাতের খাবারের আয়োজন করছিলেন স্বামী-স্ত্রী। সেটাই কাল হলো তাদের...