সোমবার, ১৩ জুলাই ২০২৬

সন্দ্বীপে ভ্রমন পিপাসুদের আস্থার ঠিকানা এখন সাগর পাড়ে আর্জেটাইন আদলে গড়ে উঠা “গল্প কুঠির বিচ এন্ড রেস্টুরেন্ট”

- Advertisement -
Single page 1st Paragraph

সন্দ্বীপে ভ্রমন পিপাসু পর্যটকদের আস্থার ঠিকানা এখন সাগর পাড়ে আর্জেটাইন আদলে গড়ে উঠা “গল্প কুঠির বিচ এন্ড রেস্টুরেন্ট”।ফিফা বিশ্ব কাপের হাওয়া লেগেছে সব খানে। নিজ দলের সমর্থনকারীরা নিজের দলকে উপস্থাপন করছে বিভিন্ন ভাবে। তেমনি সন্দ্বীপে আজেন্টেনিয়ার ২ সমর্থক তৌকির আহম্মেদ ইয়েল ও মোঃ শাহীন সন্দ্বীপের পশ্চিম সাগর পাড়ে আজেন্টেনিয়ার পতাকার আদলে গড়ে তুলেছে ” গল্প কুঠির বিচ এন্ড রেস্টুরেন্ট” নামে চমৎকার একটি ব্যবসা প্রতিষ্ঠান।আর তা হয়ে উঠেছে সন্দ্বীপে ভ্রমন পিপাসু পর্যটকদের আস্থার ঠিকানা ও প্রশান্তির জায়গা।

প্রতিনিয়ত বিকাল থেকে অনেক রাত অবধি সেখানে জমায়েত হচ্ছে প্রচুর পর্যটকের। দলে দলে মানুষ বন্ধু বান্ধব ও পরিবার পরিজন নিয়ে বেড়াতে যাচ্ছে সেখানে।বেড়ানোর পাশা পাশি তাদের ৫ টি স্টল যেমন- বেলা শেষে,সুর্য দীঘল বাড়ি,গৌধুলী সন্ধ্যা,সুমুদ্র বিলাস ও আড্ডায় বসে মত্ত হচ্ছে রসনা বিলাসে। দেশী বিদেশী বিভিন্ন খাবারের স্বাদ নিয়ে তৃপ্তির ঢেকুর তুলে বাড়ি ফিরছে তারা।রাতের বেলার চমৎকার নান্দনিক লাইটিং,সুবিশাল আকাশ ও জেগে উঠা চরের বিস্তৃত এলাকা ছেড়ে উঠতে চায়না কেউ। বিকালে ব্লক বেড়িবাঁধ, সারিসারি নারিকেল গাছের সৌন্দর্যের পাশাপাশি সুর্যাস্তের দৃশ্য যেন কক্সবাজার ও কুয়াকাটার আমেজ নিয়ে আসে সবার মনে। শুক্র শনিবার ছুটির দিনে নামে শ্রান্ত, ক্লান্ত মানুষের উপছে পড়া ঢল।

বিনোদন স্পটের অভাব পুরণে এই বিচ সন্দ্বীপীদের কাছে এখন এক আস্থা ও প্রশান্তির ঠিকানা হয়ে উঠেছে।

পাশাপাশি গড়ে উঠেছে স্বাধীন ফুড এন্ড প্লে গ্রাউন্ড নামে বাংলাদেশের পতাকার আদলে আরো একটি চমৎকার রেস্টুরেন্ট। এলাকার মানুষ মনে করছে এভাবে সন্দ্বীপের চারপাশের ৩৩ কিলোমিটার বেড়িবাঁধের বাইরে আরাে প্রচুর রেস্টুরেন্ট গড়ে উঠবে তাহলে সন্দ্বীপ হয়ে উঠবে পৃথিবীর অন্যতম বিচ-এ।

সন্দ্বীপের বাইরের পর্যটকরা সন্দ্বীপ বেড়াতে আসলে এখনি উপযুক্ত সময় এটি। ধুলো বালি ও নোংরা আবর্জনা মুক্ত সন্দ্বীপ, নিঃসন্দেহে ভ্রমন পিপাসুদের ব্যতিক্রম আনন্দ দেবে তা নিঃসন্দেহে বলা যায়।আর সন্দ্বীপের মানুষ সন্দ্বীপে পাচ্ছে হাওয়া বদল, শরীর চর্চা ও সেরা প্রাকৃতিক সৌন্দর্যের অসাধারন অনুভুতি।

ইমা

এই বিভাগের সব খবর

চট্টগ্রাম-কক্সবাজার ট্রেন চলাচল স্বাভাবিক

টানা ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত চট্টগ্রাম-কক্সবাজার রেলপথের জানআলীহাট-ষোলশহর সেকশনের মেরামত কাজ সম্পন্ন করেছে বাংলাদেশ রেলওয়ে। ফলে আজ থেকে ঢাকা-কক্সবাজার ও চট্টগ্রাম-কক্সবাজার রুটে...

চট্টগ্রামের সাম্প্রতিক ভয়াবহ বন্যা: কারণ অনুসন্ধান এবং আধুনিক প্রযুক্তি ও AI-এর মাধ্যমে স্থায়ী সমাধান

সম্প্রতি বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপ ও সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে চট্টগ্রামে স্মরণকালের ভয়াবহতম বন্যা ও জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। গত কয়েকদিনে ৪৩ বছরের মধ্যে সর্বোচ্চ (৪১২...

ফল প্রকাশ, প্রাথমিক বৃত্তি পেল ৭৯২৪৬ শিক্ষার্থী

প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২৫-এ সারা দেশে মোট ৭৯ হাজার ২৪৬ শিক্ষার্থী বৃত্তি পেয়েছে। এর মধ্যে ট্যালেন্টপুল বৃত্তি পেয়েছে ৩২ হাজার ৯৬৫ জন এবং সাধারণ...

সর্বশেষ

চট্টগ্রাম-কক্সবাজার ট্রেন চলাচল স্বাভাবিক

টানা ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত চট্টগ্রাম-কক্সবাজার রেলপথের...

চট্টগ্রামের সাম্প্রতিক ভয়াবহ বন্যা: কারণ অনুসন্ধান এবং আধুনিক প্রযুক্তি ও AI-এর মাধ্যমে স্থায়ী সমাধান

সম্প্রতি বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপ ও সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে...

ফল প্রকাশ, প্রাথমিক বৃত্তি পেল ৭৯২৪৬ শিক্ষার্থী

প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২৫-এ সারা দেশে মোট ৭৯ হাজার...

চট্টগ্রামে ভারী বৃষ্টি, সড়কে হাঁটুপানি

চট্টগ্রামে আবারও ভারী বৃষ্টিপাত শুরু হয়েছে। টানা বর্ষণে নগরের...

প্রধানমন্ত্রী দুর্যোগের সার্বিক বিষয়ে নিজেই মনিটরিং করছেন : ত্রাণ প্রতিমন্ত্রী

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী এম ইকবাল হোসেইন বলেছেন,...

কক্সবাজারে পাহাড় ধসে স্ত্রীর মৃত্যু, অল্পের জন্য প্রাণে বাঁচলেন স্বামী

রাতের খাবারের আয়োজন করছিলেন স্বামী-স্ত্রী। সেটাই কাল হলো তাদের...