শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬

মেসির আর্জেন্টিনার বিশ্বকাপ মিশন শুরু আজ

- Advertisement -
Single page 1st Paragraph

আজ মঙ্গলবার (২২শে নভেম্বর) দোহার লুসাইল আইকনিক স্টেডিয়ামে বাংলাদেশ সময় বিকাল ৪ টায় সৌদি আরবের বিপক্ষে ম্যাচ দিয়ে কাতার বিশ্বকাপ মিশন শুরু হবে আর্জেন্টিনার। দীর্ঘ তিন যুগ অর্থাৎ ৩৬ বছরের বিশ্বকাপ খরা ঘোচানোর মিশনে আজ নিজেদের প্রথম ম্যাচ খেলবে কিংবদন্তি দিয়াগো ম্যারাডোনার দেশ।

কোচ লিওনেল স্কালোনির অধীনে গত বছর ২৮ বছর ধরে চলা শিরোপা খরা কাটিয়েছে আর্জেন্টিনা। চিরপ্রতিদ্বন্দী ব্রাজিলকে হারিয়ে কোপা আমেরিকার শিরোপা জিতেছিল মেসির দল। পরে ইউরো চ্যাম্পিয়ন ইতালিকে উড়িয়ে দিয়ে ফাইনালিসিমাও জয় করে আর্জেন্টিনা।

ফলে মরুর বুকে ‘গ্রেটেস্ট শো অন দ্যা আর্থ’ খ্যাত বিশ্বকাপের ২২তম আসরে আর্জেন্টিনা দেখবে তৃতীয়বারের মতো বিশ্বকাপ জেতার স্বপ্ন। পুরো দল মনে প্রাণে চাইছে জীবন দিয়ে হলেও মেসির হাতে শিরোপা তুলে দিতে।

আর্জেন্টিনা দলে থাকছেন যারা:

গোলরক্ষক: ফ্রাঙ্কো আরমানি, এমিলিয়ানো মার্টিনেজ, জেরোনিমো রুলি

ডিফেন্ডার: নাহুয়েল মোলিনা, গঞ্জালো মন্টিয়েল, ক্রিস্টিয়ান রোমেরো, জার্মান পেজেলা, নিকোলাস ওটামেন্ডি, লিসান্দ্রো মার্টিনেজ, মার্কোস আকুনা, নিকোলাস তাগলিয়াফিকো, জুয়ান ফয়েথ

মিডফিল্ডার: রদ্রিগো ডি পল, লিয়ান্দ্রো পেরেদেস, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার, গুইডো রদ্রিগেজ, আলেজান্দ্রো পাপু গোমেজ, এনজো ফার্নান্দেজ, এক্সকুয়েল প্যালাসিওস

ফরোয়ার্ড: অ্যাঞ্জেল ডি মারিয়া, লাউতারো মার্টিনেজ, জুলিয়ান আলভারেজ, নিকোলাস গঞ্জালেজ, জোয়াকুইন কোরেয়া, পাওলো দিবালা, লিওনেল মেসি

সৌদি আরব দলে থাকছেন যারা:

গোলরক্ষক: মুহাম্মদ আল-ওয়েস, মুহাম্মদ আল-ইয়ামি, নাওয়াফ আল-আকিদি, আলী আল-বিলাহি, হাসান আল-তিম্বুকতি, আবদুল্লাহ মাদো, মুহাম্মদ আল-বুরাইক, ইয়াসির আল-শাহরানি আবদুল-ইলাহ আল-ওমারি, সুলতান আল-ঘানাম, সৌদ আবদুল হামিদ

মিডফিল্ডার: নাসের আল-দোসারি, আলি আল-হাসান, আবদুল-ইলাহ আল-মালিকি, মুহাম্মদ কানু, রিয়াদ শারাহিলি, আবদুল্লাহ আতিফ, সামি আল-নাজাই এবং সালমান আল-ফারাজ

ফরোয়ার্ড: সালেম আল-দোসারি, হাতান বাহবরি, ফাহদ আল-মাওলিদ, ওমর আবদুল রহমান, আল-আবুদ, সালেহ আল-শেহরি, ফিরাস আল-ব্রাইকান, হাইথাম আসিরি।

এই বিভাগের সব খবর

১৭ বছরের ভুল জ্বালানি নীতির কারণে ভুগছে চট্টগ্রাম: এরশাদ উল্লাহ এমপি

চট্টগ্রামে চলমান গ্যাস সংকট শিগগিরই  কেটে যাবে বলে আশা প্রকাশ করেছেন চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য এরশাদ উল্লাহ। তিনি বলেন, ‘ইরান-মার্কিন যুদ্ধের কারণে আমদানিকৃত এলএনজির (লিক্যুইফায়েড...

২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়া কোনো স্লোগান নয়, পরিকল্পনা : প্রধানমন্ত্রী

২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন,...

নভেম্বরে আন্তর্জাতিক টুর্নামেন্টে মুখোমুখি ব্রাজিল-জাপান

চার দল নিয়ে আগামী নভেম্বরে সিঙ্গাপুরে অনুষ্ঠেয় ‘মিজুহো ব্লু চ্যালেঞ্জ’ আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্ট স্বাগতিক সিঙ্গাপুর ছাড়াও অংশ নেবে ব্রাজিল, জাপান ও প্যারাগুয়ে। বার্তা সংস্থা এএফপিকে...

সর্বশেষ

১৭ বছরের ভুল জ্বালানি নীতির কারণে ভুগছে চট্টগ্রাম: এরশাদ উল্লাহ এমপি

চট্টগ্রামে চলমান গ্যাস সংকট শিগগিরই  কেটে যাবে বলে আশা...

২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়া কোনো স্লোগান নয়, পরিকল্পনা : প্রধানমন্ত্রী

২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার...

নভেম্বরে আন্তর্জাতিক টুর্নামেন্টে মুখোমুখি ব্রাজিল-জাপান

চার দল নিয়ে আগামী নভেম্বরে সিঙ্গাপুরে অনুষ্ঠেয় ‘মিজুহো ব্লু...

ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে ১ বিলিয়ন ডলারের চুক্তি সই

রাষ্ট্রীয় তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারির আধুনিকায়নে ইসলামী উন্নয়ন ব্যাংকের...

সমাজ বিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান সমাজ বিরোধী অপশক্তি আর যাতে মাথাচাড়া...

ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি : আইরিন খান

জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত আইরিন জুবাইদা খান বলেছেন,...