সোমবার, ১৩ জুলাই ২০২৬

চট্টগ্রামবাসী ৪ ডিসেম্বর জাগবে নতুন প্রভাতের জন্য : চসিক মেয়র

- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র মো. রেজাউল করিম চৌধুরী বলেন, ৪ ডিসেম্বর নগরীর পলোগ্রাউন্ড মাঠে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার জনসভা চট্টগ্রামবাসীর জন্য একটি গৌরব ও আনন্দের দিন।

আজ সোমবার দুপুরে চসিক প্যানেল মেয়র ও কাউন্সিলরদের সাথে নিয়ে পলোগ্রাউন্ড মাঠ পরিদর্শনকালে তিনি একথা বলেন।

মেয়র বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা চট্টগ্রাম এলাকায় দৃশ্যমান যেসব উন্নয়ন করেছেন- এরই স্বীকৃতি জানাতে জনতার ঢল নামবে জনসভায়। শেখ হাসিনা ঐতিহাসিক পলোগ্রাউন্ড থেকে আগামী নির্বাচনে দলীয় নেতাকর্মীদের দিক-নিদের্শনা দেবেন, তা পালন করার মধ্যে দিয়ে ২০৪১ সালের মধ্যে দেশকে উন্নত বিশ্বের কাতারে সামিল করতে হবে।

তিনি আরো বলেন, ২০০৯ সালে আওয়ামী লীগ ক্ষমতা গ্রহণের পর, প্রধানমন্ত্রী চট্টগ্রামের উন্নয়নের সকল দায়িত্ব নিজের কাঁধে তুলে নেন এবং তাঁর প্রতিশ্রুতি পূরণ করে চট্টগ্রামবাসীর আকাক্সক্ষা পূরণে সমর্থ হয়েছেন।
মেয়র চট্টগ্রাম সিটি কর্পোরেশরেশনের সকল ওয়ার্ড কাউন্সিলরদের উদ্দেশ্যে বলেন, প্রধানমন্ত্রীর চট্টগ্রামে আগমনের বার্তা জনগণের কাছে পৌঁছে দিয়ে প্রজেক্টরের মাধমে সারাদেশের উন্নয়ন চিত্র প্রদর্শন করে জনসভাকে উৎসবমুখর ও সফল করতে হবে। ভবিষ্যতে চট্টগ্রামের আরো উন্নয়নের কথা সরাসরি প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে শুনতে জনগণকে মহাসমাবেশে যোগদান করার জন্য উদাত্ত আহ্বান জানান মেয়র।

এসময় উপস্থিত ছিলেন প্যানেল মেয়র মো. গিয়াস উদ্দিন, কাউন্সিলর ড. নিছার উদ্দীন আহমেদ মঞ্জু, আবুল হাসনাত মো. বেলাল, আবদুস সালাম মাসুম, শৈবাল দাশ সুমন ও আবদুল মান্নান প্রমুখ।

মেয়র আরো জনান, ৪ ডিসেম্বরের মহাসমাবেশকে সফল করতে সমাবেশে প্রবেশ দ্বার, সমাবেশ এলাকায় পর্যন্ত আলোকায়ন ও মাঠের খানা-খন্দক ভরাটসহ আনুষঙ্গিক সকল কাজ দ্রুত সম্পন্ন করার জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা প্রদান করা হয়েছে। প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে নগরীর সৌন্দর্যবর্ধন করে যেভাবে সাজিয়ে তোলা হয়েছে, কেউ যাতে তা ব্যহত করতে না পারে- এ ব্যাপারে সকলকে সজাগ দৃষ্টি রাখতে হবে।

এই বিভাগের সব খবর

চট্টগ্রাম-কক্সবাজার ট্রেন চলাচল স্বাভাবিক

টানা ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত চট্টগ্রাম-কক্সবাজার রেলপথের জানআলীহাট-ষোলশহর সেকশনের মেরামত কাজ সম্পন্ন করেছে বাংলাদেশ রেলওয়ে। ফলে আজ থেকে ঢাকা-কক্সবাজার ও চট্টগ্রাম-কক্সবাজার রুটে...

চট্টগ্রামের সাম্প্রতিক ভয়াবহ বন্যা: কারণ অনুসন্ধান এবং আধুনিক প্রযুক্তি ও AI-এর মাধ্যমে স্থায়ী সমাধান

সম্প্রতি বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপ ও সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে চট্টগ্রামে স্মরণকালের ভয়াবহতম বন্যা ও জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। গত কয়েকদিনে ৪৩ বছরের মধ্যে সর্বোচ্চ (৪১২...

ফল প্রকাশ, প্রাথমিক বৃত্তি পেল ৭৯২৪৬ শিক্ষার্থী

প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২৫-এ সারা দেশে মোট ৭৯ হাজার ২৪৬ শিক্ষার্থী বৃত্তি পেয়েছে। এর মধ্যে ট্যালেন্টপুল বৃত্তি পেয়েছে ৩২ হাজার ৯৬৫ জন এবং সাধারণ...

সর্বশেষ

চট্টগ্রাম-কক্সবাজার ট্রেন চলাচল স্বাভাবিক

টানা ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত চট্টগ্রাম-কক্সবাজার রেলপথের...

চট্টগ্রামের সাম্প্রতিক ভয়াবহ বন্যা: কারণ অনুসন্ধান এবং আধুনিক প্রযুক্তি ও AI-এর মাধ্যমে স্থায়ী সমাধান

সম্প্রতি বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপ ও সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে...

ফল প্রকাশ, প্রাথমিক বৃত্তি পেল ৭৯২৪৬ শিক্ষার্থী

প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২৫-এ সারা দেশে মোট ৭৯ হাজার...

চট্টগ্রামে ভারী বৃষ্টি, সড়কে হাঁটুপানি

চট্টগ্রামে আবারও ভারী বৃষ্টিপাত শুরু হয়েছে। টানা বর্ষণে নগরের...

প্রধানমন্ত্রী দুর্যোগের সার্বিক বিষয়ে নিজেই মনিটরিং করছেন : ত্রাণ প্রতিমন্ত্রী

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী এম ইকবাল হোসেইন বলেছেন,...

কক্সবাজারে পাহাড় ধসে স্ত্রীর মৃত্যু, অল্পের জন্য প্রাণে বাঁচলেন স্বামী

রাতের খাবারের আয়োজন করছিলেন স্বামী-স্ত্রী। সেটাই কাল হলো তাদের...