বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

বোয়ালখালী উপজেলা সদরে যানজটে পড়ায় ১৩ হকারকে পুলিশে দিলেন এমপি

- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রামের বোয়ালখালীতে যানজটে আটকে পড়ায় ১৩ হকারকে থানা পুলিশে দিয়েছেন চট্টগ্রাম-৮ আসনের এমপি মোছলেম উদ্দিন আহমদ।
শুক্রবার (১০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার সদর অতিক্রম করার সময় যানজটে পড়েন এমপির গাড়ী বহর। এসময় তিনি গাড়ী থেকে নেমে ফুটপাতের হকারদের উচ্ছেদের নির্দেশ দেন। তিনি নিজেও উচ্ছেদ অভিযান নেতৃত্ব দিয়ে ১৩জন ভাসমান হকারকে আটক করে পুলিশের হাতে তুলে দেন বলে জানা গেছে।
এমপি মোছলেম উদ্দিন আহমদ বোয়ালখালীর একটি সড়ক উদ্বোধনের জন্য কড়লডেঙ্গা ইউনিয়নে যান বলে জানিয়েছেন এমপির ব্যক্তিগত সহকারী মো.মামুন।
বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)মো.আবদুল করিম বলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের গেইটের সামনে সড়ক দখল করে মালামাল রেখে জনসাধারণ ও যান চলাচলে বিঘ্ন সৃষ্টি করায় তাদের আটক করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়েরের পর আদালতে সোর্পদ করা হয়।
তিনি জানান, বারবার এসব ভাসমান হকারদের উচ্ছেদ করলেও তারা আবারো সংঘবদ্ধ হয়ে ফুতপাত ও সড়ক দখল করে বসে পড়ে। আজকে এমপির গাড়ীও আটকে পড়েছিলো।
স্থানীয়রা জানান, উপজেলা পরিষদের সামনে থেকে বুড়িপুকুর পাড় পর্যন্ত ভাসমান হকার ও যত্রতত্র গাড়ী পার্কিংয়ের জন্য নিত্য যানজটের কারণে ২ মিনিটের পথ পাড়ি দিতে আধ ঘণ্টা লেগে যায়। এতে অফিস ও হাসপাতালগামী মানুষজনকে ভোগান্তিতে পড়তে হয়।

এই বিভাগের সব খবর

ভূমি মন্ত্রণালয়ের অধীনে রেজিস্ট্রেশন দপ্তর আনতে কমিটির সিদ্ধান্ত

ত্রয়োদশ জাতীয় সংসদের ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠকে আইন মন্ত্রণালয়ের অধীন রেজিস্ট্রেশন দপ্তরকে ভূমি মন্ত্রণালয়ের ন্যস্ত করার জন্য প্রয়োজনীয় কার্যক্রম ও পদক্ষেপ...

চট্টগ্রামে ডেঙ্গু প্রতিরোধ অভিযানে ৪ জনকে জরিমানা

চট্টগ্রাম নগরীর ডিটি রোডের মুনছুরাবাদ এলাকায় ডেঙ্গু প্রতিরোধে অভিযান চালিয়ে চারজনকে ৩৫ হাজার টাকা জরিমানা করেছে চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) ভ্রাম্যমাণ আদালত। বুধবার পরিচালিত এ...

একনেকে ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি টাকার মেট্রোরেলের ৩ প্রকল্পসহ ১২ প্রকল্প অনুমোদন

রাজধানীতে পরিবেশবান্ধব গণপরিবহন ব্যবস্থা সহজতর করতে তিনটি মেট্রোরেল প্রকল্পসহ ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি ৪০ লাখ টাকা ব্যয় সম্বলিত মোট ১২টি প্রকল্প অনুমোদন...

সর্বশেষ

ভূমি মন্ত্রণালয়ের অধীনে রেজিস্ট্রেশন দপ্তর আনতে কমিটির সিদ্ধান্ত

ত্রয়োদশ জাতীয় সংসদের ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম...

চট্টগ্রামে ডেঙ্গু প্রতিরোধ অভিযানে ৪ জনকে জরিমানা

চট্টগ্রাম নগরীর ডিটি রোডের মুনছুরাবাদ এলাকায় ডেঙ্গু প্রতিরোধে অভিযান...

একনেকে ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি টাকার মেট্রোরেলের ৩ প্রকল্পসহ ১২ প্রকল্প অনুমোদন

রাজধানীতে পরিবেশবান্ধব গণপরিবহন ব্যবস্থা সহজতর করতে তিনটি মেট্রোরেল প্রকল্পসহ...

বান্দরবানের বলীপাড়া বাজারে অগ্নিকাণ্ডে ১৩টি দোকান পুড়ে ছাই

জেলার থানচি উপজেলার বলীপাড়া বাজারে অগ্নিকাণ্ডে ১৩টি দোকান সম্পূর্ণ...

হ্যাঁচকা টানে শিক্ষিকার মৃত্যু: লুণ্ঠিত মালামাল ও ইয়াবাসহ গ্রেপ্তার ২

জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজার সামনে ছিনতাইকারীর হ্যাঁচকা টানে...

৯ মাসে খেলাপি ঋণ কমেছে প্রায় ৩ শতাংশ

ব্যাংক খাতে সংস্কার ও ঋণ আদায়ে জোরদার উদ্যোগের কারণে...