রবিবার, ১ নভেম্বর ২০২৬

সরকারবিরোধী বিক্ষোভে সমর্থন, ইরানে দুই অভিনেত্রী গ্রেফতার

- Advertisement -
Single page 1st Paragraph

ইরানে সরকারবিরোধী বিক্ষোভে প্রকাশ্যে সমর্থন দেওয়ায় দেশটির দুই আলোচিত অভিনেত্রীকে গ্রেফতার করা হয়েছে। রাষ্ট্রীয় সংবাদমাধ্যম ইরনা জানিয়েছে, তাদের নাম হেঙ্গামেহ গাজিয়ানি ও কাতায়ুন রিয়াহি।

তারা মাথায় স্কার্ফ ছাড়াই জনসমক্ষে উপস্থিত ছিলেন এবং বিক্ষোভকারীদের প্রতি সংহতি জানাতে দেখা যায়।
ইরানে গত সেপ্টেম্বরে পুলিশি হেফাজতে মাহাশা আমিনির মৃত্যুর প্রতিবাদে দেশজুড়ে বিক্ষোভ শুরু হয়। পরবর্তীতে সরকারবিরোধী বিক্ষোভ রূপ নিয়েছে আন্দোলন।

গাজিয়ানি ও রিয়াহি তারা বিভিন্ন পর্যায়ে একাধিক পুরস্কার পেয়েছেন। রবিবার (২০ নভেম্বর) ইরানের প্রসিকিউটর অফিসের নির্দেশে নিরাপত্তা বাহিনী তাদের গ্রেফতার করে।

এর আগে গাজিয়ানি সামাজিক যোগাযোগ মাধ্যমে বিক্ষোভ প্রসঙ্গে সরকারবিরোধী পোস্ট দেন। তিনি লিখেন, যাই ঘটুক না কেন, জেনে রাখুন সব সময়ের মতো আমি ইরানের জনগণের পাশে থাকবো। আর এটিই হয়তো আমার শেষ পোস্ট।

মানবাধিকার গোষ্ঠীগুলো বলছে, গত সেপ্টেম্বর থেকে ইরানে সরকারবিরোধী আন্দোলনে ৪০০ বিক্ষোভকারী নিহত হয়েছেন, একই সময়ে নিরাপত্তা বাহিনীর হাতে আটক হয়েছেন প্রায় ১৭ হাজার প্রতিবাদকারী। ইরানের নেতারা বলছেন, বিক্ষোভ উসকে দেওয়ার পেছনে বিদেশি শত্রুদের হাত রয়েছে।

উল্লেখ্য, হিজাব আইন লঙ্ঘনের দায়ে গত সেপ্টেম্বরে ইরানের নৈতিকতা পুলিশ ২২ বছর বয়সী কুর্দি নারী মাশা আমিনিকে আটক করে। পুলিশের হেফাজতে অজ্ঞান হয়ে তিন দিন কোমায় থাকার পর শুক্রবার (১৬ সেপ্টেম্বর) হাসপাতালে তার মৃত্যু হয়।

এই বিভাগের সব খবর

গার্মেন্টস খাতের নিম্নতম মজুরি বোর্ড গঠন

গার্মেন্টস শিল্প খাতের শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে মালিকপক্ষ, শ্রমিকপক্ষ ও নিরপেক্ষ প্রতিনিধিদের সমন্বয়ে নিম্নতম মজুরি বোর্ড গঠন করেছে সরকার। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় আজ এ...

এইচএসসির ফল পুনর্নিরীক্ষণের আবেদন শুরু আজ, চলবে ৭ নভেম্বর পর্যন্ত

২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফল পুনর্নিরীক্ষণ এবং উত্তরপত্র পুনর্মূল্যায়নের আবেদন আজ রোববার থেকে শুরু হয়েছে। আগামী ৭ নভেম্বর পর্যন্ত এ...

মাতারবাড়ীতে ৭০ মেগাওয়াট সৌরবিদ্যুৎকেন্দ্র স্থাপনের উদ্যোগ সরকারের

কক্সবাজারের মহেশখালী উপজেলার মাতারবাড়ীতে অব্যবহৃত জমিতে ৭০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন গ্রিড-সংযুক্ত সৌরবিদ্যুৎকেন্দ্র স্থাপনের উদ্যোগ নিয়েছে সরকার। ইতোমধ্যে এর উন্নয়ন প্রকল্প প্রস্তাব (ডিপিপি) বিবেচনার জন্য পরিকল্পনা...

সর্বশেষ

গার্মেন্টস খাতের নিম্নতম মজুরি বোর্ড গঠন

গার্মেন্টস শিল্প খাতের শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে মালিকপক্ষ, শ্রমিকপক্ষ...

এইচএসসির ফল পুনর্নিরীক্ষণের আবেদন শুরু আজ, চলবে ৭ নভেম্বর পর্যন্ত

২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফল...

মাতারবাড়ীতে ৭০ মেগাওয়াট সৌরবিদ্যুৎকেন্দ্র স্থাপনের উদ্যোগ সরকারের

কক্সবাজারের মহেশখালী উপজেলার মাতারবাড়ীতে অব্যবহৃত জমিতে ৭০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন...

সিওসি ৮৬’র বন্ধুসভা

সিওসি ৮৬’র ১৮৯ তম মাসিক বন্ধু সভা প্রেসক্লাব বিল্ডিং–এর...

এইচএসসিতে অকৃতকার্যদের এক মাসের মধ্যে পুনরায় পরীক্ষার সুযোগ দেওয়া হবে: শিক্ষামন্ত্রী

চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষায় অকৃতকার্য...

এইচএসসিতে চট্টগ্রাম বোর্ডে কমেছে পাসের হার ও জিপিএ-৫

চট্টগ্রাম শিক্ষা বোর্ডের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় পাঁচ বছর...