সোমবার, ১৩ জুলাই ২০২৬

অশ্লীল ছবি ছড়িয়ে দেওয়ার হুমকি : যুবকের ৭ বছর কারাদন্ড

- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রামে এক কিশোরীর হোয়াটসঅ্যাপে অশ্লীল ছবি পাঠিয়ে অনলাইনে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে টাকা দাবির অপরাধে এক যুবককে সাত বছরের বিনাশ্রম কারাদন্ড দিয়েছেন একটি আদালত। দন্ডিত যুবকের নাম শচিন বড়ুয়া। তিনি চট্টগ্রামের রাউজান উপজেলার ৯ নম্বর পাহাড়তলী ইউনিয়নের রতন কান্তি বড়ুয়ার ছেলে।

আজ রোববার চট্টগ্রাম অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আবদুল হালিমের আদালত দুটি ধারায় এই সাজা দেন। একইসঙ্গে আদালত তাকে ৩ লাখ টাকা জরিমানা অনাদায়ে আরও দেড় বছরের কারাদন্ড দেন। ২০২০ সালের ৫ মার্চ শচিন বড়ুয়ার নামে চকবাজার থানায় পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে ভুক্তভোগী কিশোরী বাদী হয়ে মামলাটি করেন।

সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) গোবিন্দ নারায়ন রায় জানান, আদালত ৭ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে এই মামলার রায় ঘোষণা করলেন। রায়ে আদালত একটি ধারায় আসামিকে পাঁচ বছরের বিনাশ্রম কারাদন্ড এবং দুই লাখ টাকা জরিমানা করেন। জরিমানার এ অর্থ অনাদায়ে আরও ১ বছরের বিনাশ্রম কারাদন্ডের আদেশ দেওয়া হয়। অন্য আরেকটি ধারায় আসামিকে দুই বছর বিনাশ্রম কারাদন্ড ও এক লাখ টাকা জরিমানা করা হয়। জরিমানার এই অর্থ অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদন্ড ভোগ করতে হবে আসামিকে।

মামলা সূত্রে জানা গেছে, আসামি শচিন কিশোরীর অশ্লীল ছবি সংগ্রহ করে সেই ওই কিশোরীর হোয়াটসঅ্যাপ নম্বরে পাঠান। এরপরই ওই কিশোরীর কাছ থেকে ২০ হাজার টাকা চাঁদা দাবি করেন। টাকা না দিলে ছবি অনলাইনে ছেড়ে দেওয়ার হুমকি দেন।

এই বিভাগের সব খবর

চট্টগ্রাম-কক্সবাজার ট্রেন চলাচল স্বাভাবিক

টানা ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত চট্টগ্রাম-কক্সবাজার রেলপথের জানআলীহাট-ষোলশহর সেকশনের মেরামত কাজ সম্পন্ন করেছে বাংলাদেশ রেলওয়ে। ফলে আজ থেকে ঢাকা-কক্সবাজার ও চট্টগ্রাম-কক্সবাজার রুটে...

চট্টগ্রামের সাম্প্রতিক ভয়াবহ বন্যা: কারণ অনুসন্ধান এবং আধুনিক প্রযুক্তি ও AI-এর মাধ্যমে স্থায়ী সমাধান

সম্প্রতি বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপ ও সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে চট্টগ্রামে স্মরণকালের ভয়াবহতম বন্যা ও জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। গত কয়েকদিনে ৪৩ বছরের মধ্যে সর্বোচ্চ (৪১২...

ফল প্রকাশ, প্রাথমিক বৃত্তি পেল ৭৯২৪৬ শিক্ষার্থী

প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২৫-এ সারা দেশে মোট ৭৯ হাজার ২৪৬ শিক্ষার্থী বৃত্তি পেয়েছে। এর মধ্যে ট্যালেন্টপুল বৃত্তি পেয়েছে ৩২ হাজার ৯৬৫ জন এবং সাধারণ...

সর্বশেষ

চট্টগ্রাম-কক্সবাজার ট্রেন চলাচল স্বাভাবিক

টানা ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত চট্টগ্রাম-কক্সবাজার রেলপথের...

চট্টগ্রামের সাম্প্রতিক ভয়াবহ বন্যা: কারণ অনুসন্ধান এবং আধুনিক প্রযুক্তি ও AI-এর মাধ্যমে স্থায়ী সমাধান

সম্প্রতি বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপ ও সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে...

ফল প্রকাশ, প্রাথমিক বৃত্তি পেল ৭৯২৪৬ শিক্ষার্থী

প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২৫-এ সারা দেশে মোট ৭৯ হাজার...

চট্টগ্রামে ভারী বৃষ্টি, সড়কে হাঁটুপানি

চট্টগ্রামে আবারও ভারী বৃষ্টিপাত শুরু হয়েছে। টানা বর্ষণে নগরের...

প্রধানমন্ত্রী দুর্যোগের সার্বিক বিষয়ে নিজেই মনিটরিং করছেন : ত্রাণ প্রতিমন্ত্রী

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী এম ইকবাল হোসেইন বলেছেন,...

কক্সবাজারে পাহাড় ধসে স্ত্রীর মৃত্যু, অল্পের জন্য প্রাণে বাঁচলেন স্বামী

রাতের খাবারের আয়োজন করছিলেন স্বামী-স্ত্রী। সেটাই কাল হলো তাদের...