সোমবার, ১৩ জুলাই ২০২৬

ওয়াসার মোড়ে নির্মাণাধীন বহুতল ভবনে আগুন

- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রাম মহানগরীর দামপাড়া ওয়াসার মোড়ে একটি বহুতল ভবনে আগুন লাগার ঘটনা ঘটেছে। আগুনের তীব্রতা ও কালো ধোঁয়ায় পুরো এলাকা অন্ধকারাচ্ছন্ন হয়ে যায়। ভবন থেকে অস্বাভাবিক ধোঁয়া দেখা দেওয়ায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়। ফায়ার সার্ভিসের কয়েকটি গাড়ি আগুন নির্বাপণে কাজ করে।

আজ রোববার দুপুর পৌনে তিনটার দিকে নগরের বাওয়া স্কুলের পাশে নির্মাণাধীন এ ভবনে আগুন লাগে। চট্টগ্রাম ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক এম ডি আবদুল মালেক বিষয়টি নিশ্চিত করেছেন।

ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক এম ডি আবদুল মালেক আরো বলেন, ৯ তলায় অব্যবহৃত পাটের বস্তায় ও প্লাষ্টিকে নির্মাণ শ্রমিকরা জলন্ত সিগারেটের পিছনের অংশ ফেলে যায়। পরে সেখান থেকে আগুনের সূত্রপাত ঘটে। প্রথমে আগ্রাবাদ থেকে ৫টি গাড়ি আসার পর আগুন নিয়ন্ত্রণে না আসলে চন্দনপুরা ও নন্দন কানন থেকে ৩টা ইউনিট নিয়ে আসা হয়। পরে প্রায় ৪০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আসে।

তিনি আরও বলেন, আগুন সূত্রপাত হলে ৯ তলায় দুইজন শ্রমিক আটকে পড়েছিল। আমাদের একটা ইউনিট গিয়ে তাদের উদ্ধার করে নিচে নামানো হয় বলে তিনি জানান।

এই বিভাগের সব খবর

চট্টগ্রাম-কক্সবাজার ট্রেন চলাচল স্বাভাবিক

টানা ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত চট্টগ্রাম-কক্সবাজার রেলপথের জানআলীহাট-ষোলশহর সেকশনের মেরামত কাজ সম্পন্ন করেছে বাংলাদেশ রেলওয়ে। ফলে আজ থেকে ঢাকা-কক্সবাজার ও চট্টগ্রাম-কক্সবাজার রুটে...

চট্টগ্রামের সাম্প্রতিক ভয়াবহ বন্যা: কারণ অনুসন্ধান এবং আধুনিক প্রযুক্তি ও AI-এর মাধ্যমে স্থায়ী সমাধান

সম্প্রতি বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপ ও সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে চট্টগ্রামে স্মরণকালের ভয়াবহতম বন্যা ও জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। গত কয়েকদিনে ৪৩ বছরের মধ্যে সর্বোচ্চ (৪১২...

ফল প্রকাশ, প্রাথমিক বৃত্তি পেল ৭৯২৪৬ শিক্ষার্থী

প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২৫-এ সারা দেশে মোট ৭৯ হাজার ২৪৬ শিক্ষার্থী বৃত্তি পেয়েছে। এর মধ্যে ট্যালেন্টপুল বৃত্তি পেয়েছে ৩২ হাজার ৯৬৫ জন এবং সাধারণ...

সর্বশেষ

চট্টগ্রাম-কক্সবাজার ট্রেন চলাচল স্বাভাবিক

টানা ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত চট্টগ্রাম-কক্সবাজার রেলপথের...

চট্টগ্রামের সাম্প্রতিক ভয়াবহ বন্যা: কারণ অনুসন্ধান এবং আধুনিক প্রযুক্তি ও AI-এর মাধ্যমে স্থায়ী সমাধান

সম্প্রতি বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপ ও সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে...

ফল প্রকাশ, প্রাথমিক বৃত্তি পেল ৭৯২৪৬ শিক্ষার্থী

প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২৫-এ সারা দেশে মোট ৭৯ হাজার...

চট্টগ্রামে ভারী বৃষ্টি, সড়কে হাঁটুপানি

চট্টগ্রামে আবারও ভারী বৃষ্টিপাত শুরু হয়েছে। টানা বর্ষণে নগরের...

প্রধানমন্ত্রী দুর্যোগের সার্বিক বিষয়ে নিজেই মনিটরিং করছেন : ত্রাণ প্রতিমন্ত্রী

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী এম ইকবাল হোসেইন বলেছেন,...

কক্সবাজারে পাহাড় ধসে স্ত্রীর মৃত্যু, অল্পের জন্য প্রাণে বাঁচলেন স্বামী

রাতের খাবারের আয়োজন করছিলেন স্বামী-স্ত্রী। সেটাই কাল হলো তাদের...