সোমবার, ২ নভেম্বর ২০২৬

আখতারুজ্জামান ফ্লাইওভার থেকে পড়ে এক ব্যক্তির মৃত্যু

- Advertisement -
Single page 1st Paragraph

আখতারুজ্জামান চৌধুরী ফ্লাইওভার থেকে পড়ে গিয়ে আলী আকবর (৪০) নামে এক ব্যক্তি নিহত হয়েছে ।
শুক্রবার (১০ সেপ্টেম্বর) দুপুর সোয়া ১ টার দিকে নগরীর ২ নম্বর গেইট এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত আলী আকবর বাকলিয়া থানার বলিরহাট এলাকার বাসিন্দা বলে জানা গেছে।
খুলশী থানার উপসহকারি পরিদর্শক (এএসআই) আনসারুল হক তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসেন।তিনি বলেন, হঠাৎ করে ওপর থেকে কিছু পড়ে যাওয়ার শব্দ ও চিৎকার শুনে আমি ঘটনাস্থলে যাই। কিভাবে ফ্লাইওভার থেকে পড়েছে, আমি দেখেনি। তাৎক্ষনিক সিএনজি অটোরিকশায় করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসি। সিএনজিতে যাওয়ার সময় নাম আলী আকবর ও বাড়ি বাকলিয়া থানার বলিরহাট বলেছে। তার মুখ থেকে মদের গন্ধ বের হচ্ছিল। তাকে হাসপাতালের ২৭ নম্বর ওয়ার্ডে ভর্তি করানো হয়।
পাঁচলাইশ থানার পরিদর্শক (তদন্ত) মো. কামাল উদ্দীন বলেন, প্রায় ৪০ বছর বয়সী এক ব্যক্তি ফ্লাইওভার থেকে লাফিয়ে পড়ে একটি ছেলের ওপর। ছেলেটি তেমন আঘাত না পেলেও লাফিয়ে পড়া ব্যক্তি গুরুতর আহত হয়। সেখান থেকে তাকে চমেক হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।

এই বিভাগের সব খবর

গার্মেন্টস খাতের নিম্নতম মজুরি বোর্ড গঠন

গার্মেন্টস শিল্প খাতের শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে মালিকপক্ষ, শ্রমিকপক্ষ ও নিরপেক্ষ প্রতিনিধিদের সমন্বয়ে নিম্নতম মজুরি বোর্ড গঠন করেছে সরকার। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় আজ এ...

এইচএসসির ফল পুনর্নিরীক্ষণের আবেদন শুরু আজ, চলবে ৭ নভেম্বর পর্যন্ত

২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফল পুনর্নিরীক্ষণ এবং উত্তরপত্র পুনর্মূল্যায়নের আবেদন আজ রোববার থেকে শুরু হয়েছে। আগামী ৭ নভেম্বর পর্যন্ত এ...

মাতারবাড়ীতে ৭০ মেগাওয়াট সৌরবিদ্যুৎকেন্দ্র স্থাপনের উদ্যোগ সরকারের

কক্সবাজারের মহেশখালী উপজেলার মাতারবাড়ীতে অব্যবহৃত জমিতে ৭০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন গ্রিড-সংযুক্ত সৌরবিদ্যুৎকেন্দ্র স্থাপনের উদ্যোগ নিয়েছে সরকার। ইতোমধ্যে এর উন্নয়ন প্রকল্প প্রস্তাব (ডিপিপি) বিবেচনার জন্য পরিকল্পনা...

সর্বশেষ

গার্মেন্টস খাতের নিম্নতম মজুরি বোর্ড গঠন

গার্মেন্টস শিল্প খাতের শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে মালিকপক্ষ, শ্রমিকপক্ষ...

এইচএসসির ফল পুনর্নিরীক্ষণের আবেদন শুরু আজ, চলবে ৭ নভেম্বর পর্যন্ত

২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফল...

মাতারবাড়ীতে ৭০ মেগাওয়াট সৌরবিদ্যুৎকেন্দ্র স্থাপনের উদ্যোগ সরকারের

কক্সবাজারের মহেশখালী উপজেলার মাতারবাড়ীতে অব্যবহৃত জমিতে ৭০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন...

সিওসি ৮৬’র বন্ধুসভা

সিওসি ৮৬’র ১৮৯ তম মাসিক বন্ধু সভা প্রেসক্লাব বিল্ডিং–এর...

এইচএসসিতে অকৃতকার্যদের এক মাসের মধ্যে পুনরায় পরীক্ষার সুযোগ দেওয়া হবে: শিক্ষামন্ত্রী

চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষায় অকৃতকার্য...

এইচএসসিতে চট্টগ্রাম বোর্ডে কমেছে পাসের হার ও জিপিএ-৫

চট্টগ্রাম শিক্ষা বোর্ডের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় পাঁচ বছর...