সোমবার, ১৩ জুলাই ২০২৬

চট্টগ্রাম উত্তর জেলা মহিলা আওয়ামী লীগের বর্ধিত সভা

সর্বোচ্চ সংখ্যক নারীর উপস্থিতিতে চট্টগ্রামে শেখ হাসিনার জনসভা জনসমুদ্রে রূপ নেবেঃ এম এ সালাম

- Advertisement -
Single page 1st Paragraph

প্রধান মন্ত্রীর চট্টগ্রামের জনসভা ও মহিলা আওয়ামী লীগের কেন্দ্রীয় সম্মেলন সফল করার লক্ষ্যে চট্টগ্রাম উত্তর জেলা মহিলা আওয়ামী লীগের এক বর্ধিত সভা সংগঠনের সভাপতি দিলোয়ারা ইউসুফের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এডঃ বাসস্তী প্রভা পালিতের সঞ্চালনায় রবিবার (২০ নভেম্বর) দোস্ত বিল্ডিংস্থ দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান এম.এ সালাম ও বিশেষ অতিথি ছিলেন সাধারণ সম্পাদক শেখ আতাউর রহমান।

বক্তব্য রাখেন সংগঠনের সহ সভাপতি রোমানা নাসরিন,সৈয়দা সাহেদা সুলতানা,রওশনআরা বেগম,সম্পাদক মন্ডলীর সদস্য সাহিদা বিবি জেলী,রেজোয়ানা শারমিন,জান্নাতুল ফেরদৌস ডলি,রোকেয়া বেগম,জাহানারা নাজনীন, এডঃ বিবি আয়েশা, দিলরুবা ইয়াসমিন,রহিমা মনসুর, মনোয়ারা বেগম, মমতাজ বেগম, সেলিনা আকতার,কার্যনির্বাহী সদস্য সুরাইয়া বাকের,এডঃ রেহেনা আকতার, ফরিদা বেগম নাজমা, দেলোয়ারা বেগম,এডঃ লক্ষী রাণী চক্রবর্তী, লিপি দেয়ানজি, পারভীন আকতার,সুলতানাত, নার্গীসআকতার, মীরাবাঈ দেবী,ইয়াসমিন আকতার জুগ্নু ,জেবুন্নাহার মুক্তা,ইসমত আরা ফেন্সী,শাহিনুর আকতার বিউটি প্রমুখ।

সভায় প্রধান অতিথি এম এ সালাম বলেন ; বাংলাদেশ বিরোধী গণতন্ত্রের শত্রু আগ্নি সন্ত্রাসীরা মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশের শান্তিপূর্ণ পরিবেশ,অভাবনীয় উন্নয়ন ও অগ্রগতির বিরুদ্ধে বহুমুখী ষড়যন্ত্রে মেতে উঠেছে। তারা বাংলাদেশকে আবার সেই অন্ধকার সময়ে ফিরিয়ে নিতে চায়। তিনি বলেন, সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে মহিলা আওয়ামী লীগের নেতা কর্মীদের অতীতের মতো বলিষ্ট ভূমিকা রাখতে হবে। তিনি আগামী ৪ ডিসেম্বর চট্টগ্রামে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভায় সর্বোচ্চ সংখ্যক নারীর উপস্থিতিতে জনসমুদ্রে পরিনত করার আহ্বান জানান। সভায় আগামী ২৬ ডিসেম্বর ঢাকায় অনুষ্ঠিতব‍্য মহিলা আওয়ামী লীগের কেন্দ্রীয় সম্মেলনে চট্টগ্রাম উত্তর জেলা মহিলা আওয়ামী লীগ থেকে ৪ শ জন কাউন্সিলর ও ডেলিগেট হিসেবে যোগদানের সিদ্ধান্ত নেয়া হয়।

ইমা

এই বিভাগের সব খবর

চট্টগ্রাম-কক্সবাজার ট্রেন চলাচল স্বাভাবিক

টানা ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত চট্টগ্রাম-কক্সবাজার রেলপথের জানআলীহাট-ষোলশহর সেকশনের মেরামত কাজ সম্পন্ন করেছে বাংলাদেশ রেলওয়ে। ফলে আজ থেকে ঢাকা-কক্সবাজার ও চট্টগ্রাম-কক্সবাজার রুটে...

চট্টগ্রামের সাম্প্রতিক ভয়াবহ বন্যা: কারণ অনুসন্ধান এবং আধুনিক প্রযুক্তি ও AI-এর মাধ্যমে স্থায়ী সমাধান

সম্প্রতি বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপ ও সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে চট্টগ্রামে স্মরণকালের ভয়াবহতম বন্যা ও জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। গত কয়েকদিনে ৪৩ বছরের মধ্যে সর্বোচ্চ (৪১২...

ফল প্রকাশ, প্রাথমিক বৃত্তি পেল ৭৯২৪৬ শিক্ষার্থী

প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২৫-এ সারা দেশে মোট ৭৯ হাজার ২৪৬ শিক্ষার্থী বৃত্তি পেয়েছে। এর মধ্যে ট্যালেন্টপুল বৃত্তি পেয়েছে ৩২ হাজার ৯৬৫ জন এবং সাধারণ...

সর্বশেষ

চট্টগ্রাম-কক্সবাজার ট্রেন চলাচল স্বাভাবিক

টানা ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত চট্টগ্রাম-কক্সবাজার রেলপথের...

চট্টগ্রামের সাম্প্রতিক ভয়াবহ বন্যা: কারণ অনুসন্ধান এবং আধুনিক প্রযুক্তি ও AI-এর মাধ্যমে স্থায়ী সমাধান

সম্প্রতি বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপ ও সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে...

ফল প্রকাশ, প্রাথমিক বৃত্তি পেল ৭৯২৪৬ শিক্ষার্থী

প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২৫-এ সারা দেশে মোট ৭৯ হাজার...

চট্টগ্রামে ভারী বৃষ্টি, সড়কে হাঁটুপানি

চট্টগ্রামে আবারও ভারী বৃষ্টিপাত শুরু হয়েছে। টানা বর্ষণে নগরের...

প্রধানমন্ত্রী দুর্যোগের সার্বিক বিষয়ে নিজেই মনিটরিং করছেন : ত্রাণ প্রতিমন্ত্রী

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী এম ইকবাল হোসেইন বলেছেন,...

কক্সবাজারে পাহাড় ধসে স্ত্রীর মৃত্যু, অল্পের জন্য প্রাণে বাঁচলেন স্বামী

রাতের খাবারের আয়োজন করছিলেন স্বামী-স্ত্রী। সেটাই কাল হলো তাদের...