সোমবার, ১৩ জুলাই ২০২৬

 সন্দ্বীপ টাউন জগন্নাথ দেবালয় যেন প্রাচীন মহাভারতের সে নৈমিষারণ্য : অ্যাডভোকেট গৌবিন্দ প্রামানিক 

- Advertisement -
Single page 1st Paragraph

সন্দ্বীপ টাউন জগন্নাথ দেবালয়কে প্রাচীন মহাভারতের নৈমিষারণ্য বলে আখ্যায়িত করলেন বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের মহাসচিব এ্যাডভোকেট গৌবিন্দ প্রামানিক। তিনি সন্দ্বীপ এসেছেন ওনার সংগঠন কর্তৃক আয়োজিত গীতাযজ্ঞ অনুষ্ঠানে অংশগ্রহন করতে। তার এ সাংগঠনিক সফরে সঙ্গী ছিলেন সংগঠনের নির্বাহী সভাপতি দ্বীনবন্ধু রায়,সিনিয়র সহ-সভাপতি প্রদীপ কুমার পাল, ধর্ম বিষয়ক সম্পাদক গোপাল মজুমদার রুমেল। সন্দ্বীপের মাটিতে পা ফেলে তিনি সন্দ্বীপ টাউন জগন্নাথ দেবালয় পরিদর্শনের আগ্রহ জানালেন।মন্দির পরিচালনা কমিটি ওনার আগ্রহকে সন্মান দেখিয়ে ধন্যবাদের সহিত আহব্বান জানালেন।মহাজোটের সন্দ্বীপ শাখার সভাপতি ডাঃ নারায়ন দাশ ও কয়েকজন নেতৃবৃন্দ নিয়ে তিনি মন্দির পরিদর্শন করতে এলে মন্দির কমিটি ওনার মতো একজন সাহসী নেতাকে পেয়ে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করে।

এ সময় মন্দির প্রাঙ্গনে ওনার আগমনে এক সংক্ষিপ্ত সভার আয়োজন করে মন্দির কমিটি। সভায় সভাপতিত্ব করেন মন্দির কমিটির সভাপতি মাষ্টার বল্লভ কৃষ্ণ মুখার্জি।সভা সঞ্চালনা করেন সাধারন সম্পাদক বাদল রায় স্বাধীন।বক্তব্য রাখেন এ্যাডভাকেট গৌবিন্দ প্রামানীক, গোপাল মজুমদার রুমেল, শারদাঞ্জলী ফোরামের সভাপতি রবি মজুমদার।

এ সময় অন্যান্যদের মধ্যে মন্দির পরিচালনা কমিটির সহ-সভাপতি কার্তিক চক্রবর্তী,সাংগঠনিক সম্পাদক শৈবাল দে মনা, সহ-সাংগঠনিক সম্পাদক মিরন চন্দ্র রায়,দপ্তর সম্পাদক রনজিত মজুমদার সহ শারদাঞ্জলী ফোরাম ও জাতীয় হিন্দু মহাজোট সন্দ্বীপ শাখার অনেক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বক্তব্যে গৌবিন্দ প্রামানিক আরো বলেন বাংলাদেশে হিন্দুর সংখ্যাধিক্য অনুযায়ী পুরুষ ও নারী মিলে প্রায় ৬০ জন সংসদ সদস্য থাকার কথা, কিন্তু সকল রাজনৈতিক দল ক্ষমতায় এলে কোন না কোন ভাবে হিন্দুদের দাবীয়ে রাখে। ধর্ম মন্ত্রনালয়ের ১৫ হাজার ৫৬ কোটি টাকা বরাদ্ধের ১০% হার অনুযায়ী হিন্দুরা সাড়ে তিন হাজার কোটি টাকা পাওয়ার কথা কিন্তু দেওয়া হয়েছে মাত্র একশত নব্বই কোটি টাকা। এ সমস্ত বৈষম্যের বিরুদ্ধে আমাদের প্রতিরোধ গড়ে তুলতে হবে। সব ক্ষেত্রে আমরা বৈষম্যের শিকার।

ইমা

এই বিভাগের সব খবর

চট্টগ্রাম-কক্সবাজার ট্রেন চলাচল স্বাভাবিক

টানা ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত চট্টগ্রাম-কক্সবাজার রেলপথের জানআলীহাট-ষোলশহর সেকশনের মেরামত কাজ সম্পন্ন করেছে বাংলাদেশ রেলওয়ে। ফলে আজ থেকে ঢাকা-কক্সবাজার ও চট্টগ্রাম-কক্সবাজার রুটে...

চট্টগ্রামের সাম্প্রতিক ভয়াবহ বন্যা: কারণ অনুসন্ধান এবং আধুনিক প্রযুক্তি ও AI-এর মাধ্যমে স্থায়ী সমাধান

সম্প্রতি বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপ ও সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে চট্টগ্রামে স্মরণকালের ভয়াবহতম বন্যা ও জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। গত কয়েকদিনে ৪৩ বছরের মধ্যে সর্বোচ্চ (৪১২...

ফল প্রকাশ, প্রাথমিক বৃত্তি পেল ৭৯২৪৬ শিক্ষার্থী

প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২৫-এ সারা দেশে মোট ৭৯ হাজার ২৪৬ শিক্ষার্থী বৃত্তি পেয়েছে। এর মধ্যে ট্যালেন্টপুল বৃত্তি পেয়েছে ৩২ হাজার ৯৬৫ জন এবং সাধারণ...

সর্বশেষ

চট্টগ্রাম-কক্সবাজার ট্রেন চলাচল স্বাভাবিক

টানা ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত চট্টগ্রাম-কক্সবাজার রেলপথের...

চট্টগ্রামের সাম্প্রতিক ভয়াবহ বন্যা: কারণ অনুসন্ধান এবং আধুনিক প্রযুক্তি ও AI-এর মাধ্যমে স্থায়ী সমাধান

সম্প্রতি বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপ ও সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে...

ফল প্রকাশ, প্রাথমিক বৃত্তি পেল ৭৯২৪৬ শিক্ষার্থী

প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২৫-এ সারা দেশে মোট ৭৯ হাজার...

চট্টগ্রামে ভারী বৃষ্টি, সড়কে হাঁটুপানি

চট্টগ্রামে আবারও ভারী বৃষ্টিপাত শুরু হয়েছে। টানা বর্ষণে নগরের...

প্রধানমন্ত্রী দুর্যোগের সার্বিক বিষয়ে নিজেই মনিটরিং করছেন : ত্রাণ প্রতিমন্ত্রী

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী এম ইকবাল হোসেইন বলেছেন,...

কক্সবাজারে পাহাড় ধসে স্ত্রীর মৃত্যু, অল্পের জন্য প্রাণে বাঁচলেন স্বামী

রাতের খাবারের আয়োজন করছিলেন স্বামী-স্ত্রী। সেটাই কাল হলো তাদের...