বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬

ইন্দ্রিরা গান্ধী মাতৃস্নেহে মুক্তিযোদ্ধাদের বুকে আঁকড়ে রেখেছেন : মেয়র

- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র বীর মুক্তিযোদ্ধা এম রেজাউল করিম চৌধুরী বলেছেন, মহান মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী শ্রীমতি ইন্দিরা গান্ধী মুক্তিযোদ্ধাদের ক্যাম্পে ক্যাম্পে ঘুরেছেন, মমতাময়ী মায়ের মতো বুকে জড়িয়ে ধরেছেন, নিজ হাতে আহত অনেক মুক্তিযোদ্ধাকে ঔষধ খাইয়েছেন। তাঁর ১০৬ তম জন্মদিনে সিটি মেয়র গভীর শ্রদ্ধাচিত্তে স্মরণ করেন।

আজ ১৯ নভেম্বর শনিবার সকালে চট্টগ্রাম প্রেস ক্লাবের এস রহমান হলে আয়োজিত জন্মদিনের অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম সিটি মেয়র বীর মুক্তিযোদ্ধা এম রেজাউল করিম চৌধুরী উক্ত অভিমত ব্যক্ত করেন।
চট্টগ্রাম প্রেসক্লাব সভাপতি আলহাজ্ব আলী আব্বাসের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক চৌধুরী ফরিদ। যুগ্ম সম্পাদক নজরুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা আবুল হাশেম, চট্টগ্রমে প্রেসক্লাবের সিনিয়র সহ সভাপতি সালাউদ্দিন মো: রেজা, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র মোহাম্মদ গিয়াস উদ্দিন এবং সিইউজে’র সাধারণ সম্পাদক ম শামসুল ইসলাম।

বক্তব্যে প্রধান অতিথি সিটি মেয়র এম রেজাউল করিম বলেন, ৭১ সালে পাকিস্তানী শক্তিশালী সেনা বাহিনীকে মোকাবেলা করা নিরস্ত্র বাঙালিদের জন্য খুব সহজ ছিলো না।কিন্তু অস্ত্র সরবরাহ ছাড়াও প্রশিক্ষণের ব্যবস্থা করে এবং আশ্রয় প্রদানের সাথে সাথে বিদেশী জনমত গড়ে তুলেছিলেন এই মহয়সী নারী ভারতের তৎকালীণ প্রধানমন্ত্রী শ্রীমতি ইন্দিরা গান্ধী। একাত্তরের অবদানের কথা ভুলে গেলে আমাদের চলবে না। সেই সময় ভারত সরকারের প্রত্যক্ষ সহযোগিতা ছাড়া মাত্র নয় মাসে বিজয় সহজ হতো না। ১৯৭১ এর সেপ্টেম্বরে তিনিই স্বীকৃতি দেন বাংলাদেশকে। এই মহিয়সি নারীর জন্মদিন পালন করায় চট্টগ্রাম প্রেস ক্লাব কতৃপক্ষকে ধন্যবাদ জ্ঞাপন করেন তিনি।

সভাপতির বক্তব্যে আলহাজ্ব আলী আব্বাস বলেন, চট্টগ্রাম প্রেস ক্লাব বরাবরই রাষ্ট্রীয় এবং সামাজিক উন্নয়নে সহযোগী হিসেবে কাজ করে চলেছে। মহান মুক্তিযুদ্ধে সহায়তাদানকারী বাংলাদেশের অকৃত্রিম বন্ধু রাষ্ট্র ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী শ্রীমতি ইন্দিরা গান্ধীর প্রতি কৃতজ্ঞতা জানাতে স্বাধীনতার পঞ্চাশ বছর পূর্তি উপলক্ষে গত বছর থেকে চট্টগ্রাম প্রেস ক্লাবের উদ্যোগ এই অনুষ্ঠান আয়োজন করা হচ্ছে। তারই ধারাবাহিকতায় এবারও এই আয়োজন ।

চট্টগ্রাম প্রেস ক্লাব মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী এবং মুক্তিযুদ্ধের আদর্শ লালন করে, ধারণ করে।শ্রীমতি ইন্দিরা গান্ধী ১ কোটি শরণার্থীকে নিজ দেশে আশ্রয় দিয়েছেন-খাইয়েছেন। একইসঙ্গে প্রায় লক্ষাধিক মুক্তিযোদ্ধাকে নিজ দেশে আশ্রয় দিয়ে প্রশিক্ষণ দিয়েছেন বলে আমরা ৯ মাসে স্বাধীন বাংলাদেশ লাভ করা সম্ভব হয়েছে।

অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথি সিটি মেয়র বীর মুক্তিযোদ্ধা এম রেজাউল করিম চৌধুরীকে প্রেস ক্লাবের পক্ষ থেকে শুভেচ্ছা জানানো হয়। এরপর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী শ্রীমতি ইন্দিরা গান্ধীর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়। অনুষ্ঠানের শেষে জন্মদিনের কেক কাটা হয়।

এ সময় চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি অঞ্জন কুমার সেন, রিয়াজ হায়দার চৌধুরী, প্রেস ক্লাবের সহসভাপতি স ম ইব্রাহীম, সিইউজে’র সাবেক সাধারণ সম্পাদক নির্মল চন্দ্র দাশ, চট্টগ্রাম প্রেস ক্লাবের অর্থ সম্পাদক রাশেদ মাহমুদ, সাংস্কৃতিক সম্পাদক নাসির উদ্দিন হায়দার, ক্রীড়া সম্পাদক দেবাশীষ বড়ুয়া দেবু, গ্রন্থাগার সম্পাদক মিন্টু চৌধুরী, সমাজসেবা ও আপ্যায়ন সম্পাদক মো. আইয়ুব আলী, প্রচার ও প্রকাশনা সম্পাদক আলীউর রহমান, কার্যকরী সদস্য শহীদুল্লাহ শাহরিয়ার, দেবদুলাল ভৌমিক, মনজুর কাদের মনজু, মহসিন চৌধুরী, বিএফইউজে’র সাবেক যুগ্ম মহাসচিব আসিফ সিরাজসহ বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার বিপুল সংখ্যক সাংবাদিক উপস্থিত ছিলেন।

এই বিভাগের সব খবর

বেনজির, হাদী হত্যা মামলার সন্দেহভাজনদের প্রত্যর্পণে সংযুক্ত আরব আমিরাত ও ভারতের দ্রুত সাড়ার অপেক্ষায় বাংলাদেশ : স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বেনজির আহমেদ এবং শরীফ ওসমান হাদী হত্যা মামলায় গ্রেফতার হওয়া তিন সন্দেহভাজনকে প্রত্যর্পণের বিষয়ে বাংলাদেশ সংযুক্ত...

টানা বর্ষণে প্লাবিত রাঙ্গামাটির ৩০ গ্রাম, পরিদর্শনে ভূমি প্রতিমন্ত্রী

রাঙ্গামাটির সীমান্তবর্তী বাঘাইছড়ি ও লংগদু উপজেলার বন্যা ও নদীভাঙনে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন...

বোয়ালখালীতে লবণ কারখানায় আগুন, ১০ শ্রমিক দগ্ধ

বোয়ালখালীতে কনফিডেন্স লবণ কারখানায় আগুন লেগে ১০ জন শ্রমিক দগ্ধ হয়েছেন। তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের বার্ন ও সংশ্লিষ্ট ওয়ার্ডে ভর্তি...

সর্বশেষ

বেনজির, হাদী হত্যা মামলার সন্দেহভাজনদের প্রত্যর্পণে সংযুক্ত আরব আমিরাত ও ভারতের দ্রুত সাড়ার অপেক্ষায় বাংলাদেশ : স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বেনজির...

টানা বর্ষণে প্লাবিত রাঙ্গামাটির ৩০ গ্রাম, পরিদর্শনে ভূমি প্রতিমন্ত্রী

রাঙ্গামাটির সীমান্তবর্তী বাঘাইছড়ি ও লংগদু উপজেলার বন্যা ও নদীভাঙনে...

বোয়ালখালীতে লবণ কারখানায় আগুন, ১০ শ্রমিক দগ্ধ

বোয়ালখালীতে কনফিডেন্স লবণ কারখানায় আগুন লেগে ১০ জন শ্রমিক...

মানবসদৃশ রোবট নিয়ে চট্টগ্রামে অনারের নতুন ব্র্যান্ডশপের যাত্রা

চট্টগ্রামে নিজেদের নতুন ব্র্যান্ডশপ চালু করেছে বৈশ্বিক এআই ডিভাইস...

ইংল্যান্ডকে বিদায় করে বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা

পিছিয়ে থেকেও লটারো মার্টিনেজের ৯২ মিনিটের গোলে লিওনেল মেসির...

চট্টগ্রাম ও পার্বত্য অঞ্চলে বন্যা পরিস্থিতির উল্লেখযোগ্য উন্নতি হয়েছে: বিদ্যুৎ প্রতিমন্ত্রী

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন,...