রবিবার, ১২ জুলাই ২০২৬

৩০ সেকেন্ডে মোটরসাইকেল চোরচক্রের ৪ সদস্য গ্রেপ্তার

- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রাম নগরীর বাকলিয়া থানাধীন এলাকা থেকে ৩০ সেকেন্ডে মোটরসাইকেল চুরি করতে পারে এমন চক্রের ৪ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তাররা হলো- ডবলমুরিং থানার আগ্রাবাদ এলাকার মো. খুকুর ছেলে মো. আবিদ হোসেন প্রকাশ শ্রাবন (১৮), বাকলিয়া থানার মো. সোলেমার ছেলে মো. সাকিব (২০), কর্ণফুলী থানার শিকলবাহা এলাকার মো. হোসেনের ছেলে মো. আবু হানিফ প্রকাশ হিরু (২২) ও পটিয়া উপজেলার জঙ্গলখাইন ইউনিয়নের মো. ফরিদুল আলমের ছেলে আনোয়ার ইরফান (২০)।

গতকাল শুক্রবার (১৮ নভেম্বর) কালারপোল এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

বিষয়টি নিশ্চিত করে বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুর রহিম বলেন, রবিউল হোসেন রাব্বি দৈনিক পূর্বকোণের সার্কুলেশন বিভাগে চাকরি করেন। গত ১৬ নভেম্বর রাতে চান্দাপুকুর পাড় এলাকায় বাসার পার্কিংয়ে বাইক ও বাইকের ভেতরে ১ লাখ ৪০ হাজার টাকা রেখে তালা দিয়ে বাসায় যান। পরদিন অফিসে যাওয়ার জন্য তিনি বাইক নিতে এসে দেখেন তার বাইকটি নেই। এ ঘটনায় তিনি মামলা রুজু করেন। গতকাল শুক্রবার রাতে কালারপোল এলাকায় অভিযান চালিয়ে চুরি হওয়া বাইক ও বাইকে থাকা ১ লাখ ৪০ হাজার টাকাসহ মোটরসাইকেল চোরচক্রের ৪ সদস্যকে গ্রেপ্তার করা হয়।

তিনি আরও বলেন, চোর চক্রটি ৩০ সেকেন্ডে বাইক চুরি করতে সক্ষম। তাদের কাছ থেকে আরও তথ্য পেতে জিজ্ঞাসাবাদ অব্যাহত রয়েছে। তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

এই বিভাগের সব খবর

বন্যার্ত মানুষের পাশে ছাত্রদল, চট্টগ্রামের বাঁশখালীতে ত্রাণ বিতরণ

সাম্প্রতিক প্রাকৃতিক দুর্যোগ ও টানা ভারী বৃষ্টিতে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়েছে ছাত্রদল। সংগঠনের কেন্দ্রীয় নির্দেশনা ও তত্ত্বাবধানে চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের পক্ষ থেকে...

বন্যাদুর্গত ও পানিবন্দি মানুষের পাশে বাংলাদেশ নৌবাহিনী

অতি বৃষ্টি, পাহাড়ি ঢল ও সমুদ্রের জোয়ারের কারণে পানিবন্দি হয়ে পড়া চট্টগ্রামের বাসিন্দাদের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ নৌবাহিনী। আজ চট্টগ্রামের পতেঙ্গা থানাধীন বিজয় নগর, আকমল আলী...

বান্দরবানে সড়ক যোগাযোগ সচল রাখতে সেনাবাহিনীর নিরলস প্রচেষ্টা

একটানা ভারী বর্ষণে জেলার থানচি উপজেলার বান্দরবান-আলীকদম-লাইক্রি সড়কের বিভিন্ন স্থানে ভূমিধসের ঘটনা ঘটেছে। এতে বকলাইপাড়া আর্মি ক্যাম্প-প্রাতা পাড়া সড়ক, বকলাইপাড়া আর্মি ক্যাম্পের প্রবেশপথ এবং...

সর্বশেষ

বন্যার্ত মানুষের পাশে ছাত্রদল, চট্টগ্রামের বাঁশখালীতে ত্রাণ বিতরণ

সাম্প্রতিক প্রাকৃতিক দুর্যোগ ও টানা ভারী বৃষ্টিতে বন্যায় ক্ষতিগ্রস্ত...

বন্যাদুর্গত ও পানিবন্দি মানুষের পাশে বাংলাদেশ নৌবাহিনী

অতি বৃষ্টি, পাহাড়ি ঢল ও সমুদ্রের জোয়ারের কারণে পানিবন্দি...

বান্দরবানে সড়ক যোগাযোগ সচল রাখতে সেনাবাহিনীর নিরলস প্রচেষ্টা

একটানা ভারী বর্ষণে জেলার থানচি উপজেলার বান্দরবান-আলীকদম-লাইক্রি সড়কের বিভিন্ন...

১৬ বছর পর বিশ্বকাপের সেমিফাইনালে স্পেন

গতরাতে ফাবিয়ান রুইজ ও মিকেল মেরিনোর গোলে বেলজিয়ামকে ২-১...

বান্দরবানে ৪ পর্যটককে উদ্ধার করেছে বিজিবি

টানা ভারী বর্ষণ, পাহাড়ি ঢল ও বৈরী আবহাওয়ার কারণে...

প্রত্যন্ত এলাকাতেও ত্রাণ পৌঁছাতে সব বাহিনী সমন্বিতভাবে কাজ করছে : জ্বালানি প্রতিমন্ত্রী

চট্টগ্রাম, কক্সবাজার ও তিন পার্বত্য জেলার বন্যা পরিস্থিতি মোকাবিলা...